Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর
March 16, 2026
স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়
March 11, 2026
এমডব্লিউসি ২০২৬ মঞ্চে শাওমির ফিউচারিস্টিক সুপারকার: স্মার্টফোন থেকে স্পোর্টস ইভি—নতুন দিগন্তের ইঙ্গিত
March 3, 2026
আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের?—এআইয়ের অদৃশ্য প্রভাবের ভেতরের গল্প
March 1, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»Uncategorized»প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন: গ্লোরি গার্লসের আয়োজনে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর এক ঐতিহাসিক ইভেন্ট
Uncategorized

প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন: গ্লোরি গার্লসের আয়োজনে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর এক ঐতিহাসিক ইভেন্ট

adminBy adminDecember 23, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৪ – আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত প্রোগ্রাম “এম্পাওয়ারিং উইমেন উইথ টেকনোলজি”। নারীদের প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্লস সেগমেন্টের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই ছিলো এই আয়োজনে প্রধান উদ্দেশ্য। এতে দেশের তথ্যপ্রযুক্তি খাতের নেতৃস্থানীয় নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং ঢাকা ও এর আশপাশের জেলা থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্মানিত অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:

ডাঃ তানজিবা রহমান (চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রি ল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটি), সায়েদা নওশাদ জাহান প্রমি (চেয়ারম্যান, টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেড), সাবিলা ইনুন (ডাইরেক্টর, ডি ক্যাসালিয়া লিমিটেড), সায়েদা নাফিজা রেজা (ম্যানেজিং ডাইরেক্টর, ডিজি ডট লিমিটেড), নওরিন হক রিদি (ফাউন্ডার, দাড়কাক), অরুপা দত্ত (ম্যানেজিং পার্টনার, অরুতাস ইন্টেরিওর বিডি), ফাহমিদা হোসাইন (চেয়ারম্যান, এলিগ্যান্ট আইটি লি:), সুমাইয়া হক (ম্যানেজিং ডিরেক্টর, ডিজাইনারস টু ইন্টেরিয়রস)

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ফাউন্ডার জনাব মোহাম্মদ শাহরিয়ার খান, চিফ এডুকেটর জনাব ওয়াহিদ নিউটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো আব্দুর রহমান নিপু, ট্রাস্টি বোর্ড মেম্বার গোলাম সারওয়ার এবং প্রজেক্ট ডিরেক্টর এম আব্দুল্লাহ।

বক্তারা নারী-পুরুষের মধ্যে প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, নারীদের প্রযুক্তি খাতে আরও বেশি উপস্থিতি নিশ্চিত করা শুধুমাত্র তাদের জীবনের উন্নতি নয়, বরং পুরো সমাজের উন্নতির জন্যও অপরিহার্য।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান হিসেবে নারীদের প্রযুক্তি খাতে উন্নতির জন্য কাজ করছেন। তিনি বলেন, “নারীদের প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা অর্জন শুধু তাদের জীবনে পরিবর্তন আনবে না, বরং পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”

মোহাম্মদ শাহরিয়ার খান তার বক্তব্যে বলেন, “আমার লক্ষ্য নারীদের প্রযুক্তির মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করা, যাতে তারা প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে পারে এবং নিজের জীবনে সাফল্য অর্জন করতে পারে। আমরা প্রযুক্তির শক্তি ব্যবহার করে নারী সমাজকে ক্ষমতাশালী করতে চাই, যাতে তারা নিজেদের কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারে।”

চিফ এডুকেটর ওয়াহিদ নিউটন বলেন, “গ্লোরি গার্লস এর মতো উদ্যোগগুলো নারীদের প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের নেতৃত্বের ক্ষমতা তৈরি করছে, যা আমাদের প্রযুক্তির ভবিষ্যতকে আরও শক্তিশালী করবে।”

ট্রাস্টি মেম্বার গোলাম সারওয়ার বলেন, “এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল নারীদের প্রযুক্তি ক্ষেত্রে শক্তিশালী নেতৃত্বে পরিণত করা এবং তাদের জন্য একটি উন্নত ও সমান সুযোগ সৃষ্টি করা।”

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ গ্লোরি গার্ল এম্বাসেডর ফাতিহা আয়াত, চাইল্ড রাইট অ্যাকটিভিস্ট ও ক্লাইমেট ক্যাম্পেইনার বলেন, “এই উদ্যোগটি প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং ভবিষ্যত সম্ভাবনাগুলি অন্বেষণ করার জন্য একটি অনন্য মাইলফলক স্থাপন করবে, বলে আমি বিশ্বাস করি।”

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleসৌদি আরব বিশ্বব্যাপী প্রাকৃতিক বিপর্যয় সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করতে বালি ও ধুলো ঝড় পর্যবেক্ষণ উদ্যোগ চালু করেছে
Next Article তরুণদের শপথে হয়ে গেলো “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন ২”-এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসাডর মিটআপ-২০২৫
admin
  • Website

Related Posts

Uncategorized

অস্ট্রেলিয়ায় স্ন্যাপচ্যাটে ৪ লাখ ১৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ

February 5, 2026
Uncategorized

Sanas AI ব্যবহার করে কল সেন্টার কর্মীদের এক্সেন্ট পরিবর্তন করবে রিয়েল টাইমে

March 2, 2025
Uncategorized

অন্তু করিম এর নেতৃত্বে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অন্ট্রাপ্রেনিওরস ক্লাব

February 7, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202580 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202579 Views

অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

June 14, 202565 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

adminMarch 25, 2026
টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

adminMarch 24, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

adminMarch 16, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

টেক ব্লগ

গবেষণায় বিপ্লব আনতে আসছে স্বয়ংক্রিয় এআই গবেষক, কাজ করছে ওপেনএআই

টেক ব্লগ

আইফোনে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যার আতঙ্ক: নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধে কী বলছে অ্যাপল

টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft