Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»অ্যান্ড্রয়েড যন্ত্রের অপারেটিং সিস্টেম ও প্রসেসরে একাধিক ত্রুটি
টেক ব্লগ

অ্যান্ড্রয়েড যন্ত্রের অপারেটিং সিস্টেম ও প্রসেসরে একাধিক ত্রুটি

adminBy adminAugust 10, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

অ্যান্ড্রয়েড যন্ত্রে অপারেটিং সিস্টেম ও প্রসেসরে কয়েকটি ত্রুটি খুঁজে পেয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। এসব ত্রুটির ফলে হ্যাকাররা যন্ত্রে প্রবেশ করে গোপন তথ্য সংগ্রহের পাশাপাশি দূর থেকে সংকেতও (কোড) বসাতে পারবে। সিইআরটি-ইন বলছে, অ্যান্ড্রয়েড ১২, ১২এল, ১৩ ও ১৪ সংস্করণের অপারেটিং সিস্টেমে এই ত্রুটি দেখা দিয়েছে।

সিইআরটি-ইন বলছে, অ্যান্ড্রয়েডের সিস্টেম, গুগল প্লে সিস্টেম হালনাগাদ, ফ্রেমওয়ার্ক, কারনেল মিডিয়াটেক কম্পোনেন্টস, এআরএম কম্পোনেন্টস, ইমাজিনেশন টেকনোলজিস এবং কোয়ালকম ক্লোজ সোর্স কম্পোনেন্টসে এসব ত্রুটি পাওয়া গেছে। এসব ত্রুটি থাকলে কোয়ালকম এবং মিডিয়াটেক প্রসেসরে চলা অ্যান্ড্রয়েড যন্ত্রে অনুপ্রবেশ করতে পারেন সাইবার অপরাধীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে ঢোকার পর যন্ত্রের নিরাপত্তা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এর আগে গত সপ্তাহে আইফোন ব্যবহারকারীদের জন্যও একই সতর্কতা জারি করেছে সিইআরটি-ইন।

ইতিমধ্যে এসব ত্রুটি সমাধানের জন্য নিরাপত্তা হালনাগাদ উন্মুক্ত করেছে বিভিন্ন ফোন নির্মাতা প্রতিষ্ঠান।  এসব নিরাপত্তা ত্রুটি থেকে সুরক্ষিত থাকতে অপারেটিং সিস্টেম এবং অ্যাপের সর্বশেষ হালনাগাদ ইনস্টল করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন। এছাড়া নিরাপত্তা হালনাগাদ ব্যবহারের পাশাপাশি বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ইনস্টল করতে হবে। পাশাপাশি অ্যাপ ও অপারেটিং সিস্টেমের হালনাগাদপ্রাপ্তি স্বয়ংক্রিয় করে দিতে পারেন ব্যবহারকারীরা। এ ছাড়া অচেনা উৎস থেকে আসা ই–মেইল, এসএমএস ও যেকোনো বার্তায় থাকা ওয়েবসাইট লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে।

এর আগে গত মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কাঠামো, সিস্টেম, গুগল প্লে সিস্টেমের হালনাগাদ, প্রসেসরের উপাদান (এআরএম কম্পোনেন্টস), মিডিয়াটেক প্রসেসরের উপাদান, কোয়ালকম প্রসেসরের উপাদান ইত্যাদিতে নিরাপত্তাত্রুটি রয়েছে বলে সতর্কতা জারি করেছে সিইআরটি-ইন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleএক্সে পণ্যের মূল্য পরিশোধসহ অর্থও পাঠানো যাবে
Next Article এক্সে সহজে মন্তব্য খুঁজে পেতে নতুন সুবিধা
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft