Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন
May 4, 2026
৬ মিনিটেই প্রায় পূর্ণ চার্জ: বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে নতুন যুগের সূচনা
May 2, 2026
আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ
April 30, 2026
অ্যান্ড্রয়েডে ‘গড মোড’ ম্যালওয়্যারের হুমকি—স্মার্টফোন নিরাপত্তায় নতুন সতর্কবার্তা
April 21, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»প্রযুক্তি খবর»স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর ৫ কৌশল
প্রযুক্তি খবর

স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর ৫ কৌশল

adminBy adminOctober 21, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
স্মার্টফোনে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে ইন্টারনেট ডেটার খরচ কমানো যায়

স্মার্টফোনে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে ইন্টারনেট ডেটার খরচ কমানো যায়ছবি: রয়টার্স

ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ওয়াই–ফাই সংযোগের পাশাপাশি স্মার্টফোনে মোবাইল ডেটা ব্যবহার করেন অনেকেই। মোবাইল ডেটা দিয়ে যেকোনো সময় যেকোনো ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করার সুবিধা থাকলেও ডেটা ব্যবহারের পরিমাণ বেশি হলে খরচও বেড়ে যায়। স্মার্টফোনে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে ইন্টারনেট ডেটার খরচ কমানো যায়। স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর কৌশলগুলো দেখে নেওয়া যাক।

ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ সচল না রাখা

ব্যবহার না করলেও অনেক অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। ফলে ফোনে ইন্টারনেট চালু থাকলে অ্যাপগুলোও ডেটা খরচ করতে থাকে। আর তাই মোবাইল ডেটা সাশ্রয় করতে চাইলে প্রথমেই ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলোর কার্যক্রম বন্ধ করতে হবে। এ জন্য প্রথমে ফোনের সেটিংসে গিয়ে কানেকশনস অপশনে যেতে হবে। এরপর ডেটা ইউজেস অপশনে গিয়ে ডেটা সেভিংস মোড চালু করে ব্যাকগ্রাউন্ড ডেটা লিমিট করে দিতে হবে।

অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা

অনেক অ্যাপ রয়েছে, যেগুলো তুলনামূলকভাবে বেশি ডেটা খরচ করে। আবার কিছু অ্যাপ বা গেম আছে, যেগুলোতে বিজ্ঞাপন চলতে থাকে। ফলে নিজের অগোচরে ধারণার চেয়ে বেশি খরচ হতে থাকে ইন্টারনেট ডেটা। এ ধরনের অ্যাপ যদি নিয়মিত ব্যবহার করা না হয়, তবে সেসব অপ্রয়োজনীয় অ্যাপ স্মার্টফোন থেকে মুছে ফেলে ইন্টারনেট খরচ কমিয়ে আনা সম্ভব।

মোবাইল ডেটায় অ্যাপ হালনাগাদ বন্ধ করা

ইনস্টল করা অ্যাপে যদি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করার অপশনটি চালু থাকে, তাহলেও প্রচুর ডেটা খরচ হবে। আর তাই মোবাইল ডেটার বদলে শুধু ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করে অ্যাপ হালনাগাদ করতে হবে।

ওয়াই–ফাই অ্যাসিস্ট বন্ধ করা

ওয়াই–ফাই অ্যাসিস্ট সুবিধা চালু থাকলে দুর্বল ওয়াই–ফাই সংযোগের সময় মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেটের গতি নিরবচ্ছিন্ন রাখা হয়। তাই ওয়াই–ফাই অ্যাসিস্ট সুবিধা বন্ধ রাখতে হবে।

মোবাইল ডেটা বন্ধ রাখা

অপ্রয়োজনে মোবাইল ডেটা ব্যবহার না করে বন্ধ করে রাখতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা ব্যবহারের সীমা নির্ধারণ করে রাখলেও অতিরিক্ত ইন্টারনেট ডেটা খরচ হবে না।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleস্মার্টফোনে লোকেশন সুবিধা বন্ধ থাকলেও যেভাবে অবস্থানের তথ্য সংগ্রহ করে গুগল
Next Article গুগলের সার্কেল টু সার্চ দিয়ে ফোনের পর্দায় থাকা লেখা অনুবাদ করবেন যেভাবে
admin
  • Website

Related Posts

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

May 5, 2026
টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

May 3, 2026
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন–২ বিজয়ীদের কক্সবাজার ন্যাশনাল ট্যুর: স্বপ্ন, সাফল্য ও প্রযুক্তির এক অনন্য উদযাপন

May 2, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

May 5, 202696 Views

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202585 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202580 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

adminMay 5, 2026
টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

adminMay 4, 2026
টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

adminMay 3, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft