Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»আপনি কি স্মার্টফোনে আসক্ত? এই ৫ লক্ষণ মিলিয়ে নিন
টেক ব্লগ

আপনি কি স্মার্টফোনে আসক্ত? এই ৫ লক্ষণ মিলিয়ে নিন

adminBy adminOctober 30, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
স্মার্টফোনে আসক্ত হলে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা হয়ে থাকে

স্মার্টফোনে আসক্ত হলে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা হয়ে থাকেছবি: পেক্সেলস

স্মার্টফোন বর্তমানে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম চালানো, বিনোদনসহ নানা কাজে এর ব্যবহার বেড়েছে। আর তাই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজ করার পাশাপাশি বিনোদনের জন্য অনেকেই প্রতিদিন দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করেন। স্মার্টফোন ব্যবহারের এই অভ্যাস ধীরে ধীরে নেশায় পরিণত হয়। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন আসক্তি কখনো কখনো মাদকাসক্তির মতোই ক্ষতিকর হতে পারে। তবে আমরা অনেকেই স্মার্টফোনে আসক্ত হলেও তা জানি না। স্মার্টফোনে আসক্তির পাঁচটি লক্ষণ জেনে নেওয়া যাক।

১. স্মার্টফোন ব্যবহারের সময়

কত ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করলে তা আসক্তি হিসেবে গণ্য হবে, এর সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা বেশ কঠিন। তবে দিন দিন স্মার্টফোন ব্যবহারের সময় বৃদ্ধি পাওয়াকে আসক্তির একটি বড় লক্ষণ হিসেবে গণ্য করা হয়। এ বিষয়ে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক গ্রিফিথস জানিয়েছেন, স্মার্টফোন আসক্তির ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারের সময় ক্রমাগত বাড়তেই থাকে। এর ফলে শুরুতে আধা ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলেও পরবর্তী সময়ে তা কয়েক ঘণ্টা হয়ে যায়। গত বছর এক গবেষণায় দেখা গেছে, দিনে চার ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে আসক্তির প্রবণতা উল্লেখযোগ্য হারে বেশি হয়ে থাকে।

২. দৈনন্দিন জীবনে স্মার্টফোনের প্রভাব

স্মার্টফোন ব্যবহারের ফলে ব্যক্তিগত জীবন, শিক্ষা কিংবা কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে কি না, তা দেখে আসক্তির মাত্রা বোঝা যায়। এ বিষয়ে মার্ক গ্রিফিথস জানিয়েছেন, স্মার্টফোন আসক্তির মূল বিষয় হলো, স্মার্টফোন ব্যবহারের সময়টা কতটা নেতিবাচকভাবে আপনার জীবনের ওপর প্রভাব ফেলছে। অর্থাৎ স্মার্টফোন ব্যবহারের সময়টা দৈনন্দিন জীবনযাপন, যেমন ব্যক্তিগত সম্পর্ক, শিক্ষা বা কর্মক্ষেত্রকে প্রভাবিত করলে তা আসক্তির পর্যায়ে পড়ে।

৩. স্মার্টফোন ব্যবহারের কারণ

স্মার্টফোন আসক্তরা নিজেদের মানসিক অবস্থা পরিবর্তনের জন্যও স্মার্টফোন ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নোটিফিকেশন, লাইক বা শেয়ার দেখার ফলে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা একধরনের সুখানুভূতি তৈরি করে। এ অনুভূতির জন্য অনেকেই স্মার্টফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

৪. স্মার্টফোন মানসিক অবস্থাকে কতটা প্রভাবিত করে

আপনি যদি স্মার্টফোন ছাড়া অস্বস্তি বোধ করেন, তাহলে তা আসক্তির একটি বড় লক্ষণ হতে পারে। কিংস কলেজ লন্ডনের গবেষণায় দেখা গেছে, যাঁরা মুঠোফোন আসক্ত, তাঁদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার সমস্যা দ্বিগুণ বেশি। স্মার্টফোন আসক্তি কিশোর-কিশোরীদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার মতো মানসিক সমস্যার ঝুঁকি বাড়ায়।

৫. স্মার্টফোন ব্যবহারের কারণে শারীরিক প্রভাব

স্মার্টফোনে আসক্ত হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে, যেমন দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার না করলে হাত কাঁপা, মাথা ঘোরা বা পেটের ব্যথার মতো বিভিন্ন সমস্যা হয় অনেকের। আবার দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের কারণে ঘুমেরও সমস্যা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleপ্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে অ্যাপ আনছে অ্যাপল
Next Article ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উন্মুক্ত করল অ্যাপল, আইফোনের যেসব মডেলে ব্যবহার করা যাবে
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft