Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»দুই সাংবাদিকের ফোনে ইসরায়েলি ‘Paragon’ স্পাইওয়্যার গবেষকদের নতুন তদন্তে প্রমাণ মিলেছে
টেক ব্লগ

দুই সাংবাদিকের ফোনে ইসরায়েলি ‘Paragon’ স্পাইওয়্যার গবেষকদের নতুন তদন্তে প্রমাণ মিলেছে

adminBy adminJune 12, 2025No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান Paragon তৈরি করা স্পাইওয়্যার দিয়ে দুই ইউরোপিয়ান সাংবাদিকের ফোন হ্যাক করা হয়েছিল — সম্প্রতি এক তদন্তে এই তথ্য নিশ্চিত করেছেন গবেষকরা। Citizen Lab নামের ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা একটি গবেষণা প্রতিষ্ঠান এই তদন্ত চালায়। তারা জানান, ইতালির সাংবাদিক চিরো পেলেগ্রিনো এবং এক “খ্যাতিমান ইউরোপিয়ান সাংবাদিক”-এর আইফোনে একই ধরনের স্পাইওয়্যার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। Citizen Lab বলেছে, এই দুই সাংবাদিককে একই Paragon গ্রাহক হ্যাক করেছে। এর আগে পেলেগ্রিনোর ফোনে Paragon স্পাইওয়্যার ব্যবহারের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এপ্রিলের শেষে অ্যাপল তাকে একটি সতর্কবার্তা পাঠিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে তার ফোন ‘ভাড়াটে স্পাইওয়্যার’-এর টার্গেট হয়েছিল, কিন্তু তাতে Paragon-এর নাম ছিল না। এই তথ্য সামনে আসার ফলে ইতালির সরকার ও ইউরোপের অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ আরও জোরালো হলো। এর আগে WhatsApp  প্রায় ৯০ জন ইউজারকে সতর্ক করেছিল, যাদের ফোনে Paragon-এর ‘Graphite’ স্পাইওয়্যার ব্যবহৃত হয়েছিল। এদের মধ্যে অনেকেই সাংবাদিক ও মানবাধিকারকর্মী ছিলেন।

পেলেগ্রিনোর সহকর্মী ফ্রানচেস্কো ক্যানচেলাতো, যিনি Fanpage ওয়েবসাইটের ডিরেক্টর, তিনিও স্পাইওয়্যারে আক্রান্ত হয়েছিলেন। যদিও ইতালির সংসদীয় গোয়েন্দা তদারকি কমিটি COPASIR দাবি করেছে, ক্যানচেলাতোর ফোনে নজরদারির কোনও প্রমাণ তারা পায়নি। তবে তারা নিশ্চিত করেছে যে ইতালির অভ্যন্তরীণ ও বাহ্যিক গোয়েন্দা সংস্থাগুলো (AISI ও AISE) Paragon-এর গ্রাহক ছিল। Citizen Lab-এর রিপোর্টে বলা হয়েছে, পেলেগ্রিনোর ক্ষেত্রে নতুন ফরেনসিক প্রমাণ COPASIR-এর এই দাবিকে প্রশ্নবিদ্ধ করে। Citizen Lab-এর গবেষক জন স্কট–রেইলটন বলেছেন, “এক সপ্তাহ আগেও মনে হচ্ছিল, ইতালি এই কেলেঙ্কারি চাপা দিতে চাইছে। এখন নতুন প্রমাণ তাদের জবাব দিতে বাধ্য করবে।” পেলেগ্রিনো বলেন, তার নাগরিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজেও একজন সাংবাদিক, তাহলে তিনি কেন এই স্পাইওয়্যারের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়াননি? Citizen Lab জানিয়েছে, পেলেগ্রিনো কোনো বড় অনুসন্ধানী রিপোর্টে কাজ করছিলেন না, এমনকি বিতর্কিত ‘জিওভেন্তু মেলোনিয়ানা’ রিপোর্টেও যুক্ত ছিলেন না। তাই হয়তো কেউ Fanpage সম্পর্কে তথ্য জানতে চেয়েই তার ফোন হ্যাক করেছিল। Citizen Lab জানায়, এপ্রিল ২৯, ২০২৫ তারিখে পেলেগ্রিনো ও অপর সাংবাদিক একই দিনে অ্যাপল থেকে সতর্কবার্তা পান। ফরেনসিক বিশ্লেষণে দেখা যায়, দ্বিতীয় সাংবাদিকের ফোনে iMessage-এর মাধ্যমে ‘zero-click’ Spyware হামলা চালানো হয়েছিল। এই ধরনের হামলায় ফোনের মালিক কিছু না করেও আক্রান্ত হন। স্পাইওয়্যারটি Paragon-এর সার্ভারের সাথে যুক্ত ছিল — এটি গবেষকেরা আগেই নিশ্চিত করেছেন।

Apple জানিয়েছে, এই হামলার পথ iOS 18.3.1 ভার্সনে বন্ধ করে দেওয়া হয়েছে, যা ফেব্রুয়ারিতে রিলিজ হয়। তবে Citizen Lab বলছে, পেলেগ্রিনোর ফোনেও একই ধরনের প্রমাণ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, দুই সাংবাদিককেই একই গ্রাহক হ্যাক করেছিল।

এই স্পাইওয়্যার ব্যবহার বন্ধ করা হয় ১৪ ফেব্রুয়ারি ২০২৫-এ, কিন্তু তার আগেই ওই সাংবাদিকদের ফোন হ্যাক করা হয় বলে নিশ্চিত হয়েছে Citizen Lab। এখন পর্যন্ত Citizen Lab কোনও নির্দিষ্ট সরকারের ওপর এই হামলার দায় দেয়নি, তবে তারা বলছে, ইতালির সরকার চাইলে পুরো বিষয়টি খোলাসা করতে পারে। Paragon স্পাইওয়্যার আক্রান্তদের মধ্যে আরও রয়েছেন লুকা কাসারিনি ও বেপ্পে কাচ্চিয়া, যারা ইতালির ‘Mediterranea Saving Humans’ নামের অভিবাসীদের উদ্ধারকারী একটি এনজিওতে কাজ করেন। তাদের ফোনেও স্পাইওয়্যার পাওয়া গেছে এবং ইতালির গোয়েন্দা সংস্থাগুলো তাদের ওপর নজরদারি করেছে বলে COPASIR নিশ্চিত করেছে।

আরেক ব্যক্তি ডেভিড ইয়াম্বিও, সুদানের নাগরিক এবং Refugees in Libya নামের একটি মানবাধিকার সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা, তিনিও অ্যাপলের পক্ষ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন। তবে তার ফোনে স্পাইওয়্যার পাওয়া গেলেও সেটা Paragon-এর ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। Citizen Lab আরও বলছে, Android ফোনে স্পাইওয়্যারের প্রমাণ খুঁজে পাওয়া কঠিন, কারণ Paragon অনেক সময় নিজেই সংক্রমণের চিহ্ন মুছে দেয়। তাই অনেক ব্যবহারকারীর ফোন হ্যাক হলেও, তা প্রমাণ করা হয়তো সম্ভব হবে না। এই মুহূর্তে Citizen Lab আরও বেশ কয়েকটি ক্ষেত্রে তদন্ত চালাচ্ছে, যার মধ্যে রয়েছে Fanpage ডিরেক্টর ক্যানচেলাতোর ঘটনাও।

 এই ঘটনায় ইউরোপে স্পাইওয়্যার ব্যবহারের ওপর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং নাগরিক অধিকার ও স্বাধীন সাংবাদিকতার জন্য তা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleওয়ার্প কীভাবে রোবট ব্যবহার করে তাদের ওয়্যারহাউস নেটওয়ার্ক অটোমেশন করছে
Next Article Apple তাদের ‘Image Playground’ ফিচারকে বাঁচাতে ChatGPT-এর সাহায্য নিচ্ছে।
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft