Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»ট্রেন্ডিং»‘কমব্যাট ড্রোন’ কিনে যেভাবে শক্তিশালী হচ্ছে ছোট দেশগুলোও
ট্রেন্ডিং

‘কমব্যাট ড্রোন’ কিনে যেভাবে শক্তিশালী হচ্ছে ছোট দেশগুলোও

adminBy adminJune 7, 2024No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: যুদ্ধ করার ড্রোনগুলো একসময় সামরিক পরাশক্তিধরদের জন্য সংরক্ষিত ছিলো। কিন্তু বর্তমানে এর গন্ডি সীমিত নেই। বিদ্রোহী এবং ছোট ছোট দেশগুলোয় এই ড্রোনের ব্যবহার যুদ্ধের ধরন পরিবর্তন করে দিয়েছে।

প্রায় সামরিক ইতিহাসেই দেখা যায়, একটি অস্ত্র ব্যবস্থা গোটা যুদ্ধ যুগের প্রতীক হয়ে উঠে। অনেকে মনে করেন মধ্যযুগের অ্যাগিনকোর্টে ইংরেজি তীরন্দাজদের ব্যবহার করা লংবো অথবা ভারী সাঁজোয়া যানগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থলযুদ্ধের প্রতীক। আফগানিস্তান, ইরাক ও অন্যান্য দেশে বিদ্রোহিদের দমাতে মানববিহীন বায়বীয় যান এমকিউ-ওয়ান অথবা ইউএভি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হালের যুদ্ধাস্ত্র ড্রোনের সঙ্গে হেলফায়ার ক্ষেপনাস্ত্র সংযুক্ত করার পরই এটি তখনই প্রতীকি মর্যাদা পেয়েছে। 

ড্রোনের উত্তরসূরী ‘রাপার’ মূলত শিকারি বা হত্যাকারী হিসেবে সফল ছিলো। আর এটির তুলনায় ড্রোনের পরিধি অনেক বড় এবং বড় ওজনের অস্ত্র ব্যবহার করতে পারে, যা একে সুদির্নিষ্ট ঘাতক হিসেবে তৈরি করে। ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ি যখন এবং যেখানে খুশি শত্রুদের লক্ষ্য করতে পারে। ধারণা করা হয় ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ এয়ারপোর্টের বাইরে ইরানের জেনারেল কাশেম সোলায়মানিকে হত্যার জন্য রাপার ড্রোন ব্যবহার করা হয়েছিলো।

এছাড়া একটি সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল (যাদের নিজস্ব ড্রোন ইন্ডাস্ট্রি রয়েছে) বড় পরিসরে এ ধরনের অপারেশন পরিচালনায় সক্ষম হয়। একে যুদ্ধ ড্রোনের প্রথম পর্যায় বলে থাকে অনেকে।

এখন পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। ড্রোন যুদ্ধের নতুন যুগে আরো অনেককে একত্রিত করেছে। সন্ত্রাস বিরোধি অথবা বিদ্রোহ দমানো কার্যক্রম থেকে ড্রোনের ব্যবহার পুরোদমে প্রচলিত যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ড্রোনে এখন আরো সংবেদনশীল এবং কৃত্রিমবুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার হওয়ায় একটি নতুন তৃতীয় যুগের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।

বিভিন্ন দেশের সরকার অভ্যন্তরীণ সংঘাত নিরসনেও ড্রোন ব্যবহার করছেন। টিপিএলএফের (টাইগারি পিপলস লিবারেশন ফ্রন্ট) সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে আদ্দিস আবাবার সরকারের অবস্থান শক্তিশালী করতে ড্রোন হামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে তুরস্ক ও ইরান থেকে সশস্ত্র ড্রোন কিনেছে ইথিওপিয়া সরকার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাধ্যমে চীনের ওয়িং লুং টু ইউএভি ড্রোন কিনেছে। ইউএই একইভাবে লিবিয়ার নৃশংস সামরিক যুদ্ধে তাদের মিত্র জেনারেল খলিফা হাফতারকে সহায়তা করতে চীনের নির্মিত ড্রোন সরবরাহ করেছিলো।

এদিকে ড্রোন হামলা প্রায়ই আইনি জটিলতা ও নৈতিক দ্বিধা তৈরি করে। অস্ত্র নিয়ন্ত্রন আইনের মাধ্যমে এর ব্যবহার নিয়ন্ত্রনের প্রত্যাশা ক্রমে অলীক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠ মিত্র ছাড়া অন্য কারো কাছে তাদের উন্নত প্রযুক্তির অস্ত্র রফতানি না করতে চাইলেও ড্রোনের বিস্তার রোধ করা যাচ্ছে না। শতাধিক দেশ এবং রাষ্ট্রবিহিীন গ্রুপের ড্রোন রয়েছে। এছাড়া অনেক অভিনেতারও সশস্ত্র ড্রোন রয়েছে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির পরিচালক পল শ্যারে এ প্রসঙ্গে বলেন, এই ব্যবস্থার বিস্তার অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। তিনি আরো বলেছেন, ‘চীন এখন পর্যন্ত বিশ্বব্যাপি সশ্রস্ত্র ড্রোনের শীর্ষ রফতানিকারক। ড্রোন এখন শুধুমাত্র বড় বড় সামরিক শক্তিধরদের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান ও তুরস্কের মতো মধ্যম শক্তিধর দেশগুলেরও ড্রোন প্রযুক্তি রয়েছে এবং তারা তা বিদেশেও বিক্রি করে থাকে।’

তিনি জানান, বাণিজ্যিক ড্রোন প্রযুক্তি এখন এতোটাই সহজলভ্য যে কেউই মাত্র কয়েকশত ডলারের বিনিময়ে ভয়াবহ ড্রোন হামলা করতে পারে।

এসব ড্রোনের ভয়াবহ প্রভাব খুব বিস্ময়কর কিছু নয়। ড্রোনের কারনে কোন দেশ খুব সস্তায় বিমান বাহিনী তৈরি করতে পারে। যাদের যুদ্ধবিমান কেনার সামর্থ নেই তারা সহজেই ড্রোন কিনে ফেলতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে ড্রোনের হুমকি যদি ভালোভাবেই বোঝা যায় তাহলে এটি প্রতিরোধ করা হচ্ছে না কেন? এ প্রসঙ্গে শ্যারে বলেন, ‘বর্তমানে যেসব ড্রোন ব্যবহার করা হচ্ছে এর বেশিরভাগই গতানুগতিক সামরিক বিমানের চেয়ে ছোট । এসব ড্রোন খুব নিচু থেকে ধীরে উড়ে। ফলে অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এসব ড্রোনকে গুলি করতে পারে না।’ অবশ্য অনেক দেশই ড্রোন প্রতিরোধক অস্ত্র আবিষ্কারে কাজ করছে। সময়ের ব্যবধানে যুদ্ধক্ষেত্রে আমরা কার্যকর কাউন্টার ড্রোন ব্যবস্থা দেখতে পারবো।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleকমালো মোবাইল ইন্টারনেটের দাম
Next Article অ্যাপলের সিরামিক শিল্ড বৃত্তান্ত
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
টেলিকম

শক্তিশালী প্রসেসর নিয়ে দেশে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

March 12, 2026
টিপস ও টিউটোরিয়াল

স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়

March 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

adminMarch 14, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft