Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি
February 2, 2026
আইফোন ও আইপ্যাডে ‘লিমিট প্রিসাইস লোকেশন’ সুবিধা চালু করল অ্যাপল
January 31, 2026
মাইক্রোসফট পেইন্টে এআই কালারিং বুক: শিশুদের সৃজনশীলতায় যুক্ত হলো নতুন প্রযুক্তির ছোঁয়া
January 26, 2026
হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা
January 25, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»প্রযুক্তি খবর»প্রসেসরের নির্মাণশৈলীতে ত্রুটি, সাইবার হামলার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা
প্রযুক্তি খবর

প্রসেসরের নির্মাণশৈলীতে ত্রুটি, সাইবার হামলার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা

adminBy adminJuly 16, 2024No Comments1 Min Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিরাপত্তাত্রুটির খোঁজ পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। এক সতর্কবার্তায় সরকারি সংস্থাটি জানিয়েছে, অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে থাকা এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা স্মার্টফোনের তথ্য চুরি করতে পারে। এমনকি চাইলে গোপনে স্মার্টফোনে ক্ষতিকর কোড যুক্ত করে নজরদারিও করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই ফোনে থাকা গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য বেহাত হতে পারে। আর তাই দেশটির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাঝুঁকির সতর্কতাও জারি করেছে সংস্থাটি।

সিইআরটি-ইনের তথ্যমতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কাঠামো, সিস্টেম, গুগল প্লে সিস্টেমের হালনাগাদ, প্রসেসরের উপাদান (এআরএম কম্পোনেন্টস), মিডিয়াটেক প্রসেসরের উপাদান, কোয়ালকম প্রসেসরের উপাদান ইত্যাদিতে নিরাপত্তাত্রুটি রয়েছে। অ্যান্ড্রয়েড ১২, ১২এল, ১৩ ও ১৪ অপারেটিং সিস্টেমে এসব ত্রুটি থাকায় প্রায় সব ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোন বা ট্যাবলেট কম্পিউটারে সাইবার হামলা করতে পারে।

এআরএম, মিডিয়াটেক ও কোয়ালকমের চিপে প্রযুক্তিতে ত্রুটি থাকার বিষয়টি জানতে পেরে নিজেদের ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে নিরাপত্তা হালনাগাদ উন্মুক্ত করতে যাচ্ছে বিভিন্ন ফোন নির্মাতা প্রতিষ্ঠান। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিরাপত্তা হালনাগাদ প্রকাশও করেছে।

সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুত নিজেদের ফোনে নির্মাতা প্রতিষ্ঠানের হালনাগাদ নিরাপত্তা প্যাচ ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন। এ ছাড়া অপরিচিত ওয়েবসাইটে প্রবেশ বা অসমর্থিত উৎস থেকে পাওয়া লিংকে ক্লিক করা থেকে বিরত থাকারও পরামর্শও দিয়েছে সংস্থাটি।

সূত্র: নিউজ ১৮ ডটকম

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Article২০৩৩ সালের মধ্যে পঞ্চম সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে
Next Article স্টারলিংক কি ? স্টারলিংক কিভাবে কাজ করে?
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

February 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

February 2, 2026
টেক ব্লগ

পরিবেশবান্ধব অ্যামোনিয়া উৎপাদনে বড় সাফল্য: দক্ষিণ কোরীয় বিজ্ঞানীদের নতুন প্রযুক্তি

February 1, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202579 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202578 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

adminFebruary 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

adminFebruary 2, 2026
ক্যারিয়ার

“একটাই লক্ষ্য হতে হবে —আইসিটিতে দক্ষ” প্রতিশ্রুতিতে শেষ হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর মিটআপ

adminJanuary 31, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

Uncategorized

অস্ট্রেলিয়ায় স্ন্যাপচ্যাটে ৪ লাখ ১৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1819-351111

+880 1716-559369

© 2024 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft