Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»ইনস্টাগ্রাম–ফেসবুক–হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যুক্ত হচ্ছে এআই সুবিধা
টেক ব্লগ

ইনস্টাগ্রাম–ফেসবুক–হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যুক্ত হচ্ছে এআই সুবিধা

adminBy adminJanuary 29, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন সাবস্ক্রিপশন সেবা বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ প্রোগ্রামের বাইরে একটি আলাদা উদ্যোগ হিসেবে চালু করা হবে।

বর্তমানে মেটা ভেরিফায়েড সেবায় যাচাইকৃত ব্যাজ, সার্বক্ষণিক গ্রাহক সহায়তা, ভুয়া পরিচয় থেকে সুরক্ষা, উন্নত সার্চ অপটিমাইজেশন এবং এক্সক্লুসিভ স্টিকারসহ বিভিন্ন সুবিধা থাকলেও এসব সুবিধা মূলত সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। নতুন সাবস্ক্রিপশন সেবাটি সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় রেখে ডিজাইন করা হচ্ছে।

মেটা জানিয়েছে, নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধাগুলোর মূল লক্ষ্য হবে ব্যবহারকারীদের উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়ানো। এ জন্য এতে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একাধিক আধুনিক ফিচার। মেটার পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে একটি উন্নত প্রিমিয়াম অভিজ্ঞতা ধাপে ধাপে চালু করা হবে।

এই প্রিমিয়াম অভিজ্ঞতার আওতায় ব্যবহারকারীরা কনটেন্ট শেয়ার, অডিয়েন্স এনগেজমেন্ট এবং ব্যক্তিগত যোগাযোগের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। পাশাপাশি, প্ল্যাটফর্ম ব্যবহারে কাস্টমাইজেশন সুবিধা বাড়বে। তবে মেটা স্পষ্ট করেছে, এসব নতুন ফিচার যুক্ত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মূল ব্যবহার অভিজ্ঞতা আগের মতোই বিনা মূল্যে থাকবে।

নতুন সাবস্ক্রিপশন উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি অধিগ্রহণ করা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট ‘ম্যানাস’–এর ব্যবহারও সম্প্রসারণের পরিকল্পনা করছে মেটা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ম্যানাস এআইকে ধীরে ধীরে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সঙ্গে একীভূত করা হবে। একই সঙ্গে ব্যবসায়িক গ্রাহকদের জন্য এটিকে আলাদা একটি সাবস্ক্রিপশন সেবাও হিসেবে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ইনস্টাগ্রামে ম্যানাস এআইয়ের একটি শর্টকাট যুক্ত করার কাজ শুরু হয়েছে।

মেটা আরও জানিয়েছে, আগামী কয়েক মাসে ধাপে ধাপে নতুন সাবস্ক্রিপশন সুবিধা চালুর সময় ব্যবহারকারীদের মতামত ও প্রতিক্রিয়া সংগ্রহ করা হবে। সেই মতামতের ভিত্তিতে ফিচারগুলো পরিমার্জন ও উন্নত করা হবে।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের অর্থ ব্যয় করে সাবস্ক্রিপশন নিতে আগ্রহী করতে হলে মেটাকে অবশ্যই এমন কিছু ফিচার যুক্ত করতে হবে, যা বিদ্যমান বিনা মূল্যের সেবার তুলনায় বাস্তব অর্থে আলাদা ও কার্যকর সুবিধা প্রদান করবে। বিশেষ করে এআই–নির্ভর কনটেন্ট ম্যানেজমেন্ট, স্মার্ট অ্যানালিটিক্স এবং ব্যবসায়িক টুলস যুক্ত করা গেলে এই সাবস্ক্রিপশন মডেল মেটার জন্য নতুন আয়ের উৎস হয়ে উঠতে পারে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleধারাবাহিক নিরাপত্তা ত্রুটিতে চাপে মাইক্রোসফট, এক সপ্তাহেই দ্বিতীয় জরুরি আপডেট
Next Article নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উচ্চপর্যায়ের সেমিনারে বাংলাদেশ–নেদারল্যান্ডস আইসিটি সহযোগিতা জোরদার
admin
  • Website

Related Posts

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

March 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

adminMarch 14, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft