Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»এক্সে সহজে মন্তব্য খুঁজে পেতে নতুন সুবিধা
টেক ব্লগ

এক্সে সহজে মন্তব্য খুঁজে পেতে নতুন সুবিধা

adminBy adminAugust 12, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) অন্যদের পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেন অনেকেই। এই মন্তব্যগুলো পোস্ট করা ব্যক্তির পাশাপাশি অন্য এক্স ব্যবহারকারীরাও নিয়মিত পড়ে থাকেন। তবে মন্তব্যের সংখ্যা বেশি হলে সময় স্বল্পতার কারণে সব মন্তব্য পড়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ‘সর্ট রিপ্লাইস’ সুবিধা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। নতুন এ সুবিধা চালুর ফলে এক্সে যেকোনো পোস্টের মন্তব্যগুলো ‘মোস্ট রিলেভেন্ট’, ‘মোস্ট রিসেন্ট’ ও ‘মোস্ট লাইকড’ নামের তিনটি বিভাগে আলাদা করে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী মন্তব্য দ্রুত পড়তে পারবেন।

এক্সে সাধারণত অর্থের বিনিময়ে নীল টিক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের করা মন্তব্যগুলো সবার আগে দেখানো হয়ে থাকে। এমনকি সেই মন্তব্য প্রাসঙ্গিক না হলেও সবার ওপরে প্রদর্শিত হয়। ফলে অনেক সময় প্রয়োজনীয় মন্তব্য সহজে খুঁজে পাওয়া যায় না। এক্সের নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী মন্তব্য পড়তে পারবেন।

নতুন এ সুবিধা চালুর ফলে এক্সের কমেন্ট অপশনে মোস্ট রিলেভেন্ট নামের একটি ট্যাব দেখা যাবে। যেখানে ট্যাপ করলেই সর্ট রিপ্লাইস নামের একটি পপআপ বক্স চালু হবে। যেখানে থাকা মোস্ট রিলেভেন্ট, মোস্ট রিসেন্ট ও মোস্ট লাইকড নামের তিনটি অপশন থেকে কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করলেই প্রয়োজনীয় মন্তব্যগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। মোস্ট রিসেন্ট নির্বাচন করলে সবশেষ যে মন্তব্য করা হয়েছে তা তালিকা অনুযায়ী এবং মোস্ট লাইকড নির্বাচন করলে সবচেয়ে বেশি লাইক করা মন্তব্যগুলো দেখা যাবে। প্রাথমিকভাবে আইফোন ও কম্পিউটার থেকে এ সুবিধা ব্যবহার করা যাবে।


সূত্র: ম্যাশেবল

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleঅ্যান্ড্রয়েড যন্ত্রের অপারেটিং সিস্টেম ও প্রসেসরে একাধিক ত্রুটি
Next Article ডাকাতের আক্রমণ প্রতিরোধে দুই তরুণের উদ্যোগ প্রতিরোধ ডটনেট
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft