Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

গুগলের ‘জেমা ৪’ উন্মোচন: ওপেন সোর্স এআইয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত
April 6, 2026
কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»ক্যারিয়ার»তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকার বিনিয়োগ পাওয়ার সুযোগ
ক্যারিয়ার

তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকার বিনিয়োগ পাওয়ার সুযোগ

adminBy adminFebruary 1, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

তরুণ উদ্যোক্তাদের দেশের স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) খাতের সঙ্গে যুক্ত করতে ‘টার্টল ভেঞ্চার এক্সেলেরেটর ২০২৪’ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশি পরামর্শক প্রতিষ্ঠান টার্টল ভেঞ্চার লিমিটেড। বাংলাদেশের ২৪টি মৌলিক সমস্যা সমাধানের ধারণা জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশ নিতে পারবেন। সেরা ২৪টি ধারণা দেওয়া উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা করে মূলধন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টার্টল ভেঞ্চার লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উদীয়মান উদ্যাক্তা ও স্টার্টআপগুলোকে প্রযুক্তি, মূলধন, পরামর্শ, কারিগরি সহায়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করাই টার্টল ভেঞ্চার লিমিটেডের মূল উদ্দেশ্য। টার্টল ভেঞ্চার এক্সেলেরেটর কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগ পেতে আগ্রহী তরুণ উদ্যোক্তারা নির্দিষ্ট সমস্যা সমাধানের ধারণা জমা দিয়ে আবেদন করতে পারবেন। চার মাসব্যাপী অনুষ্ঠেয় এ কার্যক্রমে প্রাথমিক পর্যায়ে সেরা ধারণা দেওয়া ২৪০ জন শিক্ষার্থীকে নিয়ে সাত দিনের বুটক্যাম্প এবং পিচ রাউন্ড আয়োজন করা হবে।

প্রাথমিক পর্বের সেরা ৫০ জন শিক্ষার্থী জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। জাতীয় পর্বে দুই দিনের বুটক্যাম্প এবং একটি ডেমো ডে আয়োজন করা হবে। এরপর চূড়ান্তভাবে সেরা ধারণা দেওয়া ২৪ শিক্ষার্থীকে নিজেদের ধারণা বাস্তবায়নের জন্য ১০ লাখ টাকা করে বিনিয়োগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা করা হবে।

এ বিষয়ে টার্টল ভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা সারাবান তহুরা জানিয়েছেন, টার্টল ভেঞ্চার এক্সেলেরেটর কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা আমাদের পরবর্তী প্রজন্মের উদ্ভাবকদের ক্ষমতায়নের সুযোগ করে দেবে। বাংলাদেশে টেকসই এবং প্রভাবশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতেই এ উদ্যোগ।

টার্টল ভেঞ্চার এক্সেলেরেটর কার্যক্রমে শুধু নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এই ঠিকানার ওয়েবসাইটে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নাম জানার পাশাপাশি টার্টল ভেঞ্চার এক্সেলেরেটর কার্যক্রমে অংশ নেওয়া যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Article৭০ হাজার টাকায় শুরু করা মনজুরুলের এখন কোটি টাকার ওপরে মূলধন
Next Article পাঠাও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন এম ইলিয়াসের সঙ্গে পাঠাও-এর বিস্ফোরক বৃদ্ধির পেছনের গল্প
admin
  • Website

Related Posts

ক্যারিয়ার

দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, ডিজিটাল দক্ষতায় গড়ে উঠবে নতুন কর্মসংস্থান

April 4, 2026
ক্যারিয়ার

চট্টগ্রামে ১৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর জাঁকজমকপূর্ণ বিভাগীয় অ্যাম্বাসেডর মিটআপ

February 19, 2026
ক্যারিয়ার

“একটাই লক্ষ্য হতে হবে —আইসিটিতে দক্ষ” প্রতিশ্রুতিতে শেষ হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর মিটআপ

January 31, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202581 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গুগলের ‘জেমা ৪’ উন্মোচন: ওপেন সোর্স এআইয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত

adminApril 6, 2026
টেক ব্লগ

পাসওয়ার্ডের যুগ কি শেষের পথে? ‘ভাইটাল-আইডি’ প্রযুক্তিতে আসছে নতুন অথেনটিকেশন বিপ্লব

adminApril 5, 2026
ক্যারিয়ার

দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, ডিজিটাল দক্ষতায় গড়ে উঠবে নতুন কর্মসংস্থান

adminApril 4, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গুগলের ‘জেমা ৪’ উন্মোচন: ওপেন সোর্স এআইয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত

টেক ব্লগ

পাসওয়ার্ডের যুগ কি শেষের পথে? ‘ভাইটাল-আইডি’ প্রযুক্তিতে আসছে নতুন অথেনটিকেশন বিপ্লব

ক্যারিয়ার

দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, ডিজিটাল দক্ষতায় গড়ে উঠবে নতুন কর্মসংস্থান

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft