Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

গুগলের ‘জেমা ৪’ উন্মোচন: ওপেন সোর্স এআইয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত
April 6, 2026
কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»প্রযুক্তি খবর»৭০ হাজার টাকায় শুরু করা মনজুরুলের এখন কোটি টাকার ওপরে মূলধন
প্রযুক্তি খবর

৭০ হাজার টাকায় শুরু করা মনজুরুলের এখন কোটি টাকার ওপরে মূলধন

adminBy adminFebruary 1, 2024No Comments4 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

অভাবের সংসার। মাত্র ১৪ বছর বয়সেই ঘর ছাড়েন মনজুরুল ইসলাম। দিনাজপুরের একটি জুট মিলে মেকানিক্যাল সহযোগী হিসেবে কাজ শুরু করেন। কিশোর বয়সেই হাতে তুলে নেন লোহার হাতল। এরপর তিন বছরের জমানো টাকা দিয়ে একটি ইজিবাইক কিনে ভাড়া দেন; কিন্তু সেখানে আয় তো দূরের কথা, গুনতে হয় লোকসান। তারপরও তিনি হাল ছাড়েননি।

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বালাচওড়া গ্রামে মনজুরুলের বাড়ি। ২০১৬ সালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে হরিপুর গ্রামে বিয়ে করেন তিনি। এই বিয়েই তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। শ্বশুরবাড়িতে থাকাকালে দেখতেন, পাট দিয়ে নানা ধরনের হস্তশিল্পের পণ্য তৈরি করেন শাশুড়ি মনছুরা বেগম। ‘কেয়ার’ নামের একটি বেসরকারি সংস্থা থেকে এ কাজ শিখেছিলেন তিনি। তাঁর কাজ দেখে একসময় মনজুরুলের মাথায় আসে এসব পণ্য বাজারজাতের চিন্তা। শাশুড়ির সঙ্গে কথা বলে তাঁর তৈরি জিনিসপত্র বাজারজাত শুরু করেন মনজুরুল। পাশাপাশি বছর দুই শ্বশুরালয়ে থেকে শাশুড়ির কাছ থেকে হস্তশিল্পের কাজও শেখেন। পরে নিজের বাড়িতে ফিরে গ্রামের নারীদের প্রশিক্ষণ দেন তিনি। ২০১৮ সালে বালাচওড়া বাজারের পাশে শাশুড়ির প্রতি শ্রদ্ধা রেখে ‘মনছুরা জুট হ্যান্ডিক্রাফট’ নামে কারখানা চালু করেন তিনি।

২০১৬ সালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে হরিপুর গ্রামে বিয়ে করেন মনজুরুল। এই বিয়েই তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়
২০১৬ সালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে হরিপুর গ্রামে বিয়ে করেন মনজুরুল। এই বিয়েই তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়ছবি: আলতাফ হোসেন

আরও পড়ুন

ভারতে বাড়ছে সোনা দিয়ে তৈরি পোশাকের জনপ্রিয়তা

মনজুরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেল, মাত্র ৭০ হাজার টাকা মূলধন আর ১৫০ নারীকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন। প্রথম মাসেই উৎপাদিত হয় তিন লাখ টাকার পণ্য। ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে তিনি বিক্রি শুরু করেন। ফেসবুকে মনছুরা জুট হ্যান্ডিক্রাফট নামে মনজুরুলের একটি পেজ আছে। সেখান থেকেই তাঁর পণ্যের কথা জানতে পারেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাঁদের কাছ থেকে আবার জানতে পারেন ঢাকার ব্যবসায়ীরা। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আর এখন পাটের তৈরি পণ্য বিক্রি করে মাসে তাঁর আয় দুই লক্ষাধিক টাকা।

২৫টি গ্রামের প্রায় দেড় হাজার নারী তাঁর সঙ্গে কাজ করেন। শুধু কারখানাতেই কাজ করছেন ৭০ জন। নানা ধরনের বাস্কেট, ম্যাট, শিকা, ব্যাগসহ বিভিন্ন জিনিস তৈরি করছেন তাঁরা। ক্রেতারা ডিজাইন পাঠিয়ে পণ্য তৈরি করিয়ে নিয়ে যান। ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা পণ্য কিনে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। চীন, তুরস্ক, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে যাচ্ছে তাঁর পণ্য। সরাসরি কারখানায়ও আসছেন অনেক ক্রেতা।

৭০ হাজার টাকায় শুরু করা মনজুরুলের এখন কোটি টাকার ওপরে মূলধন
৭০ হাজার টাকায় শুরু করা মনজুরুলের এখন কোটি টাকার ওপরে মূলধনছবি: আলতাফ হোসেন

২৪ জানুয়ারি বালাচওড়া গ্রামে গিয়ে দেখা গেল, বাড়ির উঠানে, রাস্তার পাশে গাছের ছায়ায় বসে পাট দিয়ে বেণি, শিকাসহ হরেক রকমের পণ্য তৈরি করছেন নারীরা। বাজারে মনজুরুলের খোঁজ করতেই কয়েকজন দক্ষিণ দিকের পথ দেখিয়ে দিলেন। ২০ মিটার হাঁটলেই মনছুরা জুট হ্যান্ডিক্রাফট। কারখানায় নারী-পুরুষ সমানতালে কাজে ব্যস্ত। পাট দিয়ে তৈরি পণ্যগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন মনজুরুল।

কারখানাতেই জেসমিন আক্তারের সঙ্গে পরিচয়। মনজুরুলের কারখানায় সেলাইয়ের কাজ করেন বালাচওড়া গ্রামের স্নাতকপড়ুয়া এই তরুণী। তিনি জানান, ‘অভাবের সংসার, তাই মনজুরুল ভাইয়ের কারখানায় সেলাইয়ের কাজ করি। মাসে ছয় থেকে সাত হাজার টাকা আসে। ক্লাস থাকলে কারখানায় আসতে হয় না। এখানে কাজ করে আয় হচ্ছে, লেখাপড়াও হচ্ছে।’ তাঁর মতো শতাধিক শিক্ষার্থী হস্তশিল্পের কাজে জড়িত বলে জেসমিন জানান।

মনজুরুলের কারখানায় কাজ করেন গাইবান্ধার রাসেল মিয়া। তিনি বলেন, ঢাকায় গার্মেন্টে কাজ করে যে বেতন পান, এখানেও তা–ই পান। ইচ্ছা করলে বাড়ি যেতে পারেন। ঢাকা থেকে অনেক খরচ কম। এ জন্য মনজুরুলের কারখানায় কাজ করছেন। তাঁর মতো আশপাশের জেলার অনেক কারিগরই এখানে কাজ করছেন।

সুমাইয়া আক্তার বলেন, আশপাশের গ্রামের অনেক নারীই মনজুরুলের সঙ্গে কাজ করেন। তিনি কাজ না দিলে অনেককে হয়তো বসে থাকতে হতো। দিনমজুর স্বামীর একার আয়ে সংসার চালানো কঠিন। এখন দুজনের আয়ে সংসার অনেক ভালো চলছে।

আশপাশের গ্রামের অনেক নারীই মনজুরুলের সঙ্গে কাজ করেন
আশপাশের গ্রামের অনেক নারীই মনজুরুলের সঙ্গে কাজ করেনছবি: আলতাফ হোসেন

মনজুরুলের কাছ থেকে পণ্য কিনে ডেনমার্কে পাঠান ঢাকার ব্যবসায়ী তাওহিদ ইসলাম। তিনি বলেন, বহির্বিশ্বে পাটপণ্যের ব্যাপক চাহিদা। ক্রেতাদের পাঠানো নমুনা মনজুরুলকে পাঠিয়ে তাঁরা কাজের ফরমাশ দেন। নির্দিষ্ট সময়ে পণ্য তৈরি করে মনজুরুল পাঠিয়ে দেন। তিনি পরে সেগুলো বিদেশে রপ্তানি করেন।

মনজুরুলের কারখানায় মাসে গড়ে ৬০ লাখ টাকার পণ্য উৎপাদিত হয়। শ্রমিক, কারখানা, কাঁচামাল, পরিবহন খরচ বাদ দিয়ে তাঁর আয় দুই থেকে আড়াই লাখ টাকা। মনজুরুল বলেন, আল্লাহর রহমতে মূলধন কোটি টাকা ছাড়িয়েছে।

১৫ লাখ টাকায় ১১ শতাংশ জমি কিনে কারখানা গড়ে তুলেছেন। আয় থেকে আবাদি জমি, গাড়ি ও বাড়ি করেছেন। দিয়েছেন গরুর খামার। এখন স্ত্রী জান্নাতি আক্তার ও দুই ছেলেসহ তাঁর ৯ সদস্যের সুখের সংসার।

কারখানার ব্যবস্থাপক মোহনচন্দ্র দাস বলেন, পণ্যের চাহিদা বাড়ায় ৪০টি জিগ জ্যাগ সেলাই মেশিন ও ১১০টি ডস্টিং মেশিন দিয়ে এখন কাজ করা হচ্ছে। এর মধ্যে তিনটি মেশিন কিনে দিয়েছেন তুরস্কের এক ক্রেতা। কারখানা ও বাইরে মিলে প্রায় দুই হাজার নারী-পুরুষ কাজ করছেন তাঁদের সঙ্গে।

হরিপুর ও বৈকুণ্ঠপুর গ্রামের আনিছা, ফুলমতি ও দেলোয়ারাকে এখন না খেয়ে থাকতে হয় না। পাটপণ্য তৈরি করে তাঁরা সংসারে অর্থের জোগান দিচ্ছেন। তাঁদের মতো আশপাশের ২৫ গ্রামের দেড় হাজারের বেশি নারী হস্তশিল্পের কাজ করে অভাবের সংসারে স্বাচ্ছন্দ্য ফিরিয়েছেন। হাজীপাড়া গ্রামের রেহেনা বেগম বলেন, ‘রান্নাবান্নার কাজ শেষে আগে অলস সময় কাটত। মনজুরুল প্রশিক্ষণ দিয়ে আমাদের কাজে লাগিয়ে দিয়েছেন। আমরাও এখন আয় করছি। ছেলেমেয়েদের স্কুল-কলেজে পড়াচ্ছি।’

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleচাকরি ছেড়ে গাড়ি বানাচ্ছেন দুই বন্ধু
Next Article তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকার বিনিয়োগ পাওয়ার সুযোগ
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গুগলের ‘জেমা ৪’ উন্মোচন: ওপেন সোর্স এআইয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত

April 6, 2026
টেক ব্লগ

পাসওয়ার্ডের যুগ কি শেষের পথে? ‘ভাইটাল-আইডি’ প্রযুক্তিতে আসছে নতুন অথেনটিকেশন বিপ্লব

April 5, 2026
ক্যারিয়ার

দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, ডিজিটাল দক্ষতায় গড়ে উঠবে নতুন কর্মসংস্থান

April 4, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202581 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গুগলের ‘জেমা ৪’ উন্মোচন: ওপেন সোর্স এআইয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত

adminApril 6, 2026
টেক ব্লগ

পাসওয়ার্ডের যুগ কি শেষের পথে? ‘ভাইটাল-আইডি’ প্রযুক্তিতে আসছে নতুন অথেনটিকেশন বিপ্লব

adminApril 5, 2026
ক্যারিয়ার

দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, ডিজিটাল দক্ষতায় গড়ে উঠবে নতুন কর্মসংস্থান

adminApril 4, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গুগলের ‘জেমা ৪’ উন্মোচন: ওপেন সোর্স এআইয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত

টেক ব্লগ

পাসওয়ার্ডের যুগ কি শেষের পথে? ‘ভাইটাল-আইডি’ প্রযুক্তিতে আসছে নতুন অথেনটিকেশন বিপ্লব

ক্যারিয়ার

দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, ডিজিটাল দক্ষতায় গড়ে উঠবে নতুন কর্মসংস্থান

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft