Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন ব্রাউজার আনছে ওপেনএআই
টেক ব্লগ

গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন ব্রাউজার আনছে ওপেনএআই

adminBy adminNovember 25, 2024No Comments1 Min Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
ওপেনএআই

ওপেনএআই:রয়টার্স

গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন ব্রাউজার চালু করতে যাচ্ছে প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া ‘চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন এই ব্রাউজার ওপেনএআইয়ের চ্যাটবটের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্রাউজারটি আরও নিখুঁত ও নির্ভুল তথ্য প্রদর্শন করতে পারবে। এ উদ্যোগ সফল হলে ব্রাউজার–জগতে গুগল ক্রোমের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে ওপেনএআইয়ের ব্রাউজারটি।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও এরই মধ্যে ব্রাউজারের প্রোটোটাইপ বা আদিরূপ তৈরি করেছে ওপেনএআই। ব্রাউজারটির কার্যকারিতা ও সুবিধাদি পর্যালোচনার জন্য বেশ কয়েকজন জনপ্রিয় অ্যাপ নির্মাতা ও শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেছে। কনডেন্যাস্ট, রেডফিন, ইভেন্টব্রাইট ও প্রাইসলাইনের মতো অ্যাপ নির্মাতা ও ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান ইতিমধ্যেই ব্রাউজারের প্রোটোটাইপ বা নকশা দেখেছে বলে দাবি করা হচ্ছে।

বাজার–বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটির সফলতা ওপেএআইয়ের জনপ্রিয়তাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নতুন সার্চ ইঞ্জিনটি এ ধারাকে আরও ত্বরান্বিত করবে। অবশ্য ওপেনএআই ইতিমধ্যেই সার্চজিপিটি নামে একটি বিশেষ সার্চ ইঞ্জিন চালু করেছে। প্রাথমিকভাবে সার্চ ইঞ্জিনটি শুধু প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারেন।

সম্প্রতি সার্চ ইঞ্জিন বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে গুগলের আংশিক বিভক্তির প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে ক্রোম ব্রাউজারকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে বিক্রি করতে গুগলকে বাধ্য করার কথা বলা হয়েছে। ওপেনএআইয়ের নিজস্ব ব্রাউজার উন্মোচিত হলে সার্চ ইঞ্জিন ও ব্রাউজার খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টেকলুসিভ

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleব্রিটিশ উচ্চারণে ইংরেজি শেখার সুযোগ দিতে দেশে চালু হলো ‘পারলো’ অ্যাপ
Next Article লিংকডইনের অডিও ইভেন্টস সুবিধা বন্ধ হচ্ছে, কেন
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

March 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

March 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft