Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টিপস ও টিউটোরিয়াল»ফ্রিল্যান্সিং টিপস দিয়ে আয় করুন, প্রতি মিনিট ৫ ডলার
টিপস ও টিউটোরিয়াল

ফ্রিল্যান্সিং টিপস দিয়ে আয় করুন, প্রতি মিনিট ৫ ডলার

adminBy adminJune 7, 2024No Comments4 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

আপনি কি ফ্রিল্যান্সিং করেন? ফ্রিল্যান্সিংয়ের খুঁটিনাটি জানেন? টেকনিক্যাল কোনো সমস্যার সমাধানে পারদর্শী? কোনো কাজে কীভাবে আরও ভালো করা যায়, সেসব বিষয় আপনার নখদর্পে? তাহলে আপনার সামনে বাড়তি আয়ের সুযোগ এলো।

বিষয়গুলো নিয়ে টিপস ও ট্রিকস দিয়ে আপনি ডলার আয় করতে পারেন।

আমেরিকান ডিজিটাল ব্যাংকিং সার্ভিস ‘প্রিয় পে’ নতুন একটি বিষয় হচ্ছে ‘আরও বেশি আয়’।

কীভাবে আরও বেশি আয় করা যায় এবং এজন্য কী করতে হবে, কী শিখতে হবে, কীভাবে এগুতে হবে—এমন বিষয়সহ বিভিন্ন বিষয়ে টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করতে পারবেন যে কেউ। ধরেন- কেউ একজন ফ্রিল্যান্সিং করতে চান।

২০২৪ সালে কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করা উচিত এবং কেন এটি তার বেছে নেওয়া উচিত? কিংবা কোন বিষয়টি শেখা উচিত, তা নিয়ে একটি টিপস অ্যান্ড ট্রিকস তৈরি করুন।

তারপর সেটি পাঠিয়ে দিন business@priyo.com মেইলে এবং আপনার ভিডিও প্রকাশ হলেই আপনি পাচ্ছেন ডলার।

কনটেন্ট ক্রিয়েটর তার প্রকাশিত ভিডিও’র প্রতি মিনিটের জন্য পাবেন ৫ ডলার। অর্থাৎ ৫ মিনিটের ভিডিও প্রকাশ হলে ২৫ ডলার। ১৫ মিনিটের ভিডিও’র জন্য ৭৫ ডলার।

নিয়মাবলি
• ভিডিও হতে হবে নতুন। কোথাও প্রকাশ হয়নি, এমন ভিডিও জমা দিতে হবে। ভিডিওটি ফেসবুক, ইউটিউব বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। নির্বাচিত ভিডিও ভবিষ্যতেও কোথাও প্রকাশ করতে পারবেন না।

• ভিডিওটি গুগল ফর্মের মাধ্যমে জমা দিলে আপনার সুবিধা হবে। কেননা সেখানে ১ জিবি পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন সহজেই।গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে এখন ক্লিক করুন।

অথবা, ভিডিও পাঠান এই business@priyo.com ইমেইলে। ভিডিও’র সাইজ বেশি (২৫ এমবি’র বেশি) হলে আপনার গুগল ড্রাইভে আপলোড করে business@priyo.com-কে অ্যাকসেস দিতে হবে বা শেয়ার করতে হবে। প্রয়োজনে আপনি ড্রাইভ লিঙ্কসহ মেইল করতে পারেন।

• ভিডিও প্রকাশের জন্য নির্বাচিত হতে হবে। অর্থাৎ নির্বাচিত হলেই কেবল ডলার পাওয়া যাবে। ভিডিও জমা দেওয়ার এক মাসের মধ্যে আপনার ভিডিও প্রকাশ না পেলে বা আপনার সঙ্গে যোগাযোগ না করা হলে বুঝতে হবে, ভিডিওটি নির্বাচিত হয়নি। অর্থাৎ ভিডিও নির্বাচিত হয়েছে কিন্তু প্রকাশ করতে দেরি হলে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।

• প্রকাশিত ভিডিও’র সময়সীমা অনুযায়ী টিপসদাতা ডলার পাবেন। অর্থাৎ আপনি দিয়েছেন ২০ মিনিটের ভিডিও, কিন্তু সেখানে দুই মিনিটের মতো কেটে ফেলতে হয়েছে এবং প্রকাশ হয়েছে ১৮ মিনিটের ভিডিও। তখন আপনি ৯০ ডলার পাবেন।

• ডলার দেওয়া হবে টিপসদাতার প্রিয় পে অ্যাকাউন্টে। সেখান থেকে এই ডলার ইচ্ছেমতো খরচ বা পেমেন্ট করা যাবে।

কোন বিষয়ে টিপস অ্যান্ড ট্রিকস দিতে পারবেন-
টিপস অ্যান্ড ট্রিকস দেওয়ার পরিধি বিশাল। তবে আমরা সাধারণত ফ্রিল্যান্সিং সংক্রান্ত, অনলাইনে আয়, টেকনিক্যাল সমস্যা সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিকস দেওয়ার জন্য অনুরোধ করব। তবুও নিচে কিছু বিষয় উল্লেখ করা হলো-

১. প্রিয় পে সম্পর্কিত-
প্রিয় পে ব্যবহার করতে গিয়ে সম্ভাব্য কি কি পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং সেসব কীভাবে সমাধান করবেন? পেওনিয়ার থেকে কীভাবে প্রিয় পে অ্যাকাউন্টে ডলার আনবেন? পেপালে কীভাবে প্রিয় কার্ড যুক্ত করবেন?

পেপাল থেকে কীভাবে প্রিয় পে-তে ট্রান্সফার করবেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কীভাবে প্রিয় পে অ্যাকাউন্টে ডলার আনবেন বা প্রিয় পে অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে ডলার পাঠাবেন, কীভাবে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রিয় পে অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফার করবেন, কেন প্রিয় পে ব্যবহার করছেন বা কেন ব্যবহার করা উচিত? প্রিয় পে আপনার কোন কোন বিষয়গুলোকে আরও দ্রুত ও সহজতর করেছে?

প্রিয় পে অ্যাকাউন্ট দিয়ে কি করা যায়, কি করা যায় না – এ ধরনের বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন। এখানে উল্লেখিত টপিকগুলোর বাইরেও সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন।

২. অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কিত-
এই মুহূর্তে কোন অনলাইন মার্কেটপ্লেসটি সবচেয়ে ভালো? সেখানে কীভাবে আয় করা যায়? ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়?

অ্যাকাউন্ট খোলার সময় কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হয়? কোন বিষয়ে কোনো ধরনের ভুল করা যাবে না? ফাইবার গিগ কী, কেন এটি খুলতে হয়? আপনি ফাইবারে কীভাবে কাজ পেলেন? সহজে কাজ পাওয়ার টিপস/ট্রিকস কী?

কোন বিষয়ে কাজ শিখলে আয় করা সহজ হবে? আপওয়ার্ক নিয়েও একই ধরনের টিপস।

ভবিষ্যতে কোন কাজের চাহিদা বেশি হতে পারে? ফ্রিলান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ফ্রিল্যান্সারদের করণীয় কী? আমাজন থেকে কি আয় করা যায়? আয়ের দিকগুলো কী কী? এজন্য কী করতে হবে?

ক্লায়েন্টের সাথে কথা বলার সময় কী কী বিষয় মাথায় রাখা জরুরি? মার্কেটপ্লেসগুলোর গুরুত্বপূর্ণ রুলস কী, যেগুলো ভায়োলেট করলে অ্যাকাউন্ট টার্মিনেট হতে পারে?

৩. সমস্যার সমাধান সম্পর্কিত-
ফ্রিল্যান্সিং খাতে (অনলাইন ও অফলাইন) কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যার সমাধান কীভাবে করেন? কীভাবে আপনার ইমেইল, ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন? অনলাইনে নিজেকে কীভাবে নিরাপদে রাখবেন?

৪. আয় সম্পর্কিত-
কী করলে আপনার আয় বাড়বে কিংবা আরও বেশি আয় করতে পারবেন? মানি-ম্যানেজমেন্ট, কী করলে সংসারের খরচ কমবে? খরচ কমার অর্থ কিন্তু আয় বেড়ে যাওয়া। এ সম্পর্কিত যেকোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিকস।

৫. পরামর্শমূলক-
ফিনটেক সম্পর্কিত যেকোনো বিষয়ে পরামর্শমূলক কোনো ভিডিও দেওয়া যাবে।

৬. টিউটোরিয়াল সম্পর্কিত-
যেকোনো বিষয়ের ওপর টিউটোরিয়াল হতে পারে। যেমন- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অনলাইন মার্কেটপ্লেস, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে কাজ শেখার বা ভালোর করার টিউটোরিয়াল। এমনকি কোনো বড় অ্যাপ্লিকেশনের ছোট ছোট টিপসও দিতে পারেন। যেমন- ফেটোশপে বা প্রিমিয়ার প্রো’র নির্দিষ্ট কোনো কাজ কীভাবে আরও ইফিশিয়েন্টলি করা যায় ইত্যাদি।

ভিডিও তৈরির সময় অবশ্যই কোয়ালিটির দিকে গুরুত্ব দিতে হবে। আপনার ভিডিও প্রকাশের জন্য নির্বাচিত হলে বা প্রকাশ হলেই আপনি ডলার পাচ্ছেন। তাহলে আর দেরি কেন? এখনই তৈরি করে ফেলুন আপনার টিপস এবং পাঠিয়ে দিন business@priyo.com মেইলে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleহালাল ইন্টারনেট অভিজ্ঞতা দিতে এল কাহাফ গার্ড নতুন অ্যাপ ও ব্রাউজার এক্সটেনশন
Next Article প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা এখন থেকে কেবল নগদে
admin
  • Website

Related Posts

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
টিপস ও টিউটোরিয়াল

স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়

March 11, 2026
অটোমোবাইল

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ পেয়েছে “ICT & Young Leaders Development Award

November 12, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

adminMarch 14, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft