Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»অটোমোবাইল»সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক
অটোমোবাইল

সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক

adminBy adminJune 7, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
সরকারি দপ্তরে ব্যবহারের জন্য চারটি ইলেকট্রিক বাইক হস্তান্তর করলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সরকারি দপ্তরগুলো হলো -প্রধানমন্ত্রীর কার্যালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএ।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের হাতে তাকিওন ব্র্যান্ডের ই-বাইকগুলো হস্তান্তর করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ইলেকট্রিক বাইক পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। ই-বাইকের ব্যবহার যত বাড়বে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার তত কমবে। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা পাবে, তেমনই ব্যবহারকারীর যাতায়াত হবে সাশ্রয়ী ও নির্বিঘ্ন। ইলেকট্রিক বাইক তৈরি ও বাজারজাতে ওয়ালটনের এই উদ্যোগকে মুখ্য সচিব স্বাগত জানান।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা ই-বাইক তৈরি ও বাজারজাত করছি। ক্রেতাদের আমরা সাশ্রয়ীমূল্যে গুণগতমানের ই-বাইক দিচ্ছি। ৪টি সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা ওয়ালটনের ই-বাইকগুলো ব্যবহার করে তাদের ফিডব্যাক দেবেন। যা এ উদ্যোগে আমাদের আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

জানা গেছে, ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত। একচার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে সক্ষম এই বাইকে প্রতি কিলোমিটার পাড়ি দিতে খরচ পড়ে মাত্র ১০-১৫ পয়সা। বর্তমানে তাকিওন ১.০০ (TAKYON 1.00) এবং তাকিওন লিও (TAKYON LEO) মডেলে ওয়ালটনের সকল আউটলেটে এই ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে।

ঘন্টায় ৫০ কিমি টপ স্পিডের তাকিওন ১.০০ মডেলের বাইকটির দাম ১ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা। আর তাকিওন লিও মডেলের ৩টি ভ্যারিয়েন্টের দাম পড়ছে ৫৯,৮৫০ থেকে ৬৯,৮৫০ টাকা। মডেলভেদে তাকিওন ই-বাইকের পার্টসের উপর ২ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা দেয়া হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleদুর্দান্ত লুকের ই-বাইকটি এক চার্জে চলবে ১৫০ কিলো
Next Article সিএনজি চালিত বাইক আনছে বাজাজ
admin
  • Website

Related Posts

অটোমোবাইল

এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত

March 3, 2026
অটোমোবাইল

মাত্র ১৭টি পরমাণু দিয়ে আবিষ্কার: রহস্যময় মৌল মেন্ডেলেভিয়ামের বিজ্ঞানকথা

February 17, 2026
অটোমোবাইল

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ পেয়েছে “ICT & Young Leaders Development Award

November 12, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026
জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

adminMarch 15, 2026
টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

adminMarch 14, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

জাতীয়

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, শীর্ষ নেতৃত্বে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft