Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»প্রযুক্তি খবর»জিপ ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল
প্রযুক্তি খবর

জিপ ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল

adminBy adminNovember 17, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
জিপ ফাইলকে ব্যবহার করছে হ্যাকারা

জিপ ফাইলকে ব্যবহার করছে হ্যাকারাছবি: সংগৃহীত

হ্যাকাররা বিশেষভাবে সংকুচিত করা জিপ ফাইলের মাধ্যমে একটি নতুন কৌশল ব্যবহার করে ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে। এ পদ্ধতিতে জিপ ফাইলের ভেতরে এমনভাবে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার লুকানো হয়, যা সাধারণ নিরাপত্তাব্যবস্থা সহজে শনাক্ত করতে পারে না।

সম্প্রতি পারসেপশন পয়েন্ট নামের একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান হ্যাকারদের নতুন এই কৌশলের সন্ধান পেয়েছে। প্রতিষ্ঠানটি একটি ফিশিং আক্রমণ বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পান, হ্যাকাররা ভুয়া শিপিং বিজ্ঞপ্তির একটি ই–মেইল পাঠিয়েছে। সেই ই–মেইলে একটি জিপ ফাইল সংযুক্তি হিসেবে যুক্ত করেছে। এই জিপ ফাইলের ভেতরে ম্যালওয়্যার লুকানো ছিল। জিপ ফাইলটি খোলার পরই ম্যালওয়্যার সক্রিয় হয়ে যায় এবং যন্ত্রে ক্ষতিকর কার্যক্রম চালায়। তবে হ্যাকাররা ই–মেইলে যে জিপ ফাইল পাঠিয়েছেন, তা অন্য সাধারণ জিপ ফাইলের মতো নয়। এই জিপ ফাইল দিয়ে হ্যাকিংয়ে বিশেষ কৌশল অবলম্বন করে হ্যাকাররা। এ কৌশলে হ্যাকাররা প্রথমে কয়েকটি আলাদা জিপ ফাইল তৈরি করে। এসব ফাইলের মধ্যে একটি ফাইলে ম্যালওয়্যার লুকিয়ে রাখা হয় এবং বাকি ফাইলগুলোতে সাধারণ তথ্য রাখা হয়। এরপর এসব ফাইল এক করে একটি জিপ আর্কাইভে রূপান্তর করা হয়। সাধারণ চোখে ফাইলটি স্বাভাবিক একটি জিপ ফাইলের মতো মনে হলেও এর ভেতরে একাধিক জিপ ফাইলের গঠন থাকে। এতে সাধারণ নিরাপত্তা সফটওয়্যার বিভ্রান্ত হয় এবং জিপ আর্কাইভের ভেতরে থাকা ম্যালওয়্যার সহজে শনাক্ত হয় না।

এ পদ্ধতির সুবিধা নিতে হ্যাকাররা জিপ ফাইল আনজিপ করার বিভিন্ন সফটওয়্যারের সীমাবদ্ধতা কাজে লাগায়। উদাহরণস্বরূপ, ৭জিপ শুধু প্রথম জিপ ফাইলটি বিশ্লেষণ করে, যা ম্যালওয়্যার শনাক্ত করতে ব্যর্থ হতে পারে। অন্যদিকে উইনরার সম্পূর্ণ ফাইল খুলে ফেলে ম্যালওয়্যার শনাক্ত করে। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারও সব সময় সঠিকভাবে সংযুক্ত জিপ ফাইল খুলতে সক্ষম হয় না, যা হ্যাকারদের ম্যালওয়্যার লুকানোর সুযোগ দেয়।

এ ধরনের আক্রমণ থেকে রক্ষা পেতে কিছু সতর্কতা অনুসরণ করা জরুরি। প্রথমত, ভালো মানের নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করা উচিত, যা জিপ ফাইলের প্রতিটি স্তর বিশ্লেষণ করতে সক্ষম। এতে ম্যালওয়্যার সহজে ধরা পড়বে। দ্বিতীয়ত, সন্দেহজনক ই–মেইল বা জিপ ফাইল খোলার আগে সতর্ক থাকতে হবে এবং যাচাই করে দেখতে হবে। তৃতীয়ত, নিরাপত্তাব্যবস্থায় ফাইল ফরম্যাট ফিল্টারিং করতে হবে, যাতে সন্দেহজনক আর্কাইভ ফাইল ব্লক করা যায়।

সূত্র: ব্লিপিং কম্পিউটার ডটকম

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleগুগলের কল স্ক্রিনিংয়ের সুবিধায় আসছে এআই
Next Article দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ল্যাপটপ
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft