Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»ফিচার»আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আয়োজিত গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০-এর উদ্বোধন।
ফিচার

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আয়োজিত গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০-এর উদ্বোধন।

adminBy adminApril 25, 2025No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

প্রাণবন্ত পরিবেশ আর সম্ভাবনাময়ী কণ্ঠে মুখরিত ছিল গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০-এর উদ্বোধনী দিনটি। রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখায় ২৪ এপ্রিল ২০২৫ তারিখে আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ICT Olympiad Bangladesh (ICTOB)। Glory Girls Tech Fest 1.0 এর প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাবিকুন নাহার রিম্মী, হেড অফ কমিউনিকেশন ফারহানা ইসলাম এবং গ্লোরি গার্লস টীম লিডার স্নিগ্ধা দে।

এই আয়োজনের মাধ্যমে এক নবযাত্রার সূচনা হয়— প্রযুক্তির অঙ্গনে নারীদের সক্রিয় ও নেতৃত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে। সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান নিপুর দূরদর্শী পরিকল্পনা ও অদম্য চেষ্টায় তৈরি হয় “গ্লোরি গার্লস” নামক একটি ভিন্নধর্মী প্ল্যাটফর্ম, যেখানে মেয়েরা প্রযুক্তিকে কেবল পাঠ্যবিষয়ের অংশ নয়, বরং সম্ভাবনার বাস্তব রূপ হিসেবে দেখতে শেখে। তাঁর নেতৃত্বে এই আয়োজনটি রূপ নেয় একটি অনুপ্রেরণাদায়ী উদ্যোগে, যা মেয়েদের জন্য প্রযুক্তিতে আত্মবিশ্বাস, দক্ষতা ও স্বপ্ন গড়ার পথ করে দেয়।

স্কুলের দিবা শাখার প্রধান শিক্ষিকা ডালিয়া নার্গিস বলেন, এই আয়োজনটি ছিল এক ধরনের আহ্বান— যেখানে মেয়েরা কেবল শ্রোতা নয়, বরং হয়ে ওঠে উদ্ভাবক, নির্মাতা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথপ্রদর্শক। আয়োজনের মূল ভাবনা ছিল, প্রযুক্তি যদি কল্পনার সাথে যুক্ত হয়, তবে তৈরি হয় নতুন নেতৃত্ব, নতুন সম্ভাবনা।

বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর প্রযুক্তি শিক্ষায় সম্পৃক্ততা এখনো অনেকাংশে সীমিত। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে ছাত্রীদের সংখ্যা প্রায় ৩৯ শতাংশ হলেও, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে মেয়েদের অংশগ্রহণ মাত্র ১৮ থেকে ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

বিশ্ব ব্যাংকের ২০২৩ সালের এক জরিপ অনুযায়ী, বাংলাদেশের কর্মক্ষেত্রে প্রযুক্তি-ভিত্তিক চাকরিতে নারীদের অংশগ্রহণ মাত্র ১৩ শতাংশ। এছাড়াও, দেশের প্রায় ৭৬ শতাংশ তরুণী কখনো কোনো প্রোগ্রামিং কোর্স বা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রশিক্ষণে অংশ নেয়নি। এই পরিসংখ্যানগুলো স্পষ্টভাবে নির্দেশ করে, নারীদের জন্য প্রযুক্তির জগতে প্রবেশের পথ এখনো চ্যালেঞ্জে পূর্ণ।

এই বাস্তবতা পরিবর্তনের জন্য প্রয়োজন সময়োপযোগী, প্রেরণাদায়ী এবং হাতে-কলমে শেখার সুযোগ।

গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০ ছিল এমনই একটি আয়োজন, যেখানে প্রযুক্তি-প্রেমী মেয়েরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং নতুন কিছু শেখার অনুপ্রেরণা লাভ করেছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে কেবল একটি দিন উদযাপন হয়নি— এটি ছিল নারীর সম্ভাবনাকে স্বীকৃতি ও সম্মান জানিয়ে, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশে নারীর নেতৃত্বের ভিত্তি স্থাপনের একটি ক্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক, উদ্যোক্তা ও তরুণী শিক্ষার্থীরা, যাঁদের প্রত্যাশা ছিল একটি নতুন দিনের সূচনা।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ফাউন্ডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, “এই আয়োজন শুধুমাত্র একটি ইভেন্ট নয়, এটি মেয়েদের জন্য প্রযুক্তিতে আত্মবিশ্বাস তৈরি করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। যেখানে বিশ্বাসের হাত ধরে প্রযুক্তির পথচলা শুরু হয়, সেখানেই জন্ম নেয় নতুন নেতৃত্ব। এই আয়োজন আমাদের মেয়েদের প্রযুক্তি-আত্মবিশ্বাসের উৎস।”

উদ্বোধনী দিনের মধ্য দিয়ে ফেস্টটির শুভ সূচনা হলেও, সামনের দিনগুলোতে আয়োজনের অংশ হিসেবে থাকছে প্রযুক্তি প্রদর্শনী, ইনোভেশন চ্যালেঞ্জ, কর্মশালা এবং তথ্যপ্রযুক্তিতে কুইজ প্রতিযোগিতা— যা মেয়েদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশে সরাসরি অবদান রাখবে। অনুষ্ঠানের অতিথী হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিকোস্টালিয়ার ডিরেক্টর সাবিলা ইনুন, ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ এর চেয়ারম্যান ডা: তানজিবা রহমান সহ অরুতাস বিডির সিইও অরুপা দত্ আরো বেশ কয়েকজন নারী তথ্যপ্রযুক্তিবিদ।

এই আয়োজনের মাধ্যমে ICT Olympiad Bangladesh (ICTOB) নারীর প্রযুক্তি ক্ষমতায়নে তাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে। তারা বিশ্বাস করে, প্রযুক্তির সাথে কল্পনার সংযোগ ঘটলে, গড়ে ওঠে গ্লোরি গার্লস-এর মতো নতুন প্রজন্ম, যারা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার অগ্রনায়ক হবে

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleএখন থেকে Airbnb তে শুরুতেই দেখা যাবে থাকার সম্পূর্ণ খরচ
Next Article জেফ বেজোসের বিনিয়োগপ্রাপ্ত স্টার্টআপ তৈরি করছে ট্রান্সফর্মার-এর মতো রূপ বদলানো ইলেকট্রিক গাড়ি
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক: অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান ইলন মাস্কের

March 14, 2026
টেক ব্লগ

খালি চোখে এআই দিয়ে তৈরি মুখাবয়ব শনাক্ত করার বিষয়ে যা বলছে গবেষণা

February 24, 2026
টেক ব্লগ

এআই প্রশিক্ষণে বৈধ কনটেন্ট ব্যবহারে অ্যামাজনের ‘কনটেন্ট মার্কেটপ্লেস’ পরিকল্পনা

February 22, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft