Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»ক্যারিয়ার»রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যারিয়ার

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

adminBy adminJune 7, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

গত ১১ মার্চ ২০২৪, সোমবার সকাল ১১:০০ টায় রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র তেজগাঁও স্হায়ী ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার প্রফেসর দেশ বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড.সৈয়দ আনোয়ার হোসেন।

অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. শওকত আরা হোসেন ও রয়েল ইউনিভার্সিটির নবনিযুক্ত রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুশফিকুর রহমান।

অধ্যাপক ড.সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ৭ মার্চের ভাষণ হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত অথচ শ্রেষ্ঠ ভাষণ। মূলত এই ভাষণের মধ্য দিয়ে তিনি রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন।

সত্যিই এটা কল্পনাতীত, মাত্র ১৮ মিনিটের ছোট্ট একটা ভাষণ দিয়ে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতিকে জাগিয়ে তুলতে পেরেছিলেন স্বাধিকারের দৃঢ় প্রত্যয়ে। এটাই ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বের জাদু।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধু ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন নেতা। তিনি জানতেন, ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুর জনসভায় হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তাকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আন্তর্জাতিক মহলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

তাই ভাষণের ক্ষেত্রে বঙ্গবন্ধু অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি সুকৌশলে স্বাধীনতার ঘোষণা দিলেন, যে কারণে পাকিস্তানি সামরিক জান্তারা বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিচার করার সুযোগ পেল না।

আলোচনা অনুষ্ঠানের সভাপ্রধান রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দু ধরনের মুক্তির কথা বলেছেন।

একটি হলো সামগ্রিক মুক্তি এবং হল রাজনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রাম ছিল আংশিক এবং মানুষের মুক্তির সংগ্রাম ছিল চিরন্তন। বঙ্গবন্ধু তাঁর ভাষণে মুক্তির সংগ্রাম প্রথমে উল্লেখ করেছেন এবং পরে স্বাধীনতার সংগ্রামের কথা বলেছেন।

অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে বিনা বাক্যে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়েছিল।
ব্রিগেডিয়ার জেনারেল অব মুশফিকুর রহমান বলেন,পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক ভাষণগুলোর প্রায় সব কটিই ছিল লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অলিখিত।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভাটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স এর ডিন ড. দিপু সিদ্দিকী এবং ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর মালবিকা মজুমদার। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রধান জহরত আরা। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleবিপিও শিল্পে নারীর অবদান উদযাপন করলো বাক্কো
Next Article বাংলাদেশকে বিশ্ববাজারের ‘আইটি হাব’ হিসেবে পরিচিত করতে চাই: এম আসিফ রহমান
admin
  • Website

Related Posts

ক্যারিয়ার

চট্টগ্রামে ১৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর জাঁকজমকপূর্ণ বিভাগীয় অ্যাম্বাসেডর মিটআপ

February 19, 2026
ক্যারিয়ার

“একটাই লক্ষ্য হতে হবে —আইসিটিতে দক্ষ” প্রতিশ্রুতিতে শেষ হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর মিটআপ

January 31, 2026
অটোমোবাইল

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ পেয়েছে “ICT & Young Leaders Development Award

November 12, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft