Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»সেলফি অথেনটিকেশন প্রতারণা কি, নিরাপদে থাকবেন যেভাবে
টেক ব্লগ

সেলফি অথেনটিকেশন প্রতারণা কি, নিরাপদে থাকবেন যেভাবে

adminBy adminSeptember 24, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সেলফি অথেনটিকেশন–পদ্ধতি ব্যবহার করেন অনেকেই

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সেলফি অথেনটিকেশন–পদ্ধতি ব্যবহার করেন অনেকেইছবি: রয়টার্স

ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য বিভিন্ন অনলাইন সেবা ও আর্থিক প্রতিষ্ঠান সেলফি অথেনটিকেশন–পদ্ধতি ব্যবহার করে থাকে। এ পদ্ধতিতে ব্যবহারকারীদের আপলোড করা সেলফির সঙ্গে নিজেদের সার্ভারে থাকা ছবি মিলিয়ে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো। ফলে কোনো ব্যক্তির পাসওয়ার্ড চুরি হলেও অন্য কেউ সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন না। চেহারা শনাক্তকরণের জন্য ব্যবহৃত সেলফি অথেনটিকেশন–পদ্ধতি বেশ নিরাপদ মনে হলেও বড় ধরনের নিরাপত্তাঝুঁকির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সেলফি অথেনটিকেশন প্রতারণার ধরন এবং নিরাপদ থাকার কৌশলগুলো দেখে নেওয়া যাক।

ডিপফেক ভিডিও তৈরি

সেলফি অথেনটিকেশন প্রতারণা করার জন্য সাইবার অপরাধীরা সাধারণত বিভিন্ন অনলাইন সেবা ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নিরাপদ রাখার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ভুয়া ই-মেইল পাঠিয়ে থাকে। সেলফি অথেনটিকেশন–পদ্ধতি চালুর জন্য ই-মেইলে একটি লিংকও দেয় তারা। লিংকটিতে ক্লিক করে এক বা একাধিক সেলফি আপলোড করলেই সেগুলো চলে যায় সাইবার অপরাধীদের সার্ভারে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ছবিগুলো দিয়ে ভুয়া বা ডিপফেক ভিডিও তৈরি করে বিভিন্ন ধরনের প্রতারণা করে তারা।

অনলাইন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ

বিভিন্ন কৌশলে সেলফি সংগ্রহের পরপরই সেগুলো কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করে সাইবার অপরাধীরা। অ্যাকাউন্টে প্রবেশের সময় সেই ব্যক্তির এক বা একাধিক সেলফি ব্যবহার করায় বিভিন্ন অনলাইন সেবা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত সেলফি অথেনটিকেশন প্রযুক্তি শনাক্ত করতে পারে না। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় সাইবার অপরাধীদের দখলে।

সেলফি অথেনটিকেশন প্রতারণা থেকে নিরাপদ  থাকার উপায়

সেলফি অথেনটিকেশন প্রতারণা থেকে রক্ষা পেতে হলে অপরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া অনলাইনে ব্যক্তিগত তথ্য ও ছবি দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার

পাসওয়ার্ড হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করেন অনেকেই। তবে সেলফি অথেনটিকেশন প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য চেহারা শনাক্তকরণ প্রযুক্তির বদলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডে অবশ্যই বড়-ছোট অক্ষরসহ বিভিন্ন সিম্বল ও সংখ্যা লিখতে হবে। নিরাপত্তা গবেষকদের তথ্যমতে, অন্তত ১৫ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করা সব থেকে নিরাপদ। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করেন অনেকেই। এসব ছবিতে থাকা চেহারা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা নির্দিষ্ট ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের দখল নিতে পারে। আর তাই নিজের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার আগে দেখে নিতে হবে সেটি পাবলিক, ফ্রেন্ডস, নাকি কোনো বিশেষ গ্রুপের জন্য শেয়ার করছেন। ব্যক্তিগত ছবি পাবলিক না করাই ভালো। পাবলিক মানে হলো আপনার বন্ধুতালিকায় না থাকা মানুষেরাও সেই ছবি দেখতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleক্রোমে ম্যালওয়ার ছড়িয়ে গুগল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা
Next Article হোয়াটসঅ্যাপে ছবি সম্পাদনার পাশাপাশি বিভিন্ন কণ্ঠস্বরে উত্তর দেবে এআই চ্যাটবট
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft