Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»তথ্য চুরির পাশাপাশি আইফোন অকেজো করতে পারে যে স্পাইওয়্যার
টেক ব্লগ

তথ্য চুরির পাশাপাশি আইফোন অকেজো করতে পারে যে স্পাইওয়্যার

adminBy adminNovember 4, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
স্পাইওয়্যার হামলার শঙ্কায় রয়েছে আইফোন ব্যবহারকারীরা

স্পাইওয়্যার হামলার শঙ্কায় রয়েছে আইফোন ব্যবহারকারীরা:রয়টার্স

তথ্য সংগ্রহের পাশাপাশি আইফোনকে পুরোপুরি অকেজো করে দিতে সক্ষম ‘লাইটস্পাই’ স্পাইওয়্যারের নতুন সংস্করণের সন্ধান পেয়েছে নেদারল্যান্ডসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেটফ্যাব্রিক। প্রতিষ্ঠানটির দাবি, আইফোনের জন্য বিশেষভাবে তৈরি লাইটস্পাই স্পাইওয়্যারটি আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। সাইবার অপরাধীদের তৈরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করলেই গোপনে আইফোনে প্রবেশ করে স্পাইওয়্যারটি। এর ফলে ব্যবহারকারীদের অজান্তে তথ্য সংগ্রহের পাশাপাশি দূর থেকে নির্দিষ্ট আইফোন অকার্যকর করতে পারে সাইবার অপরাধীরা।

থ্রেটফ্যাব্রিকের তথ্যমতে, লাইটস্পাই আইওএস সংস্করণটি সংক্রমিত যন্ত্রের ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য, স্ক্রিনশট, অবস্থান, আইক্লাউড, সাউন্ড রেকর্ডিং, ছবি, ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ফোন নম্বর, ফোন কলের ইতিহাসসহ আদান-প্রদান করা বার্তার তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি টেলিগ্রাম, উইচ্যাট এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের তথ্য সংগ্রহ করার পাশাপাশি আইফোন থেকে বিভিন্ন বার্তা বা ফোন নম্বরও মুছে ফেলতে পারে।

লাইটস্পাই স্পাইওয়্যারটি ওয়েবকিট এক্সপ্লোইট ব্যবহার করে একটি ডট পিএনজি এক্সটেনশনের ফাইলের মাধ্যমে আইফোনে প্রবেশ করে। এরপর ফ্রেমওয়ার্কলোডার নামের একটি কম্পোনেন্টের মাধ্যমে স্পাইওয়ারের মূল কোর মডিউল ও অন্যান্য প্লাগইন গোপনে ডাউনলোড করে। এসব মডিউল ও প্লাগইন আলাদা ফোল্ডার তৈরি করে আইফোনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করার পাশাপাশি সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে।

থ্রেটফ্যাব্রিকের মতে, লাইটস্পাই স্পাইওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে আইফোন ব্যবহারকারীদের নিয়মিত আইওএস হালনাগাদ করতে হবে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে ক্লিক না করার পাশাপাশি সন্দেহজনক বা অনিরাপদ ওয়েবসাইটে প্রবেশ করা থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: দ্য হ্যাকার নিউজ

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleআন্তর্জাতিক মহাকাশ স্টেশন দ্রুত খালি করার পরামর্শ, কেন
Next Article ব্যাংকে সাইবার আক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে: বাংলাদেশ ব্যাংক
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft