Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»Uncategorized»তরুণদের শপথে হয়ে গেলো “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন ২”-এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসাডর মিটআপ-২০২৫
Uncategorized

তরুণদের শপথে হয়ে গেলো “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন ২”-এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসাডর মিটআপ-২০২৫

adminBy adminJanuary 6, 2025No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন ২”-এর ঢাকা ডিভিশনের অ্যাম্বাসাডর মিটআপ” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এই মিটআপটি ছিল একটি স্মরণীয় মুহূর্ত, যেখানে ৪০ টির ও অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জন অ্যাম্বাসাডর ও অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটি শুধুমাত্র একটি মিলনমেলা ছিল না, বরং একটি শক্তিশালী দৃষ্টি উপস্থাপন এবং উদ্ভাবন, প্রযুক্তি শিক্ষার বিস্তার এবং নেতৃত্বের বিকাশের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য প্রেরণা জোগানোর সুযোগ ছিল।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এরপর, সেন্ট্রাল টিম লিডার মো: রেদওয়ানুর রহমান একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, যেখানে অ্যাম্বাসাডররা ওয়েবসাইটের ড্যাশবোর্ড ব্যবহার এবং পার্টিসিপেন্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত প্রশিক্ষণ লাভ করেন।

অনুষ্ঠানে মূল আলোচনার বিষয় ছিল প্রযুক্তির মাধ্যমে দেশের উন্নতি, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং সঠিক প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি তৈরির গুরুত্ব।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ফাউন্ডার ও সিইও মোহাম্মদ শাহরিয়ার খান তাঁর বক্তব্যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ভবিষ্যত পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি অ্যাম্বাসাডরদের গুরুত্ব বুঝিয়ে দেন এবং বলেন, “তথ্য ও প্রযুক্তির সমন্বয়ে আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে পারব।”

সিনিয়র ভাইস চেয়ারম্যান ও হেড অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার মোঃ আব্দুর রহমান নিপু শিক্ষার্থীদের জন্য প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “যত বেশি প্রযুক্তি ব্যবহার করতে পারবে, ততই উন্নত জীবন লাভ করতে পারবে তারা।” চিফ এডুকেটর ওয়াহিদ নিউটন শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী ধারণার গুরুত্ব এবং তাদের কার্যকর প্রয়োগ নিয়ে কথা বলেন, যা ছাত্রদের বাস্তব জীবনে আরো কার্যকর হতে সাহায্য করবে।

প্রজেক্ট ডিরেক্টর এম আব্দুল্লাহ প্রকল্পের ইতিবাচক প্রভাব এবং কীভাবে সঠিক বাস্তবায়ন প্রক্রিয়া এই উদ্যোগকে সফল করতে পারে সে সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা দেশে একটি নতুন প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি তৈরী করতে পারব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ট্রাস্টি বডি মেম্বার গোলাম সারওয়ার এবং তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান মোঃ শাহিনুর ইসলাম, যারা তাদের মূল্যবান বক্তব্য দিয়ে অ্যাম্বাসাডরদের অনুপ্রাণিত করেন।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সবসময় তার অংশগ্রহণকারীদের জন্য একটি সৃজনশীল এবং উদ্ভাবনী পরিবেশ তৈরি করার জন্য কাজ করে আসছে, এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদেরকে দেশের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে পার্টনার হিসেবে ছিলেন ইভেন্ট পার্টনার ইভেন্ট সিটি, ফটোগ্রাফি ত্রিয়ো ভিসুয়ালস, ডিজিটাল ব্রান্ডিং পার্টনার আইএমবিডি এবং ইন্টারন্যাশনাল স্কলার পার্টনার নেক্সফ্লাই । বিশেষ করে ইন্টারন্যাশনাল স্কলার পার্টনার নেক্সফ্লাই ঘোষণা করেন যে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির চ্যাম্পিয়ন দুই জনকে সিংগাপুর অথবা মালয়েশিয়া ভ্রমণ টিকিট সহ ২ রাত ৩ দিন এর শিক্ষা সফর উপহার হিসেবে দেওয়া হবে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সংগীত শিল্পী জাহিদ অন্তুর প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে, যা উপস্থিতদের মনে নতুন প্রত্যয়ের সঞ্চার করে।

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” প্রযুক্তির মাধ্যমে শিক্ষা এবং দক্ষ জাতি গঠনের যে অনন্য ভূমিকা পালন করছে, তা এই অনুষ্ঠানটির মাধ্যমে আরো শক্তিশালী হয়েছে। এই মিটআপটি শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান এবং নেতৃত্বের দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে, এবং এতে অংশগ্রহণকারীরা তাদের দায়িত্ব আরো শক্তিশালীভাবে পালন করার জন্য প্রস্তুত। সামনের দিনে সকল বিভাগীয় পর্যায়ে এই ধরণের মিটআপ অনুষ্ঠিত হবে বলে আয়োজক রা আশা ব্যক্ত করেন।

আইসিটি শিক্ষাকে আরো বেশি জনপ্রিয় ও যুগোপযোগী করার জন্য এরই মধ্যে প্রায় ২৮০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর তথ্য ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন অনুপ্রেরণামূলক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleপ্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন: গ্লোরি গার্লসের আয়োজনে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর এক ঐতিহাসিক ইভেন্ট
Next Article উইথিংসের ওমনিয়া: ব্যক্তিগত স্বাস্থ্য মনিটরিংয়ে এআই-চালিত স্মার্ট আয়নার বিপ্লব
admin
  • Website

Related Posts

Uncategorized

অস্ট্রেলিয়ায় স্ন্যাপচ্যাটে ৪ লাখ ১৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ

February 5, 2026
Uncategorized

Sanas AI ব্যবহার করে কল সেন্টার কর্মীদের এক্সেন্ট পরিবর্তন করবে রিয়েল টাইমে

March 2, 2025
Uncategorized

অন্তু করিম এর নেতৃত্বে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অন্ট্রাপ্রেনিওরস ক্লাব

February 7, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft