Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»ইরান যুদ্ধে নতুন ধরনের সাইবার হামলা
টেক ব্লগ

ইরান যুদ্ধে নতুন ধরনের সাইবার হামলা

adminBy adminApril 2, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়ানোর সময় একদল ইসরায়েলি নাগরিক হঠাৎ পেয়েছিলেন তাদের অ্যান্ড্রয়েড ফোনে একটি ছোট বার্তা। বার্তায় ছিল আশেপাশের শেল্টার বা নিরাপদ আশ্রয়ের রিয়েল-টাইম অবস্থানের একটি লিংক। কিন্তু সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফোনে ডাউনলোড হয়ে যায় ক্ষিপ্র একটি স্পাইওয়্যার, যা হ্যাকারদের হাতে ব্যবহারকারীর ক্যামেরা, অবস্থান এবং ব্যক্তিগত সব তথ্যের নিয়ন্ত্রণ তুলে দেয়।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চের কর্মকর্তা গিল মেসিং জানান, এই ভুয়া বার্তাগুলো পুরোপুরি ক্ষেপণাস্ত্র হামলার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠানো হয়েছিল। মানুষ যখন প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বার্তাটি পৌঁছেছে। গিল বলেন, “এ ধরনের ডিজিটাল ও ফিজিক্যাল হামলার নিখুঁত সমন্বয় আগে আমরা কখনও দেখিনি।”

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি হলেও সাইবার যুদ্ধ থামার সম্ভাবনা কম। কারণ, প্রচলিত যুদ্ধের তুলনায় সাইবার যুদ্ধ অনেক কম খরচে এবং সহজে চালানো যায়। লক্ষ্য শুধু ধ্বংস করা নয়; বরং নজরদারি, তথ্য চুরি এবং জনমনে আতঙ্ক সৃষ্টিই মূল উদ্দেশ্য।

ডিজিসার্টের তথ্য অনুযায়ী, ইরান-সংক্রান্ত হ্যাকাররা গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যে প্রায় ৫,৮০০টি সাইবার হামলা চালিয়েছে। এই হামলাগুলোর পেছনে প্রায় ৫০টি ভিন্ন হ্যাকার গোষ্ঠীর কার্যক্রম রয়েছে। ডিজিসার্টের ফিল্ড চিফ টেকনোলজি অফিসার মাইকেল স্মিথ বলেন, “এগুলো মূলত ভীতি প্রদর্শনের কৌশল। তারা বোঝাতে চায় যে, আপনি যত দূরে থাকুন, তবুও তাদের নাগালের বাইরে নয়।”

বিশ্লেষকরা মনে করেন, আধুনিক যুদ্ধে সাইবার হামলা কেবল প্রযুক্তিগত সমস্যা নয়; এটি কৌশলগত, রাজনৈতিক এবং মানসিক চাপের এক সমন্বিত অস্ত্র। সাধারণ নাগরিকদের জন্য বিষয়টি আরও উদ্বেগজনক, কারণ নিরাপদ আশ্রয়ও যেন সাইবার ঝুঁকির আওতায় চলে এসেছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানাচ্ছেন, ব্যবহারকারীরা কোনো লিংকে ক্লিক করার আগে সর্বদা সতর্ক থাকতে হবে। অজানা সোর্সের বার্তা ও লিংক থেকে ফোন বা কম্পিউটারের নিরাপত্তা সরঞ্জাম আপডেট রাখা অপরিহার্য।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleরেসিডেনশিয়াল প্রক্সি: আপনার ইন্টারনেটই হতে পারে সাইবার অপরাধের গোপন হাতিয়ার
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

রেসিডেনশিয়াল প্রক্সি: আপনার ইন্টারনেটই হতে পারে সাইবার অপরাধের গোপন হাতিয়ার

April 1, 2026
টেক ব্লগ

প্রাচীন ইনকা সভ্যতার ‘কুইপু’: আধুনিক ডেটা সিস্টেমের প্রাচীন পূর্বসূরি

April 1, 2026
টেক ব্লগ

এআই কনটেন্টে কড়াকড়ি: তথ্যের নির্ভরযোগ্যতা রক্ষায় নতুন নীতি উইকিপিডিয়ার

March 31, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

ইরান যুদ্ধে নতুন ধরনের সাইবার হামলা

adminApril 2, 2026
টেক ব্লগ

রেসিডেনশিয়াল প্রক্সি: আপনার ইন্টারনেটই হতে পারে সাইবার অপরাধের গোপন হাতিয়ার

adminApril 1, 2026
টেক ব্লগ

প্রাচীন ইনকা সভ্যতার ‘কুইপু’: আধুনিক ডেটা সিস্টেমের প্রাচীন পূর্বসূরি

adminApril 1, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

ইরান যুদ্ধে নতুন ধরনের সাইবার হামলা

টেক ব্লগ

রেসিডেনশিয়াল প্রক্সি: আপনার ইন্টারনেটই হতে পারে সাইবার অপরাধের গোপন হাতিয়ার

টেক ব্লগ

প্রাচীন ইনকা সভ্যতার ‘কুইপু’: আধুনিক ডেটা সিস্টেমের প্রাচীন পূর্বসূরি

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft