Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি
February 2, 2026
আইফোন ও আইপ্যাডে ‘লিমিট প্রিসাইস লোকেশন’ সুবিধা চালু করল অ্যাপল
January 31, 2026
মাইক্রোসফট পেইন্টে এআই কালারিং বুক: শিশুদের সৃজনশীলতায় যুক্ত হলো নতুন প্রযুক্তির ছোঁয়া
January 26, 2026
হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা
January 25, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»প্রযুক্তি খবর»ডাকাতের আক্রমণ প্রতিরোধে দুই তরুণের উদ্যোগ প্রতিরোধ ডটনেট
প্রযুক্তি খবর

ডাকাতের আক্রমণ প্রতিরোধে দুই তরুণের উদ্যোগ প্রতিরোধ ডটনেট

adminBy adminAugust 12, 2024No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শহর ও এলাকায় অপরাধের হার বৃদ্ধি পায়, দেখা যায় অরাজকতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবর্তমানে ও অপরাধের মাত্রার কারণে সামাজিকভাবে চাপ তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় তরুণ ও বাসিন্দাদের যুক্ত করে কাজ করার উদ্দেশ্যে চালু হয়েছে প্রতিরোধ ডটনেট ওয়েবসাইট। প্রতিরোধ একটি রিয়েল-টাইম কমিউনিটি সুরক্ষা প্ল্যাটফর্ম। ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই গত ৩০ মিনিটে ডাকাতের আক্রমণবিষয়ক কতটি অভিযোগ জমা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে জানা যায়। এরপর ‘বর্তমান পরিস্থিতি লাইভ মনিটর করুন’ ট্যাবে ক্লিক করে নিজের অবস্থানের তথ্য নির্বাচন করলেই আশপাশের কোনো স্থানে ডাকাত আক্রমণ করেছে কি না, সে তথ্য গুগল ম্যাপে দেখা যায় ওয়েবসাইটটিতে। ফলে আশপাশে থাকা ব্যক্তিরা সহজেই একত্র হয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে ডাকাত প্রতিরোধ করতে পারেন।

সামাজিক উন্নয়নে আগ্রহী তরুণ ও স্বেচ্ছাসেবকেরা আলাদাভাবে কাজ করার কারণে সঠিক সময়ে দ্রুত সহায়তা পাওয়া যায় না। সেই ক্ষেত্রে কাজ করছে প্রতিরোধ, যার মাধ্যমে যে কেউ প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটিতে বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি ২৪ ঘণ্টায় যত অভিযোগ বা রিপোর্ট জমা পড়েছে, তা–ও দেখা যায়।

প্রতিরোধ ডটনেটের দুই নির্মাতা মারওয়া ও ফাহিম

প্রতিরোধ ডটনেটের দুই নির্মাতা মারওয়া ও ফাহিম – সংগৃহীত

সবাইকে যুক্ত করছে প্রতিরোধ

প্রতিরোধ ডটনেটের উদ্যোক্তা দুই তরুণ ফাহিম মুর্শেদ ও মারওয়া কাজী মোহাম্মদ। সহ–উদ্যোক্তা ফাহিম মুর্শেদ আজ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে তৈরি করেছি প্রতিরোধ ডটনেট। সাম্প্রতিক পরিস্থিতির শুরুর দিকে এলাকাভিত্তিক অনেক কাজ আমরা দেখেছি, কিন্তু সমন্বয় ছিল না। ফেসবুকে অনেক তথ্য পাওয়া যায়। আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে সব তথ্য সংগ্রহের কাজ করছি। এটি একটি প্ল্যাটফর্ম, যা কমিউনিটির সুরক্ষা বাড়াতে রিয়েল-টাইমে ঘটনা রিপোর্টিং ও পর্যবেক্ষণ করে।’

প্রতিরোধ ডটনেটে ৮ আগস্ট ওয়েবসাইটটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় বলে জানান ফাহিম মুর্শেদ। তিনি বলেন, ‘এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি রিপোর্ট এতে জমা পড়েছে। ৮ ও ৯ আগস্ট আমাদের ওয়েবসাইট সাড়ে তিন লাখ বারের বেশি দেখা হয়েছে। বিভিন্ন ঘটনার মাত্রা বোঝার জন্য সতর্কতা ও ঘটনা নামে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। যেসব ঘটনা সতর্কতা ধরনের, তা কমলা রং দিয়ে চিহ্নিত করা হয়। যেসব ঘটনা বা পরিস্থিতি মারাত্মক ও খারাপ, সেগুলো লাল রঙে চিহ্নিত করা হয়। এখানে ব্যবহারকারীরা মতামত জানাতে পারেন। ঘটনা বা সতর্কতা সম্পর্কে মন্তব্য যোগ করা যাবে। এতে অন্যরা বুঝতে পারবেন কী ঘটছে। এ ছাড়া যেকোনো অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও যুক্ত করা যায় এই সাইটে।’

প্রতিরোধ ডটনেটে কী আছে?

প্রতিরোধ ডটনেটে সহজে ও সঠিকভাবে রিপোর্টিং করা যাচ্ছে। কয়েকটা ক্লিকেই যেকোনো ঘটনা সম্পর্কে জানানো যাচ্ছে। সাইটটির সহ–উদ্যোক্তা মারওয়া কাজী মোহাম্মদ বলেন, ‘আমরা অনেক সমস্যার কথা শুনতে পাচ্ছিলাম। আমি বনানী থাকি, এখানে অনেকেই আলাদা আলাদা দলে ভাগ হয়ে রাতে ডাকাত প্রতিরোধে দাঁড়িয়ে যান। সবাই আলাদাভাবে কাজ শুরু করেন। আমরা সবাইকে এক করার চেষ্টা করছি এই সাইটের মাধ্যমে। বিক্ষিপ্তভাবে কাজ না করে সবাই যেন এক হয়ে কাজ করেন, তার জন্যই প্রতিরোধ ডটনেট কাজ করছে।’

এই ওয়েবসাইটের মাধ্যমে প্রধানত ছয় ধরনের অপরাধের ঘটনা রিপোর্ট করা যায়। যিনি রিপোর্ট করবেন, তাঁর অবস্থান স্বয়ংক্রিয়ভাবে মানচিত্রে দেখা যায়। বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অপরাধের ঘটনা দেখা যায় সাইটের লাইভ ম্যাপের মাধ্যমে। মারওয়া বলেন, এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় চমক হচ্ছে, একসঙ্গে এক জায়গায় সব স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণদের একত্র করা যাচ্ছে। কম সময়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করছে। কারিগরিভাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঘটনা রিপোর্ট করলে সত্যিকারের ঘটনা সম্পর্কে জানা যায়।

ভবিষ্যৎ পরিকল্পনা

ফাহিম মুর্শেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি কো-ডিজাইন নামের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান টেক লিড হিসেবে কাজ করছেন এখন। মারওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কাজ করছেন। ওয়েবসাইট চালুর পরে অনেকেই সাইটটি ভবিষ্যতে নানাভাবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। মারওয়া কাজী মোহাম্মদ বলেন, ‘আমাদের সমাজে নিয়মিত অনেক অপরাধই ঘটছে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন নারীদের প্রতি সহিংসতা, রাস্তায় ছিনতাই, চুরিসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে ভবিষ্যতে কমিউনিটি ও তারুণ্যের সমন্বয় করে সমাধানের পরিকল্পনা আছে আমাদের।’

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleএক্সে সহজে মন্তব্য খুঁজে পেতে নতুন সুবিধা
Next Article টিকটকে চালু হলো গ্রুপ চ্যাট সুবিধা
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

February 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

February 2, 2026
টেক ব্লগ

পরিবেশবান্ধব অ্যামোনিয়া উৎপাদনে বড় সাফল্য: দক্ষিণ কোরীয় বিজ্ঞানীদের নতুন প্রযুক্তি

February 1, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202579 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202578 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

adminFebruary 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

adminFebruary 2, 2026
ক্যারিয়ার

“একটাই লক্ষ্য হতে হবে —আইসিটিতে দক্ষ” প্রতিশ্রুতিতে শেষ হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর মিটআপ

adminJanuary 31, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

Uncategorized

অস্ট্রেলিয়ায় স্ন্যাপচ্যাটে ৪ লাখ ১৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1819-351111

+880 1716-559369

© 2024 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft