ই-ক্লাব উইমেন্স ফোরামের উদ্যোগে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “উইন্টার ফেস্টিভাল ও ওয়ান ডিস পার্টি ২০২৬”। উৎসবমুখর এই আয়োজনে নারী উদ্যোক্তা, ক্লাব সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়।
অনুষ্ঠানের সূচনা হয় উইমেন্স ফোরাম টিমের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ই-ক্লাব উইমেন্স ফোরামের চেয়ারপারসন রাবেয়া খাতুন লাকি এবং কো-চেয়ারপারসন ফেরদৌসী ইসলাম।
চেয়ারপারসন রাবেয়া খাতুন লাকি তার বক্তব্যে বলেন,
“ই-ক্লাব উইমেন্স ফোরাম নারীদের জন্য একটি শক্তিশালী ও সহায়ক প্ল্যাটফর্ম। আমরা চাই নারী উদ্যোক্তারা এখানে একে অপরের পাশে দাঁড়াক, নিজেদের দক্ষতা বিকশিত করুক এবং ভবিষ্যতে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখুক। উইমেন্স ফোরাম সবসময় নারীদের জন্য ভালো কিছু করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে।” কো-চেয়ারপারসন ফেরদৌসী ইসলাম তার বক্তব্যে উইমেন্স ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মি. শাহিনুর ইসলাম। তিনি বলেন,
“ই-ক্লাব উইমেন্স ফোরাম সবার সহযোগিতায় একসাথে এগিয়ে যাবে। এই ফোরাম নারীদের নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসি প্রেসিডেন্ট কামরুল হাসান, জেনারেল সেক্রেটারি সোলাইমান আহমেদ জিসান, জয়েন্ট সেক্রেটারি অরুপা দত্ত, অর্গানাইজিং সেক্রেটারি হাসান একরাম আহমেদ এবং ফাইন্যান্স ডাইরেক্টর আরিফুর রহমান।
উইমেন্স ফোরামের বিভিন্ন দায়িত্বশীল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— তানমুনা আইরিন তানাকা (সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ডাইরেক্টর), আরবি শারমিন (মেম্বার ডাইরেক্টর), নুসরাত রুবাইয়া (ট্রেনিং অ্যান্ড রিসার্চ ডাইরেক্টর) এবং উম্মে হাবিবা (কমিউনিকেশন ডাইরেক্টর)।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল—ডলসি, ইভেন্ট সিটি, তাহজিবাস বাই তানাকা, ঠোংগা, রান্না কথন, লাকিস কালেকশন, কনসেপচুয়াল ইন্টেরিয়র, কিচেনস কর্নার ও টঙ্গা মার্বেল আইটি।
উইন্টার ফেস্টিভাল ও ওয়ান ডিস পার্টি ২০২৬ ছিল আনন্দ, নেটওয়ার্কিং এবং নারী উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতার এক অনন্য মিলনমেলা।
ই-ক্লাব উইমেন্স ফোরাম ভবিষ্যতেও এ ধরনের কার্যকর ও অনুপ্রেরণামূলক আয়োজনের মাধ্যমে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

