Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»জেন-জি ও মিলেনিয়ালস প্রজন্ম ফোন ধরে না কেন?
টেক ব্লগ

জেন-জি ও মিলেনিয়ালস প্রজন্ম ফোন ধরে না কেন?

adminBy adminAugust 28, 2024No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
জেন-জি ও মিলেনিয়ালস প্রজন্ম ফোনে কথার বলার পরিবর্তে বার্তা ও ভয়েস মেসেজ বেশি স্বচ্ছন্দ বোধ করেন

জেন-জি ও মিলেনিয়ালস প্রজন্ম ফোনে কথার বলার পরিবর্তে বার্তা ও ভয়েস মেসেজ বেশি স্বচ্ছন্দ বোধ করেন || পেক্সেলস

যাঁরা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মেছেন, তাঁদের বলা হয়ে থাকে জেন–জি প্রজন্ম। আর যাঁরা ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্মেছেন, তাঁদের বলা হয় মিলেনিয়ালস প্রজন্ম। দুই প্রজন্মের মধ্যে চিন্তাভাবনা বা আচরণে পার্থক্য থাকলেও একটি সাধারণ মিল খুঁজে পেয়েছেন গবেষকেরা।

দুই প্রজন্মের তরুণেরাই ফোনকলে সাড়া দেন না। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের এক–চতুর্থাংশ কখনোই ফোনকল গ্রহণ করেন না। অর্থাৎ ফোনে কথা বলেন না। তবে লিখিত বা খুদে বার্তার মাধ্যমে উত্তর বা প্রতিক্রিয়া জানাতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন তাঁরা। ১৮ থেকে ৩৪ বছর বয়সী দুই হাজারের বেশি ফোন ব্যবহারকারীদের ওপর এ জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আসউইচ।

জরিপের তথ্যমতে, ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৭০ শতাংশ ব্যক্তি ফোনে কথা বলার চেয়ে খুদে বার্তা বা এসএমএস পাঠাতে বেশি পছন্দ করেন। তবে যাঁদের বয়স ৩৫ বছরের বেশি, তাঁরা স্বাভাবিকভাবেই ফোনে কথা বলে থাকেন। এ বিষয়ে যুক্তরাজ্যের মনোবিজ্ঞানী এলেনা টুরোনি জানিয়েছেন, অল্প বয়সীদের আসলে ফোনে কথা বলার অভ্যাস গড়ে ওঠেনি। এটি এখন অদ্ভুত লাগছে আমাদের কাছে। তরুণেরা এখন ফোন বাজতে শুরু করলে ভয় পায়। অধিকাংশের ফোনে কল থাকে সাইলেন্ট (নীরব)। কল এলে ফোনের পর্দায় আলো জ্বলে ওঠে। ৩৫ বছরের কম বয়সীদের ফোনে জোরালো রিংটোনও শোনা যায় না।

জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি তরুণ জানিয়েছেন, অপ্রত্যাশিত ফোনকলকে খারাপ খবর বলে মনে করেন তরুণেরা। এ বিষয়ে মনোবিজ্ঞানী এলোইস স্কিনার জানান, ‘ফোনকলকে খারাপ কিছুর সঙ্গে সম্পর্কিত বলে ভয় পান তরুণেরা। আমাদের জীবন এখন ব্যস্ত হয়ে উঠছে। তরুণদের কাজের সময়সূচিতে পরিবর্তন আসছে। তাদের কাছে বন্ধুকে কল করার জন্য সময় কম।’

২৬ বছর বয়সী মিলেনিয়ালস প্রজন্মের তরুণ জ্যাক লংলে বলেন, ‘আমি কখনোই অপরিচিত নম্বরের কল ধরি না। এসব কল স্ক্যাম বা বাণিজ্যিক কল হয়। কোনটি কাজের, তা খুঁজে বের করার পরিবর্তে কল উপেক্ষা করা সহজ।’ যদিও ফোনে কথা না বলার অর্থ এই নয় যে অল্প বয়সীরা তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছে না। বিভিন্ন গ্রুপ চ্যাটে তারা সক্রিয় থাকে।

জরিপে দেখা গেছে, ৩৭ শতাংশ তরুণ সরাসরি ফোনকলের পরিবর্তে যোগাযোগের জন্য ভয়েস মেসেজ আদান-প্রদান বেশি পছন্দ করেন। অন্যদিকে ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের মাত্র ১ শতাংশ ভয়েস মেসেজ পছন্দ করেন। সুসি জোনস নামের ১৯ বছর বয়সী এক জেন–জি শিক্ষার্থী জানিয়েছেন, ভয়েস মেসেজ ফোনে কথা বলার মতোই, তবে আরও ভালো। এতে কোনো চাপ ছাড়াই বন্ধুদের কণ্ঠস্বর শোনা যায়। আর তাই এটি যোগাযোগের সরল একটি উপায়।

ভেবেচিন্তে উত্তর দেওয়ার সুযোগ পাওয়া যায় বার্তা ও ভয়েস মেসেজে। আর তাই এই দুটিই তরুণদের কাছে পছন্দের। এ বিষয়ে হেনরি নেলসন কেস নামের মিলেনিয়ালস প্রজন্মের এক আইনজীবী বলেন, ফোনে সরাসরি কথোপকথনে উদ্বেগ তৈরি হয়। অনেক সময় অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়। এসব এড়াতে ফোনকল এড়িয়ে চলে জেন-জি ও মিলেনিয়ালস প্রজন্ম।

সূত্র: বিবিসি

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleআসল ও এআইয়ের বানানো ছবির পার্থক্য বুঝবেন যেভাবে
Next Article হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে এআর ফিল্টার,যেসব সুবিধা পাওয়া যাবে
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft