Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি
February 2, 2026
আইফোন ও আইপ্যাডে ‘লিমিট প্রিসাইস লোকেশন’ সুবিধা চালু করল অ্যাপল
January 31, 2026
মাইক্রোসফট পেইন্টে এআই কালারিং বুক: শিশুদের সৃজনশীলতায় যুক্ত হলো নতুন প্রযুক্তির ছোঁয়া
January 26, 2026
হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা
January 25, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • প্রযুক্তি খবর
    • দেশ
    • বিদেশ
  • ট্রেন্ডিং
    • ই-কমার্স
    • অটোমোবাইল
    • টেলিকম
    • ফাইন্যান্স
    • মোবাইল
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»স্মার্টফোন মাঝেমধ্যে বন্ধ রাখলে কি সাইবার হামলা থেকে নিরাপদ থাকা যায়
টেক ব্লগ

স্মার্টফোন মাঝেমধ্যে বন্ধ রাখলে কি সাইবার হামলা থেকে নিরাপদ থাকা যায়

adminBy adminSeptember 23, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
 স্মার্টফোনে সাইবার হামলা ঠেকাতে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে

স্মার্টফোনে সাইবার হামলা ঠেকাতে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবেছবি:রয়টার্স

স্মার্টফোনে থাকা তথ্য চুরির জন্য নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। কয়েক বছর ধরে এ ধরনের হামলার পরিমাণ দ্রুত বাড়ছে। ম্যালওয়্যারসহ বিভিন্ন ধরনের স্পাইওয়্যারের মাধ্যমে স্মার্টফোনে সাইবার হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। তাই সাইবার হামলা থেকে স্মার্টফোন নিরাপদ রাখতে সপ্তাহে অন্তত একবার কিছু সময়ের জন্য স্মার্টফোন বন্ধ করে চালু করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)।

ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ‘মোবাইল ডিভাইস বেস্ট প্র্যাকটিসেস’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনে ম্যালওয়্যার ইনস্টল করার জন্য স্পেয়ারফিশিং আক্রমণও করছে হ্যাকাররা। এ ধরনের আক্রমণে কোনো ধরনের ক্লিক ছাড়াই ক্ষতিকর অ্যাপ বা ম্যালওয়্যার স্মার্টফোনে প্রবেশ করতে পারে। সপ্তাহে অন্তত একবার কিছু সময়ের জন্য স্মার্টফোন বন্ধ রাখলে এ ধরনের আক্রমণ চালানো হ্যাকারদের জন্য কঠিন হয়ে পড়ে। তবে এ পদ্ধতি সব সময় সাইবার হামলা ঠেকাতে কার্যকর ভূমিকা না–ও রাখতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। তাই স্মার্টফোনে সাইবার হামলা ঠেকাতে ব্যবহারকারীদের বেশ কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। পরামর্শগুলো দেখে নেওয়া যাক।

* স্মার্টফোনে থাকা সব অ্যাপ নিয়মিত হালনাগাদ করতে হবে। এ ছাড়া অপারেটিং সিস্টেমের সর্বশেষ নিরাপত্তা প্যাঁচ ব্যবহার করতে হবে।

* গুগল প্লে বা অ্যাপলের অ্যাপ স্টোরের পাশাপাশি অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে ব্যবহার করতে হবে।

* অনলাইনে পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের পাঠানো কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। এমনকি খুদে বার্তায় বা ফাইলে থাকা লিংকে ক্লিক করা এড়িয়ে চলতে হবে।

* পাবলিক ওয়াই–ফাই নেটওয়ার্ক ব্যবহারে সতর্ক থাকতে হবে। খুব বেশি প্রয়োজন হলে পাবলিক ওয়াই–ফাই নেটওয়ার্ক ভিপিএনের মাধ্যমে ব্যবহার করতে হবে।

* প্রয়োজন শেষে ব্লু-টুথ সংযোগ নিষ্ক্রিয় করে রাখতে হবে।

* স্মার্টফোনে অবশ্যই নিরাপদ পাসকোড বা পিন ব্যবহার করতে হবে। ফোন লক ও আনলক করতে কমপক্ষে ছয় সংখ্যার একটি শক্তিশালী পাসকোড ব্যবহার করতে হবে।

* বায়োমেট্রিক বা আঙুলের ছাপের মাধ্যমে স্মার্টফোন যেন অন্য কেউ ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

* অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের চার্জিং পোর্টের মাধ্যমে স্মার্টফোন চার্জ করা থেকে বিরত থাকতে হবে।

* প্রয়োজন না থাকলে স্মার্টফোনের লোকেশন সুবিধা সব সময় বন্ধ রাখতে হবে।

সূত্র: জেডি নেট

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleমানুষের মস্তিষ্কে বসানোর জন্য নতুন যন্ত্র তৈরি করেছে নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে
Next Article ক্রোমে ম্যালওয়ার ছড়িয়ে গুগল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

February 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

February 2, 2026
টেক ব্লগ

পরিবেশবান্ধব অ্যামোনিয়া উৎপাদনে বড় সাফল্য: দক্ষিণ কোরীয় বিজ্ঞানীদের নতুন প্রযুক্তি

February 1, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202579 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202578 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

adminFebruary 3, 2026
টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

adminFebruary 2, 2026
ক্যারিয়ার

“একটাই লক্ষ্য হতে হবে —আইসিটিতে দক্ষ” প্রতিশ্রুতিতে শেষ হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর মিটআপ

adminJanuary 31, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

Uncategorized

অস্ট্রেলিয়ায় স্ন্যাপচ্যাটে ৪ লাখ ১৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ

টেক ব্লগ

মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, চাওয়া হলো ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি

টেক ব্লগ

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই–দক্ষতার যাচাইকৃত সনদ, প্রোফাইলে মিলবে বাস্তব সক্ষমতার স্বীকৃতি

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1819-351111

+880 1716-559369

© 2024 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft