Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»রিমোট এক্সেস স্ক্যাম থেকে নিরাপদ থাকবেন যেভাবে
টেক ব্লগ

রিমোট এক্সেস স্ক্যাম থেকে নিরাপদ থাকবেন যেভাবে

adminBy adminOctober 26, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে সতর্ক হতে হবে

সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে সতর্ক হতে হবেছবি: রয়টার্স

বিভিন্ন কৌশলে সাইবার হামলা চালিয়ে দূর থেকে কম্পিউটার বা স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারে সাইবার অপরাধীরা। এ ধরনের সাইবার হামলার জন্য প্রথমে ইন্টারনেট ব্যবহারকারীদের বোকা বানিয়ে যন্ত্রে ম্যালওয়ার প্রবেশ করায় তারা। এরপর ম্যালওয়ারের মাধ্যমে দূর থেকে যন্ত্রের দখল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরির পাশাপাশি নানা ধরনের অপরাধ করতে থাকে সাইবার অপরাধীরা, যা রিমোট এক্সেস স্ক্যাম নামে পরিচিত। সম্প্রতি এ ধরনের সাইবার হামলার প্রবণতা বেড়ছে। রিমোট অ্যাক্সেস স্ক্যাম থেকে নিরাপদ থাকার কৌশল দেখে নেওয়া যাক।

ফিশিং হামলা থেকে সতর্ক

সাধারণত ই-মেইল ও বার্তা পাঠিয়ে মূলত ফিশিং হামলা চালানো হয়ে থাকে। সাইবার হামলা চালানোর জন্য ক্ষতিকর লিংকযুক্ত বিভিন্ন বার্তা ও ই–মেইল পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা। ফিশিং লিংক হিসেবে পরিচিত লিংকগুলোতে ক্লিক করলেই যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে। এরপর গোপনে যন্ত্রে থাকা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয়। আর তাই যেকোনো লিংক ক্লিক করার সময় সতর্ক থাকতে হবে।

বার্তা প্রেরকের পরিচয় যাচাই

ই–মেইল বা যেকোনো মাধ্যমে পাওয়া বার্তা বা লিংক প্রেরকের পরিচয় যাচাই করতে হবে। অবিশ্বস্ত উৎস থেকে ই–মেইল বা বার্তা আসলে সতর্ক থাকতে হবে এবং ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

অ্যাপের তথ্য সংগ্রহের অনুমতি

স্মার্টফোনে বিভিন্ন কাজের প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করেন অনেকেই। অ্যাপগুলো নামানোর সময়ই কাজের প্রয়োজনে ব্যবহারকারীদের কাছে থেকে স্মার্টফোনের মাইক্রোফোন, কল লগ, ক্যামেরাসহ বিভিন্ন তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। তাই ফোনে থাকা কোন কোন অ্যাপ তথ্য সংগ্রহ করার অনুমতি নিয়েছে, তা জানতে হবে। শুধু তাই নয়, অপ্রয়োজনীয় কোনো অ্যাপ তথ্য সংগ্রহ করলে অ্যাপটির অনুমতি বাতিল করার পাশাপাশি প্রয়োজনে মুছে ফেলতে হবে।

শক্তিশালী পাসওয়ার্ড

স্মার্টফোনে থাকা তথ্য নিরাপদ রাখতে ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোয় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি। অন্তত ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। পাসওয়ার্ড যত বড় ও জটিল হবে, তত বেশি নিরাপদ থাকা যাবে। পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন বা দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহার করতে হবে।

হালনাগাদ সফটওয়্যার ব্যবহার

নিজেদের তৈরি অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস বা অ্যাপের ত্রুটি দূর করার পাশাপাশি নিরাপত্তা বাড়াতে নিয়মিত সেগুলো হালনাগাদ করে থাকে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় বাড়তি সুবিধা ও নিরাপত্তা পেয়ে থাকেন। আর তাই ফোন নিরাপদ রাখতে অপারেটিং সিস্টেম ও অ্যান্টিভাইরাসের পাশাপাশি এতে থাকা বিভিন্ন অ্যাপও নিয়মিত হালনাগাদ করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleমেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে দ্রুত শনাক্ত করা যাচ্ছে সাইবার হামলার হুমকি
Next Article ট্রান্সফরমারস সিনেমার থিম নিয়ে বাজারে নতুন স্মার্টফোন
admin
  • Website

Related Posts

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
টেক ব্লগ

স্মার্ট চশমা শনাক্তে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ ‘নিয়ারবাই গ্লাসেস’, গোপনীয়তা রক্ষায় বাড়তি সতর্কতা

March 10, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

adminMarch 14, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft