Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি
February 2, 2026
আইফোন ও আইপ্যাডে ‘লিমিট প্রিসাইস লোকেশন’ সুবিধা চালু করল অ্যাপল
January 31, 2026
মাইক্রোসফট পেইন্টে এআই কালারিং বুক: শিশুদের সৃজনশীলতায় যুক্ত হলো নতুন প্রযুক্তির ছোঁয়া
January 26, 2026
হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা
January 25, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»২০৩৩ সালের মধ্যে পঞ্চম সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে
টেক ব্লগ

২০৩৩ সালের মধ্যে পঞ্চম সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে

adminBy adminJuly 15, 2024No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এর গ্রাহক সংখ্যা ২০০৮ সালের ৪০ লাখ থেকে বেড়ে জানুয়ারি শেষে উন্নীত হয়েছে প্রায় ১২ দশমিক ৯২ কোটিতে। এই সময়ে বাংলাদেশে ইন্টারনেটের ডেনসিটি (ঘনত্ব) ৭৫ দশমিক ১২ শতাংশে উন্নীত হয়েছে, যা ২০০৮ সালে ছিল মাত্র ২ দশমিক ৭ শতাংশ।

এ ছাড়া দেশে ক্রমবর্ধমান ব্যান্ডউইডথ চাহিদা মেটাতে ২০২৮ সাল নাগাদ চতুর্থ সাবমেরিন ও ২০৩৩ সাল নাগাদ পঞ্চম সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণের ফলে গত ১৫ বছরে তথ্যপ্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ইন্টারনেটের মূল্য অনেক কমিয়ে ওয়েবভিত্তিক কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ প্রসারিত করা হয়েছে। ২০০৮ সালে প্রতি এমবিপিএস ফিক্সড ইন্টারনেট ব্যান্ডউইডথের সর্বনিম্ন মূল্য ছিল ২৭ হাজার টাকা, বর্তমানে তা মাত্র ৬০ টাকা।

গ্রামীণ জনপদে এর সুফল পৌঁছে দেওয়ার জন্য স্বল্পমূল্যে উচ্চগতির ইন্টারনেট ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারীর সংখ্যা এখন ১২ কোটির ওপরে। সারা দেশে ৯ হাজারের বেশি ডিজিটাল সেন্টারে ১৬ হাজারের বেশি উদ্যোক্তা, যাদের ৫ হাজার ৩৪৪ জন নারী এবং সাড়ে আট হাজার পোস্ট ই-সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সেবা নিতে পারছেন। এ ছাড়া যেকোনও স্থান থেকে যেকোনও সময়ে সেবাপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ২৪০০-এর বেশি সেবাকে ডিজিটালাইজড করা হয়েছে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের লক্ষ্য হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতে আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ১০ লাখ স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিসহ এক বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা। সে লক্ষ্য সামনে রেখে ২০৩১ সালের মধ্যে অর্থনীতির সব ক্ষেত্রে ফ্রন্টিয়ার টেকনোলজিতে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিকস, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকেল, স্পেস ও জিওস্পেশিয়াল প্রযুক্তিসহ চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিকে কেন্দ্র করে ফ্রন্টিয়ার টেকনোলজি-ভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। আইসিটি খাতের রফতানির পরিমাণ আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ বিলিয়ন এবং ২০৪১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে।

এ খাতের অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি খাতে স্মার্ট হয়ে ওঠার মানদণ্ড তৈরির পাশাপাশি তৃণমূলসহ দেশব্যাপী উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি
দেশব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ও ট্রান্সমিশন নেটওয়ার্ক নিশ্চিতকরণের কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ফাইভ-জির উপযোগীকরণে নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, দেশে ক্রমবর্ধমান ব্যান্ডউইডথ চাহিদা মেটাতে ২০২৮ সাল নাগাদ চতুর্থ সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প ও ২০৩৩ সাল নাগাদ পঞ্চম সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবার ব্যাকবোন নির্মাণে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্কের বিস্তৃতি ৩৯ হাজার ২০০ কিলোমিটারে উন্নীত হয়েছে এবং তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলেও জানান মন্ত্রী।

৮ হাজার ৫০০ পল্লি পোস্ট অফিসকে ডিজিটাল ডাক কেন্দ্রে রূপান্তর করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, স্মার্ট পোস্ট অফিস গড়ার উদ্দেশ্যে দেশের ১৪টি স্থানে আধুনিক সুযোগ-সুবিধা এবং ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ পালন করবে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleবাংলাদেশকে বিশ্ববাজারের ‘আইটি হাব’ হিসেবে পরিচিত করতে চাই: এম আসিফ রহমান
Next Article প্রসেসরের নির্মাণশৈলীতে ত্রুটি, সাইবার হামলার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

February 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

February 2, 2026
টেক ব্লগ

পরিবেশবান্ধব অ্যামোনিয়া উৎপাদনে বড় সাফল্য: দক্ষিণ কোরীয় বিজ্ঞানীদের নতুন প্রযুক্তি

February 1, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202579 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202578 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

adminFebruary 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

adminFebruary 2, 2026
ক্যারিয়ার

“একটাই লক্ষ্য হতে হবে —আইসিটিতে দক্ষ” প্রতিশ্রুতিতে শেষ হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর মিটআপ

adminJanuary 31, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

Uncategorized

অস্ট্রেলিয়ায় স্ন্যাপচ্যাটে ৪ লাখ ১৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1819-351111

+880 1716-559369

© 2024 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft