Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টিপস ও টিউটোরিয়াল»কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminBy adminMarch 16, 2026No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্বের দক্ষতা বাড়াতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) জন্য কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী একটি বিশেষ কর্মশালা। ‘সিইও ওয়ার্কশপ’ শিরোনামের এ আয়োজনটি অনুষ্ঠিত হয় ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত। এতে সমবায়, ক্রেডিট ও আবাসন খাতে কাজ করা প্রায় ৪০টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এই কর্মশালায় মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, নেতৃত্ব উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় এআই কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে—তা নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

কর্মশালার দ্বিতীয় দিনে আয়োজিত ‘এআই লিডারশিপ’ শীর্ষক সেশনে বক্তব্য দেন প্রফেশনাল গুগল সার্টিফায়েড এআই স্পেশালিস্ট সুবীর নকরেক। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি মানুষ বিভিন্নভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছেন। তবে এই প্রযুক্তির দায়িত্বশীল ও নৈতিক ব্যবহারের বিষয়ে এখনও অনেকের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে।

তার মতে, এআই ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও জবাবদিহিতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই দিয়ে তৈরি কোনো তথ্য বা কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। পাশাপাশি তথ্য যাচাই, নিজেকে প্রশ্ন করা এবং ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধে সতর্ক থাকা প্রয়োজন।

সুবীর নকরেক আরও বলেন, দেশের তরুণ সমাজের কর্মসংস্থান বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এআইনির্ভর গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডেটা অ্যানালিটিক্সের মতো ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ পাচ্ছেন। অনেকেই দেশে বসেই বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করে আয় করছেন, যা ফ্রিল্যান্সিং খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

কর্মশালার আয়োজক দ্য সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ লিমিটেড (কাককো)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন বলেন, প্রযুক্তির কারণে বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি বলেন, “সিইওদের এখন শুধু প্রশাসনিক দক্ষতা থাকলেই হবে না, প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কেও ধারণা থাকতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম, সিদ্ধান্ত গ্রহণ এবং সেবার মান উন্নত করতে পারে—সে বিষয়ে তাদের প্রস্তুত থাকতে হবে।”

কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারী সিইওদের নিয়ে একটি এআইভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান যাচাই করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ‘সুখবর বাংলাদেশ’ বইটি তুলে দেওয়া হয়। প্রথম আলোর প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এই বইটি তুলে দেন সুবীর নকরেক। বইটি লিখেছেন লেখক রাহিতুল ইসলাম। এতে বাংলাদেশের ২৫ জন নির্বাচিত ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তার সংগ্রামী জীবন ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা প্রযুক্তি ও নেতৃত্বের সমন্বয় ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধিতেও এটি সহায়ক হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
admin
  • Website

Related Posts

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

March 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
প্রযুক্তি খবর

সাইবার হামলায় বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

March 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202578 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

adminMarch 14, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft