Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»ফিচার»“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত
ফিচার

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

adminBy adminMay 26, 2025No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

দেশের প্রযুক্তিখাতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আয়োজিত “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ”-এর সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় ২৪ মে ২০২৫, ঢাকার ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’ ক্যাম্পাসে। সারা দেশের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে চূড়ান্ত পর্বে নির্বাচিত ২৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হয় লিখিত, ব্যবহারিক এবং ভাইভা পরীক্ষা।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো—তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী শক্তি জাগ্রত করা এবং তথ্যপ্রযুক্তি শিক্ষাকে জনপ্রিয় করে তোলা। জনপ্রিয় সঞ্চালক ডা: তৃনা ইসলাম এবং মোঃ সোলাইমান আহমেদ জিসান এর সঞ্চলনায় জাতীয় সংগীত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BUBT বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শাখাওয়াত আলী , যিনি তরুণদের মধ্যে আইসিটির গুরুত্ব তুলে ধরেন এবং সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আইসিটি উন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের উপদেষ্টা ও জুরি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞগণ।

চূড়ান্ত রাউন্ড শেষে বিজয়ী ৩৯ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ, স্বাস্থ্য বীমা, ল্যাপটপ, ট্যাবলেট, দেশ-বিদেশ ভ্রমণ, ট্রফি, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত করার ঘোষণা দেওয়া হয়।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, “আমাদের লক্ষ্য প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে তরুণ প্রজন্মকে তৈরি করা। এই অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি প্ল্যাটফর্ম যা তরুণদের দক্ষতা বিকাশে সহায়তা করে।”

সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান নিপু বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের তরুণদের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিতে পারে।”

প্রোগ্রামের কো-কনভেনর গোলাম সারোয়ার বলেন, “আইসিটি অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি মিশন—যার মাধ্যমে আমরা তরুণদের প্রযুক্তি-দক্ষতা, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে কাজ করছি। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তাদেরই এগিয়ে আসতে হবে, আর আমরা সেই পথ তৈরিতে সহায়তা করছি।”

চিফ টেকনোলজি অফিসার মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে একদল আইসিটি শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞ সারাদিনব্যাপী অনলাইন, অফলাইন এবং সরাসরি ভাইভা পরীক্ষার মাধ্যমে ৩৯ জন বিজয়ী নির্বাচন করেন।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS) IQAC-এর পরিচালক এবং চিফ জুরি বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ BD-এর উপদেষ্টা জনাব আরিফুল হাসান অপু, এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ তাহজিবুল ইসলামের নেতৃত্বে বিজয়ীদের তালিকা চূড়ান্ত করা হয়। এছাড়াও বেস্ট কনভেনর হিসেবে কে. মোঃ শামীম আখতার শিমুল এবং বেস্ট আইসিটি ইন্সট্রাক্টর হিসেবে আইসিটি শিক্ষক এ.কে.এম. আহসান ফরিদ এবং দাঁড়কাক-এর সিইও নওরীন হক রিদিকে সম্মাননা সূচক পুরস্কার প্রদান করা হয়।

বিজয়ীদের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইংলিশ অলিম্পিয়াড ফাউন্ডারের প্রতিষ্ঠাতা জনাব আমান সুলেমান এবং কোয়ান্টাম সেইফ বাংলাদেশের সিইও ও প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জনাব মুজতবা সত্তার অনন্তের হাতে। এই আনুষ্ঠানিকতা শেষে একটি ঐতিহাসিক মুহূর্তে মঞ্চে আসেন মেন্টর কনভেনর, শিল্পখাতের বিশিষ্ট বিশেষজ্ঞবৃন্দ, আয়োজক কমিটির সদস্য এবং বিশেষ অতিথিগণ। তাদের সম্মিলিত উপস্থিতিতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় এই যুব অলিম্পিয়াডের সিজন-৩ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী সিজন-৩ এর জন্য রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্ব হয়ে ওঠে এক উৎসবমুখর পরিবেশে। বিজয়ী প্রতিযোগীদের সাথে বিশেষ অতিথি, জুরি বোর্ড সদস্য, পার্টনারস এবং আয়োজকদের সম্মিলিত ফটোসেশন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে তরুণ জনপ্রিয় জনপ্রিয় শিল্পী জাহিদ অন্তু ও তার ব্যান্ড টিম উপস্থাপন করেন দেশাত্মবোধক ও আধুনিক গান। এই সমস্ত আয়োজন উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানকে করে তোলে স্মরণীয়।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous ArticleTech Titans Crowned at ICT Olympiad Bangladesh Season 2 Grand Finale
Next Article টেসলা সাইবারট্রাক ট্রেড-ইন শুরু করলো, কিন্তু দাম পড়ে গেছে অনেকটাই
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
টেক ব্লগ

খালি চোখে এআই দিয়ে তৈরি মুখাবয়ব শনাক্ত করার বিষয়ে যা বলছে গবেষণা

February 24, 2026
টেক ব্লগ

এআই প্রশিক্ষণে বৈধ কনটেন্ট ব্যবহারে অ্যামাজনের ‘কনটেন্ট মার্কেটপ্লেস’ পরিকল্পনা

February 22, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

adminMarch 14, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft