Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»প্রযুক্তি খবর»আইওএস ১৮ আনল অ্যাপল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে
প্রযুক্তি খবর

আইওএস ১৮ আনল অ্যাপল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

adminBy adminSeptember 17, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল

আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল || অ্যাপল

বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় উন্মুক্ত করা সংস্করণটিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হলেও অ্যাপলের নিজস্ব এআই সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ যুক্ত করা হয়নি। সংস্করণটিতে নতুন যেসব সুবিধা যুক্ত করা হয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক।

হোমস্ক্রিন

আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে ইউআইয়ে পরিবর্তন আনা হয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা সহজেই হোমস্ক্রিনের আইকন ও উইজেটের রং পরিবর্তন করতে পারবেন। চাইলে অপারেটিং সিস্টেমের ইউআই নিজের মতো করে সাজানোর পাশাপাশি কন্ট্রোল সেন্টারের নকশা পরিবর্তন করা যাবে। শুধু তা–ই নয়, ফেভারিটস, মিডিয়া প্লেব্যাক, হোম কন্ট্রোল বা কানেকটিভিটির মতো কন্ট্রোল অপশনগুলো অ্যাকশন বাটনের মাধ্যমে ব্যবহারসহ লক স্ক্রিন থেকে কন্ট্রোল সুবিধা মুছে ফেলা যাবে।

মেসেজেস ও ফোন অ্যাপ

মেসেজেস অ্যাপে লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করার মতো ফরম্যাটিং অপশন যুক্ত করা হয়েছে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে। এ ছাড়া মেসেজেস অ্যাপে আরসিএস সমর্থন সুবিধাও যুক্ত হয়েছে। এর ফলে ফোন অ্যাপে কল করা অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও ট্রান্সক্রিপ্ট সুবিধা ব্যবহার করা যাবে।

ই-মেইল ও ফটোজ

আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে ই-মেইল অ্যাপে বিভিন্ন ধরনের মেইল খুঁজে পেতে প্রাইমারি সেকশনের পাশাপাশি ট্রানজেকশন, আপডেটস, প্রমোশন প্রভৃতি অপশন যুক্ত করা হয়েছে। ছবি সহজে খুঁজে পেতে ফটোজ অ্যাপের লেআউটে যুক্ত করা হয়েছে রিসেন্ট ডেজ, পিপল অ্যান্ড পেটস, ট্রিপস প্রভৃতি অপশন। এ ছাড়া ফটোজ অ্যাপে চাইলে পছন্দের ছবিগুলো পিন করে রাখা যাবে।

পাসওয়ার্ডস অ্যাপ

আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে বিল্ট-ইন হিসেবে পাসওয়ার্ডস অ্যাপ যুক্ত করা হয়েছে। এর ফলে পাসওয়ার্ডস অ্যাপ ব্যবহার করে খুব সহজে পাসওয়ার্ড, পাসকোড ও ভেরিফিকেশন কোড খুঁজে পাওয়া যাবে।


সূত্র: অ্যাপলডটকম, সিএনবিসি

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleহোয়াটসঅ্যাপের চ্যাট লক সুবিধা ব্যবহার করে তথ্য রাখুন নিরাপদে
Next Article সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্যবিষয়ক বিপজ্জনক তথ্য
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft