Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০
টেক ব্লগ

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

adminBy adminNovember 5, 2025Updated:November 6, 2025No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রাঙ্গণ আজ ছিল এক অন্য রকম সকালে। চারদিক ভরে উঠেছিল তরুণী উদ্ভাবকদের কণ্ঠে, উৎসাহে আর স্বপ্নের আলোয়। সকাল থেকেই সারি সারি ছাত্রীদের হাতে রোবট, প্রজেক্ট বোর্ড, ল্যাপটপ আর চোখে একটাই লক্ষ্য, “আমি পারব, আমি বদলে দেবো আগামী পৃথিবী।”

বাংলাদেশে এই প্রথমবারের মতো মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০” আয়োজন করেছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। বড় কোনো সৃষ্টি কখনোই এক দিনে হয় না—এর পেছনে থাকে এক ছোট, জেদি, অদম্য স্বপ্ন। এই আয়োজনটি ছিল সেইসব মেয়েদের জন্য, যারা বিশ্বাস করে—তারা শুধু ব্যবহারকারী নয়, উদ্ভাবনের স্রষ্টা।

দেশের নানা প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা শতাধিক শিক্ষার্থী নিজেদের হাতে গড়া প্রজেক্ট নিয়ে দাঁড়িয়েছিল প্রযুক্তির মঞ্চে। কারও হাতে রোবট, কারও হাতে সোলার কার, কেউবা বানিয়েছে শিক্ষার জন্য নতুন অ্যাপস। কেউ কেউ তুলে ধরেছে সমাজের বাস্তব সমস্যা ও তার টেকনোলজি নির্ভর সমাধান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।

বক্তব্য রাখেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ শাহরিয়ার খান। তিনি বলেন, আমরা এমন এক সময় পার করছি, যখন প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিচ্ছে। কিন্তু এই পরিবর্তন তখনই অর্থবহ হবে, যখন এর নেতৃত্বে থাকবে নারী। তিনি আরও বলেন, “আমি চাই, বাংলাদেশের প্রতিটি মেয়ের হাতে থাকুক কোড, আইডিয়া, আর আত্মবিশ্বাসের শক্তি। কারণ একজন ক্ষমতায়িত নারী মানেই একটি শক্তিশালী সমাজ। গ্লোরি গার্লস টেক ফেস্ট শুধু একটি ইভেন্ট নয়, এটি একটি আন্দোলন যেখানে প্রতিটি মেয়েকে উৎসাহ দেওয়া হচ্ছে নিজের মনের ভেতরের বিজ্ঞানী, উদ্ভাবক ও নেতৃত্বকে খুঁজে বের করতে।”

এরপর বক্তব্যে যোগ দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান এম. আব্দুর রহমান নিপু। তিনি বলেন, “যে মেয়েরা আজ এখানে নিজেদের স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছে, প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ এখন সময়ের দাবি, কারণ এই পৃথিবী তখনই ভারসাম্যপূর্ণ হবে, যখন ছেলে-মেয়ে উভয়েই সমানভাবে উদ্ভাবনের কাজে যুক্ত থাকবে। এই আয়োজনের মাধ্যমে আমরা দেখাতে চাই—বাংলাদেশের মেয়েরা চাইলে যেকোনো কিছু করতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ শাহিনুর ইসলাম, চিফ এডুকেটর বি. এ. ওয়াহিদ নিউটন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার গোলাম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্লোরি গার্লস টেক ফেস্টের উপদেষ্টা ড. লাফিফা জামাল, প্রজেক্ট হেড সাবিকুন নাহার রিম্মি, প্রোগ্রাম ম্যানেজার রেদওয়ানুর রহমান এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সেন্ট্রাল টিম মেম্বার ( ডিয়েল চৌধুরী, জয়, এলেন, আব্দুল হাদি,স্নিগ্ধা)  সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহরিন তৌহিদা (অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড), তানজিবা রহমান (চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রিল্যান্স ডেভেলপমেন্ট সোসাইটি), ফাহমিদা আহমেদ (চেয়ারম্যান, এলিগ্যান্ট টেকনোলজি লিমিটেড), এবং মিডিয়া অতিথি হিসেবে ছিলেন জুলহাজ উদ্দিন আল জুবায়ের, সিনিয়র প্রেজেন্টার, যমুনা টেলিভিশন।

দিনভর চলে প্রজেক্ট প্রদর্শনী, আইডিয়া প্রেজেন্টেশন ও টেক কুইজ প্রতিযোগিতা। ছোট ছোট মেয়েরা যখন মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে “আমার প্রজেক্ট সমাজে বদল আনবে”, তখন উপস্থিত সবাই বুঝতে পারে, ভবিষ্যতের বাংলাদেশ তৈরি হচ্ছে এই তরুণী উদ্ভাবকদের হাতেই।

শেষ বিকেলে ঘোষিত হয় প্রতিযোগিতার ফলাফল। “গ্লোরি ইনোভেটর”, “টেক পায়োনিয়ার”, “ইন্টেলি স্টার”—এই সম্মাননাগুলো পেয়ে অনেক তরুণী আনন্দাশ্রু মুছেছিল গর্বে ভরা হাসি নিয়ে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট এবং লাখ টাকারও বেশি পুরস্কার।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উদ্দীপনা ও গর্বের আবহ। শিক্ষার্থীরা বলছে “এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, এটি আমাদের আত্মবিশ্বাসের জন্ম।

সন্ধ্যার আলোয় সবাই দাঁড়ায় “Empowering Technology with Future”

এক প্রতিশ্রুতি নারীরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, তারাই আগামী দিনের উদ্ভাবনের চালিকাশক্তি।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous ArticleiOS 26-এর Adaptive Power ফিচার iPhone 17 Air-কে ব্যাটারি সমস্যার হাত থেকে বাঁচাতে পারে
Next Article জনপ্রিয় উদ্যোক্তা প্ল্যাটফর্ম ” ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫” এর প্রেস বিজ্ঞপ্তি
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft