Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি
February 2, 2026
আইফোন ও আইপ্যাডে ‘লিমিট প্রিসাইস লোকেশন’ সুবিধা চালু করল অ্যাপল
January 31, 2026
মাইক্রোসফট পেইন্টে এআই কালারিং বুক: শিশুদের সৃজনশীলতায় যুক্ত হলো নতুন প্রযুক্তির ছোঁয়া
January 26, 2026
হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা
January 25, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»Uncategorized»স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে
Uncategorized

স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে

adminBy adminSeptember 7, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
 বেশ কিছু পদ্ধতি মেনে চললে স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়ানো যায়। আরও পড়ুন: অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গতি বাড়ানোর ৮ পদ্ধতি

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গতি বাড়ানোর ৮ পদ্ধতিছবি: পেক্সেলস

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমে ই-মেইল আদান–প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন অনেকে। কিন্তু অনেক সময় ধীরগতির ইন্টারনেটের কারণে ফোনে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও দেখা যায় না। ফলে বিরক্ত হন কেউ কেউ। অনেক সময় ফোনে ব্যবহৃত ইন্টারনেট প্যাকেজ বা ডেটা প্ল্যানের কারণে ইন্টারনেটের গতি কমে যায়। তবে ডেটা প্ল্যান ঠিক থাকলে ফোনে কিছু বিষয় পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কাজ না করলে যেসব বিষয় পরীক্ষা করতে হবে, তা দেখে নেওয়া যাক।

ফোন রিস্টার্ট করা

স্মার্টফোনের যেকোনো সমস্যা সমাধানের একটি সহজ উপায় হলো ফোন রিস্টার্ট করা। যদি ইন্টারনেট সংযোগে সমস্যা হয়, তাহলে ফোন রিস্টার্ট করে একটু অপেক্ষা করে আবার ইন্টারনেট চালু করতে হবে। এতে ইন্টারনেট গতির সাধারণ ত্রুটি ঠিক হয়ে যাবে।

হালনাগাদ সফটওয়্যার ব্যবহার

অপারেটিং সিস্টেমসহ বিভিন্ন সফটওয়্যার হালনাগাদ না করলে ফোন ধীরগতিতে কাজ করার কারণে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়। আর তাই সব সময় হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহার করার পাশাপাশি যেসব অ্যাপ ব্যবহারের সময় ইন্টারনেট ধীরগতিতে কাজ করে, সেগুলো হালনাগাদ করতে হবে।

ফোনের পটভূমিতে চালু থাকা অ্যাপ বন্ধ

ফোনে অনেক অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার না করলেও পটভূমিতে চালু থাকে। শুধু তা–ই নয়, অ্যাপগুলো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকায় ডেটা খরচ করার পাশাপাশি গতিও কমিয়ে দেয়। তাই ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য অবশ্যই পটভূমিতে সচল থাকা সব অ্যাপ বন্ধ করে রাখতে হবে।

ভিপিএন ব্যবহার

সাধারণত ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করলে অনলাইনে নিরাপত্তা বাড়লেও ইন্টারনেটের গতি কিছুটা কমে যায়। আর তাই ভিপিএন ব্যবহারের বদলে সাধারণভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে। তবে পেইড বা প্রিমিয়াম ভিপিএনের ক্ষেত্রে গতি কমার হার উল্লেখ করার মতো নয়।

অ্যাড ব্লকার ব্যবহার

পপআপসহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থাকলে ওয়েবসাইটে প্রবেশ করতে বেশি সময়ের প্রয়োজন হয়। তাই অ্যাড ব্লকার ব্যবহার করলে ইন্টারনেটের গতি কিছুটা কম থাকলেও দ্রুত ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

ক্যাশ মেমোরি মুছে ফেলা

ফোনে যে অ্যাপই ব্যবহার করেন না কেন, তা নিয়মিত তথ্য জমা করে, যা ক্যাশ মেমোরি নামে পরিচিত। ক্যাশ মেমোরি বেশি থাকলে ফোন ধীরগতির হয়ে যাওয়ার পাশাপাশি ইন্টারনেটের গতি কমে যায়। আর তাই ইন্টারনেট ব্যবহারের পর অ্যাপ থেকে নিয়মিত ক্যাশ মেমোরি মুছে ফেলতে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleমাইক্রোসফট ওয়ার্ড ফাইলে থাকা তথ্যের সারাংশ লিখে দেবে কো–পাইলট
Next Article গোস্ট হ্যাকার কারা, তাদের হামলা থেকে নিরাপদে থাকার উপায় কী
admin
  • Website

Related Posts

Uncategorized

অস্ট্রেলিয়ায় স্ন্যাপচ্যাটে ৪ লাখ ১৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ

February 5, 2026
টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

February 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

February 2, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202579 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202578 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

adminFebruary 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

adminFebruary 2, 2026
ক্যারিয়ার

“একটাই লক্ষ্য হতে হবে —আইসিটিতে দক্ষ” প্রতিশ্রুতিতে শেষ হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর মিটআপ

adminJanuary 31, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

Uncategorized

অস্ট্রেলিয়ায় স্ন্যাপচ্যাটে ৪ লাখ ১৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1819-351111

+880 1716-559369

© 2024 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft