Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»ফিচার»ই-ক্লাব ঈদ রিইউনিয়নে উদ্যোক্তাদের প্রাণের স্পন্দন
ফিচার

ই-ক্লাব ঈদ রিইউনিয়নে উদ্যোক্তাদের প্রাণের স্পন্দন

adminBy adminApril 21, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

উদ্যোক্তাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) আয়োজন করলো এক প্রাণবন্ত ও উৎসবমুখর ঈদ রিইউনিয়ন ২০২৫। রাজধানীর ধানমন্ডিস্থ অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠান ছিল উদ্যোক্তাদের এক অসাধারণ মিলনমেলা, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ই-ক্লাব সদস্য, সফল উদ্যোক্তা, কর্পোরেট প্রতিনিধি ও সম্মানিত অতিথিবৃন্দ। এই আয়োজনে ছিল ঈদ ও বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা বিনিময়, উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং সেশন, নতুন সদস্যদের সদস্যপদ প্রদান ও সার্টিফিকেট বিতরণ, গেমস, ম্যাজিক শো, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ফুল বিতরণ এবং র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ই-ক্লাবের ফাউন্ডার মো: শাহরিয়ার খান। তিনি বলেন, ই-ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা একে অপরের অনুপ্রেরণা হয়ে এগিয়ে যেতে চাই। ঈদের এই আনন্দঘন সময়ে আমাদের এই পুনর্মিলনী ভবিষ্যতের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

ই-ক্লাব প্রেসিডেন্ট অন্তু করিম বলেন, আমাদের এই ঈদ রিইউনিয়ন কেবল বন্ধন মজবুত করার আয়োজন নয়, বরং এটি প্রমাণ করে যে বাংলাদেশের উদ্যোক্তারা কিভাবে একে অপরকে এগিয়ে নিতে পারে।

সাধারণ সম্পাদক মো. সোলায়মান আহমেদ জীসান তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করেছি—ই-ক্লাব একটি উদ্যমী, সক্রিয় ও ভ্রাতৃত্বপূর্ণ কমিউনিটি, যারা সবসময় একে অপরের পাশে থাকতে চায়।

পুরো আয়োজনের সার্বিক দ্বায়িত্ব তদারকি করেন ইক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি মো: হাসান ইকরাম আহমেদ। অনুষ্ঠানের কনভেনার ছিলেন কবির হোসেন এবং কো-কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন রাবেয়া খাতুন লাকি ও ফারজানা ইসলাম মৌরী। তাদের সুনিপুণ পরিকল্পনা ও নিষ্ঠার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘনভাবে সম্পন্ন হয়।

রিইউনিয়নে অংশগ্রহণকারী সদস্যরা তাদের উদ্যোক্তা যাত্রা, সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন, যা ছিল একে অপরকে জানার, শেখার এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাদায়ক এক অভিজ্ঞতা।

ই-ক্লাব ভবিষ্যতেও এই ধরণের আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে বন্ধন দৃঢ় করার এবং সমন্বিত উন্নয়নের পথ প্রশস্ত করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleসুবারুর নতুন ইলেকট্রিক SUV ‘ট্রেইলসিকার’ — রিভিয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে
Next Article ইনস্টাগ্রামের নতুন Blend ফিচার: বন্ধুদের সঙ্গে একসাথে রিলস দেখার মজা
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
টেক ব্লগ

খালি চোখে এআই দিয়ে তৈরি মুখাবয়ব শনাক্ত করার বিষয়ে যা বলছে গবেষণা

February 24, 2026
টেক ব্লগ

এআই প্রশিক্ষণে বৈধ কনটেন্ট ব্যবহারে অ্যামাজনের ‘কনটেন্ট মার্কেটপ্লেস’ পরিকল্পনা

February 22, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft