Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে থাকা তথ্যের সারাংশ লিখে দেবে কো–পাইলট
টেক ব্লগ

মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে থাকা তথ্যের সারাংশ লিখে দেবে কো–পাইলট

adminBy adminSeptember 2, 2024No Comments1 Min Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
মাইক্রোসফটের কো-পাইলট  চ্যাটবট

মাইক্রোসফটের কো-পাইলট চ্যাটবট || মাইক্রোসফট

মাইক্রোসফট ওয়ার্ডে থাকা তথ্যের সারাংশ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার কো–পাইলট চ্যাটবট। এর ফলে আকারে বড় ওয়ার্ড ফাইল সম্পূর্ণ না পড়েই উল্লেখযোগ্য তথ্যগুলো জানার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে মাইক্রোসফট।

এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে নির্দিষ্টসংখ্যক উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারী কো–পাইলটের মাধ্যমে ওয়ার্ডে থাকা তথ্যের সারাংশ দেখার সুযোগ পাচ্ছেন। এ সুবিধা চালু হলে ওয়ার্ড ফাইল খোলার পর রিবন বারের নিচে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ দেখা যাবে। সারাংশের আকার বড় হলে সি মোর অপশনে ক্লিক করে বিস্তারিত পড়া যাবে। ব্যবহারকারীরা চাইলে ডায়ালগ বক্সের ওপরের ডান দিকে থাকা ক্যারেট আপ আইকনে ক্লিক করে সারাংশ সুবিধা বন্ধ রাখতে পারবেন।

মাইক্রোসফটের তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে সারাংশ লিখে দেওয়ায় কো–পাইলটের মাধ্যমে আকারে বড় নথি সহজে পড়া যাবে। ফলে বিভিন্ন কাজ দ্রুত করতে পারবেন ব্যবহারকারীরা। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

গত বছরের নভেম্বরে মাইক্রোসফট অফিস স্যুটে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়, এর মধ্যে কো–পাইলট অন্যতম। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর আদলে তৈরি কো–পাইলট চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়। শুধু তা-ই নয়, লিখিত প্রম্পটের মাধ্যমে কৃত্রিম ছবি তৈরিসহ আউটলুকে আসা ই-মেইলের উত্তরও পাঠানো যায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleক্রোম ব্রাউজারের ত্রুটি শনাক্ত করলে পাওয়া যাবে সর্বোচ্চ তিন কোটি টাকা
Next Article স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft