Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন
May 4, 2026
৬ মিনিটেই প্রায় পূর্ণ চার্জ: বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে নতুন যুগের সূচনা
May 2, 2026
আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ
April 30, 2026
অ্যান্ড্রয়েডে ‘গড মোড’ ম্যালওয়্যারের হুমকি—স্মার্টফোন নিরাপত্তায় নতুন সতর্কবার্তা
April 21, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টিপস ও টিউটোরিয়াল»৪০ লাখেরও বেশি ব্রুটফোর্স হামলা ঠেকিয়েছে ক্যাস্পারস্কি
টিপস ও টিউটোরিয়াল

৪০ লাখেরও বেশি ব্রুটফোর্স হামলা ঠেকিয়েছে ক্যাস্পারস্কি

adminBy adminJune 7, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

২০২৩ সালে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৪০ লাখেরও বেশি ব্রুটফোর্স হামলা ঠেকিয়েছে গ্লোবাল সাইবার সিক্যুরিটি প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি।

গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ক্যাস্পারস্কি’র বিটুবি ইউনিট মোট ৪০ লাখ ১২ হাজার ২৪টি ব্রুটফোর্স জেনেরিক আরডিপি* শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে।

ব্রুটফোর্স হামলা মূলত পাসওয়ার্ড বা ‘এনক্রিপশন কি’ ভাঙার একটি কৌশল। ইউজারের কম্পিটারে নিয়ন্ত্রণ নিতে হামলাকারী সঠিক পাসওয়ার্ড না পাওয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে চেষ্টা চালায়।

একটি সফল ব্রুটফোর্স হামলার মাধ্যমে হামলাকারী ইউজারের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে।

একটি নেটওয়ার্কে অন্য কম্পিউটার সংযোগ দিতে মাইক্রোসফটের প্রোটোকলে রিমোট ডেস্কটপ প্রোটোকল (আরডিপি) নামে একটি গ্রাফিক্যাল ইন্টারফেস আছে।

রিমোট সার্ভার ও অন্যান্য কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং স্বল্প প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন সবাই আরডিপি ব্যবহার করছে।

ব্রুটফোর্স জেনেরিক আরডিপি* হামলা সফল হলে হামলাকারী সহজেই টার্গেটেড কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারে।

ক্যাস্পারস্কি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর আদ্রিয়ান হিয়া বলেন, “ব্রুটফোর্স হামলা ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য গুরুতর হুমকিস্বরূপ।

থার্ড-পার্টি পরিষেবার মাধ্যমে ডেটা আদান-প্রদান, কর্মীদের ব্যক্তিগত কম্পিউটারে কাজ করা, অনিরাপদ ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার এবং আরডিপি’র মতো রিমোট-অ্যাক্সেস টুলসের ব্যবহার কর্পোরেট ইনফোসেক টিমের মাথা ব্যথার মূল কারণ বলে আমি মনে করি।”

আদ্রিয়ান হিয়া আরও বলেন, “কর্পোরেট লগ-ইন এবং পাসওয়ার্ডগুলো দ্রুত ভাঙতে হামলাকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা মডিউল ও অ্যালগরিদম ব্যবহার করতে পারে।

হামলাকারীরা নিজের অফিসের কম্পিটারের অ্যাক্সেস নিয়ে নিলে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের পাশাপাশি আর্থিক ক্ষতিও করতে পারে। এআইভিত্তিক ব্রুটফোর্স হামলা থেকে রক্ষা পেতে বাংলাদেশের ব্যবসাগুলোর উচিৎ এন্ডপয়েন্ট ও নেটওয়ার্ক সিক্যুরিটি সিস্টেম শক্তিশালী করা।”

ইউজারকে যদি আরডিপি’র ওপর নির্ভর করতে হয় তবে তাদেরকে এর সম্ভাব্য সব সুরক্ষা ব্যবস্থা, যেমন; শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, কর্পোরেট ভিপিএনের মাধ্যমে আরডিপি ব্যবহার, নেটওয়ার্ক লেভেল অথেন্টিকেশন (এনএলএ), টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা ইত্যাদি কাজে লাগানো উচিৎ।

আর যদি কেউ আরডিপি ব্যবহার না করে তাহলে এটি নিষ্ক্রিয় করা এবং পোর্ট ৩৩৮৯ বন্ধ করা উচিৎ।

একইসাথে, সাইবার সিক্যুরিটি সল্যুশনস ব্যবহারের ক্ষেত্রে সবসময় ক্যাস্পারস্কি এন্ডপয়েন্ট সিক্যুরিটি ফর বিজনেস-এর মত নির্ভরযোগ্য সল্যুশনস ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রতিষ্ঠানগুলোকে সাইবার সিক্যুরিটি শক্তিশালী করার পরামর্শও দিয়েছেন তাঁরা। ক্যাস্পারস্কি’র একটি ইন্টিগ্রেটেড সফটওয়্যার সল্যুশন রয়েছে, যার মধ্যে ইভেন্ট মনিটরিং ও পরিচালনার জন্য ফাংশনগুলোর একটি সেট অন্তর্ভুক্ত রয়েছে, যার নাম- ক্যাস্পারস্কি ইউনিফাইড মনিটরিং অ্যান্ড অ্যানালাইসিস প্ল্যাটফর্ম (কুমা)।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous ArticleHMD Global নিয়ে এলো কম দামে Nokia G10 এবং Nokia G20 মডেলের দুটি ফোন।
Next Article এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক
admin
  • Website

Related Posts

টিপস ও টিউটোরিয়াল

জিমেইল ইনবক্সে ভিড় জমাচ্ছে স্প্যাম? নিরাপদ থাকতে জেনে নিন কার্যকর উপায়

April 13, 2026
টিপস ও টিউটোরিয়াল

কক্সবাজারে সিইও ওয়ার্কশপ: এআই ব্যবহারে দক্ষতা ও নৈতিকতার ওপর জোর

March 16, 2026
টিপস ও টিউটোরিয়াল

স্মার্টফোন হারালেও নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি—গুগল ড্রাইভ ব্যাকআপ চালুর সহজ উপায়

March 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202584 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202580 Views

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

May 5, 202668 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

adminMay 5, 2026
টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

adminMay 4, 2026
টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

adminMay 3, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft