Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন
May 4, 2026
৬ মিনিটেই প্রায় পূর্ণ চার্জ: বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে নতুন যুগের সূচনা
May 2, 2026
আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ
April 30, 2026
অ্যান্ড্রয়েডে ‘গড মোড’ ম্যালওয়্যারের হুমকি—স্মার্টফোন নিরাপত্তায় নতুন সতর্কবার্তা
April 21, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»নতুন নকশায় আসছে জিমেইলের সামারি কার্ড
টেক ব্লগ

নতুন নকশায় আসছে জিমেইলের সামারি কার্ড

adminBy adminOctober 9, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
সংক্ষেপে দরকারি তথ্য তুলে ধরবে জিমেইলের নতুন সামারি কার্ড

সংক্ষেপে দরকারি তথ্য তুলে ধরবে জিমেইলের নতুন সামারি কার্ডছবি: গুগল

জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন সামারি কার্ড যোগ করছে গুগল। নতুন নকশার সামারি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে তাঁদের ইনবক্সে থাকা অসংখ্য তথ্য সংক্ষেপে জানতে পারবেন।

বিভিন্ন ই–মেইল সম্পর্কে সংক্ষেপে ও সহজে জানতে জিমেইলে সামারি কার্ড সুবিধা দীর্ঘদিন ধরে চালু রয়েছে। এই সামারি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা অর্ডার, প্যাকেজ অনুসরণ বা ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সংক্ষেপে জানতে পারেন। এখন তথ্য দেখানোর প্রক্রিয়া আরও সহজ ও উন্নত করতে শ্রেণিভেদে জিমেইলের সামারি কার্ডের হালনাগাদের জন্য কাজ করছে গুগল। নতুন কার্ডে গুরুত্বপূর্ণ তথ্যের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। সবচেয়ে জরুরি তথ্য বড় অক্ষরে লিখে তুলে ধরা হবে।

নতুন নকশার সামারি কার্ডে কেনাকাটার ই–মেইলে যা কেনা হয়েছে তার একটি ছবিসহ প্যাকেজ ট্র্যাকিংয়ের বিস্তারিত তথ্য, প্রগ্রেস বার, সরাসরি তথ্য পেতে ট্র্যাক প্যাকেজ এবং বিক্রেতার ওয়েবসাইট দেখার জন্য ভিউ অর্ডার অপশন দেখা যাবে। যেকোনো অনুষ্ঠানের ই–মেইলের সামারি কার্ডে ইভেন্টের নাম, তারিখ, স্থান ও গুগল ক্যালেন্ডারের একটি লিংক দেখা যাবে। এমনকি আসন, অন্যকে আমন্ত্রণ জানানোর বাটনের পাশাপাশি টিকিট ও ইভেন্টে যাওয়ার গতিপথ দেখা যাবে।

ক্রেডিট কার্ডসহ বিভিন্ন বিলের ই–মেইলে নতুন সামারি কার্ডের নকশায় বিলের পরিমাণ, বিল পরিশোধের ন্যূনতম অর্থের পরিমাণ, যে পরিমাণ অর্থ এখন ব্যবহার করা যাবে তা প্রদর্শিত হবে। এ ছাড়া গুগল টাস্কে বিল পরিশোধের সময় রিমাইন্ডার হিসেবে রাখার বাটনও থাকবে। ভ্রমণসংক্রান্ত ই–মেইলের সামারি কার্ডে একটি গ্রাফিকস দেখা যাবে। যেখানে ফ্লাইটের সময়, বিমানবন্দর, কনফার্মেশন নম্বর দেখা যাবে। এ ছাড়া বুকিং ও চেক ইনের জন্য একটি বাটন থাকবে। হোটেল বুকিং ট্যাবে চেক ইন ও চেক আউটের সময় থাকবে।

এ ছাড়া জিমেইল ইনবক্সে হ্যাপেনিং সুন নামে নতুন একটি বিভাগ দেখা যাবে। যেখান থেকে আসন্ন যেকোনো অনুষ্ঠান বা কার্যক্রমের তথ্য দেখা যাবে। এখন শুধু কেনাকাটার তথ্যের নতুন নকশার সামারি কার্ড অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে উন্মুক্ত করা হচ্ছে। পরবর্তী মাসে হ্যাপেনিং সুন বিভাগসহ ইভেন্ট, কার্ড বিল ও ভ্রমণসংক্রান্ত ই–মেইলের তথ্য নতুন সামারি কার্ডে দেখা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও নাইনটুফাইভগুগল ডটকম

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleব্লুটুথের মাধ্যমে এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার যেভাবে
Next Article গতিভিত্তিক আনলিমিটেড ইন্টারনেট প্যাক আনল গ্রামীণফোন
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ

April 30, 2026
টেক ব্লগ

সাইবার নিরাপত্তায় আস্থার সংকট: মাত্র ৫% প্রতিষ্ঠান পুরোপুরি নির্ভরশীল

April 29, 2026
টেক ব্লগ

জিমেইলে যুক্ত হচ্ছে শক্তিশালী এআই ফিচার: বদলে যাবে ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতা

April 27, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

May 5, 2026100 Views

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202585 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202580 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

adminMay 5, 2026
টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

adminMay 4, 2026
টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

adminMay 3, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft