Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»ট্রেন্ডিং»আইফোনের কিছু অজানা সেরা ফিচার
ট্রেন্ডিং

আইফোনের কিছু অজানা সেরা ফিচার

adminBy adminJune 7, 2024No Comments4 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

অ্যাপলের আইফোনে এমন অনেক ফিচার রয়েছে যা ফোনটির ব্যবহারকারীরা নিজেও জানে না। এমনই কিছু ফিচার রয়েছে যা তরুন থেকে বৃদ্ধ অ্যাপলের সব ব্যবহারকারীই পছন্দ করবে।

সাইলেন্স আননোন কলারস

আপনি যদি অপরিচিত অথবা স্প্যামারদের ফোনকলে রীতিমতো অতিষ্ট হয়ে পড়েন তাহলে এগুলো পুরোপুরি বন্ধ করার সুযোগ রয়েছে। এজন্য সেটিংস ওপেন করে ‘ফোন’ লেখায় চাপ দিতে হবে। এরপর স্ক্রল করে নিচের দিকে নেমে ‘সাইলেন্স আননোন কলারস’ লেখায় চাপ দিতে হবে। এই অপশনটি চালু করার পর কনটাক্টে সেভ করা নেই এমন নম্বর থেকে কল আসলে কোন রিং না হয়ে সোজা ভয়েসমেইলে চলে যাবে। আইফোনটি আনলক অবস্থায় থাকলে কলটির সাইলেন্ট নোটিফিকেশন পাওয়া যাবে।

কন্ট্রোল সেন্টার কাস্টমাইজ করা

কন্ট্রোল সেন্ট্রালের মাধ্যমে দ্রুত মিডিয়া প্লেব্যাক কন্ট্রোলে যাওয়া যায়। এছাড়াও সিস্টেম ভলিউম, ওয়াই-ফাই সেটিংস, স্ক্রিনের ব্রাইটনেসসহ আরো অনেক কাজ করা যায়। এজন্য ফেইসআইডিসহ ফোনগুলোয় উপরের ডান কোন থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে এবং হোম বাটনসহ আইফোনগুলিতে স্ক্রিনের নিচের প্রান্ত থেকে উপরের দিকে সোয়াইপ করতে হবে।

কন্ট্রোল সেন্টারে শর্টকাট বাটনের একটি কাস্টমাইজএবল স্লেট রয়েছে; যা প্রয়োজন অনুযায়ি পরিবর্তন করা যাবে। কন্ট্রোল সেন্টার কাস্টমাইজ করার জন্য সেটিংস ওপেন করে ‘কন্ট্রোল সেন্টার’ লেখায় চাপ দিতে হবে। এখানে পরবর্তীতে ফ্লাশলাইট, টাইমার, ক্যালকুলেটর, লো পাওয়ার মুড, অ্যাপল টিভি রিমোটসহ আরো অনেক ফাংশন ইচ্ছেমতো মুছে ফেলা বা যোগ করা যাবে।

ডু নট ডিস্টার্ব

যখন আপনি একেবারে নিরিবিলি ও শান্ত পরিবেশে থাকতে চান তখন সবধরনের নোটিফিকেশন বন্ধ করার এটি একটি চমৎকার উপায়। এটিকে স্বয়ংক্রিয়ভাবে টার্ন অফ বা টার্ন অন সেট করে নেয়া যায়। অথবা এটি ম্যানুয়ালি করার জন্য সেটিংস থেকে ফোকাস অথবা কন্ট্রোল সেন্টার ব্যবহার করতে হবে। এই সিস্টেম চালু হওয়ার পর আইফোনে কল আসলে কোন রিং বাজবে না বা ভাইব্রেশন হবে না এবং কোন ধরনের নোটিফিকেশনও শোনা যাবে না। আবার কন্ট্রোল সেন্টার ব্যবহার করে খুব দ্রুত ডু নট ডিস্টার্ব মোড অফ করা যায়।

এয়ারড্রপের মাধ্যমে ফটো ও ভিডিও শেয়ার করা

এয়ারড্রপের মাধ্যমে আইফোন থেকে কাছাকাছি থাকা অ্যাপলের যে কোন ডিভাইসে খুব সহজে ছবি, ভিডিওসহ অন্যান্য ফাইল শেয়ার করা যায়। ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের মাধ্যমে এটি কাজ করে। শেয়ার মেন্যুতে এয়ারড্রপ অপশনটি পাওয়া যাবে। এটি ব্যবহার করতে হলে শেয়ার শিট ওপেন করে এয়ারড্রপ আইকন সিলেক্ট করতে হবে। আইকনটি দেখতে কাটাযুক্ত ঘনকেন্দ্রিক বৃত্তের মতো। এরপর কোন ফাইলটি শেয়ার করতে ইচ্ছুক তা বাছাই করতে হবে । এরপর ফাইলটি তারবিহীনভাবেই অন্য ডিভাইসে পৌছে যাবে।

লো পাওয়ার মুড চালু করা

ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখতে লো পাওয়ার মুড চালু করা যায়। এই ফিচারটি চালু করার সাথে সাথে আইফোনের ব্যাকগ্রাউন্ডের কাজ কমে যায়, স্ক্রিন ব্রাইটনেস কমে যায় এবং ফোনটি নিষ্ক্রিয় থাকা অবস্থায় তা দ্রুত অন্ধকার হয়ে যায়। এজন্য সেটিংস থেকে ‘ব্যাটারি’ লেখায় যেতে হবে এবং ‘লো পাওয়ার মুড’ চালু করতে হবে।

পার্সোনাল অ্যাসিসট্যান্ট সিরি

সিরি হচ্ছে অ্যাপলের ডিভাইসগুলোর ব্যবহারকারীর পার্সোনাল অ্যাসিসট্যান্ট। ফিচারটি ব্যবহার করতে হলে ফেইস আইডিযুক্ত আইফোনে সাইড বাটনটি ধরে রাখতে হবে (টাচ আইডির আইফোনে হোম বাটন) । এরপর প্রয়োজনীয় জিনিসটি উচ্চস্বরে বলতে হবে। অথবা যে কোন মসয় ‘হাই সিরি’ এ কথাটি উচ্চারন করলেই এটি অ্যাক্টিভেট হয়ে যাবে।

ম্যাসেজ পাঠানো, গান বাজানো, কল করা, অ্যালার্ম দেয়ার মতো নানা কাজ ব্যবহারকারীরর নির্দেশনা অনুযায়ি করে দেয় সিরি। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্নের উত্তরও দিতে পারে সিরি।

স্ক্রিনশট নেয়া

আইফোনের স্ক্রিনে যেমনটি দেখা যাচ্ছে ঠিক তেমনি পেতে চাইলে স্ক্রিনশট নিতে হবে। কিভাবে স্ক্রিনশট নিতে হবে তা নির্ভর করছে আইফোনটির ধরনের ওপর। হোম বাটনের আইফোনের ক্ষেত্রে হোম এবং স্লিপ বাটন একত্রে চাপ দিতে হবে। আর ফেস আইডির আইফোনের ক্ষেত্রে সাইড বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে চাপ দিতে হবে।

ফ্যামিলি শেয়ারিং

পরিবারের একাধিক সদস্য অ্যাপল ডিভাইস ব্যবহার করলে ফ্যামিলি শেয়ারিং অ্যাপটির সুবিধা নেয়া যায়। এই অ্যাপের মাধ্যমে পরিবারের সদস্যের সাথে একত্রে গান এবং চলচিত্র কেনা যায়। ফলে দেখা যায় একই পরিবারের মধ্যে একই ধরনের পণ্য একবারের বেশি ক্রয়ের প্রয়োজন নেই। ফিচারটি ব্যবহার করতে হলে সেটিংস ওপেন করে অ্যাপল আইডি থেকে ফ্যামিলি শেয়ারিং এ যেয়ে সেখানে থাকা নির্দেশনাবলী মানতে হবে। এটি সেট হয়ে গেলে অ্যাপ স্টোরে শেয়ার করা কনটেন্ট পরিবারে অ্যাপল ডিভাইস ব্যবহারকারী অন্যান্যরাও তা দেখতে পাবেন।

অ্যাপল পে

ভুলে ক্রেডিট ও ডেবিট কার্ড বাসায় রেখে কেনাকাটা করতে আসলে অ্যাপল পে অ্যাপ ব্যবহার করে সহজেই কেনাকাটা করা যায়। এজন্য ওয়ালেট অ্যাপ ওপেন করে ক্রেডিট অথবা ডেবিট কার্ড যুক্ত করতে সাইড থেকে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। দোকানের এনএফসি পে টার্মিনাল থেকে আইফোনের মাধ্যমে এটি ব্যবহার করা যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleগুগল ম্যাপসে একাধিক স্টপকে যেভাবে রাউন্ড ট্রিপে রূপান্তরিত করা যায়
Next Article Realme GT2 Master Explorer Edition Review, আরেকটি ফ্ল্যাট স্ক্রিন ফ্ল্যাগশিপ
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
টেলিকম

শক্তিশালী প্রসেসর নিয়ে দেশে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

March 12, 2026
টিপস ও টিউটোরিয়াল

স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়

March 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

adminMarch 14, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft