Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন
May 4, 2026
৬ মিনিটেই প্রায় পূর্ণ চার্জ: বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে নতুন যুগের সূচনা
May 2, 2026
আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ
April 30, 2026
অ্যান্ড্রয়েডে ‘গড মোড’ ম্যালওয়্যারের হুমকি—স্মার্টফোন নিরাপত্তায় নতুন সতর্কবার্তা
April 21, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»স্মার্টফোনে আড়ি পাতা যেভাবে বুঝবেন, যেভাবে ঠেকাবেন
টেক ব্লগ

স্মার্টফোনে আড়ি পাতা যেভাবে বুঝবেন, যেভাবে ঠেকাবেন

adminBy adminOctober 12, 2024No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
বেশ কিছু লক্ষণ দেখে মোবাইল ফোনে আড়ি পাতা হচ্ছে কি না সে সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়

বেশ কিছু লক্ষণ দেখে মোবাইল ফোনে আড়ি পাতা হচ্ছে কি না সে সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় || রয়টার্স

২০১৩ সালে মার্কিন সাইবার বিশেষজ্ঞ এডওয়ার্ড স্নোডেন পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন। গোয়েন্দা সংস্থা যেকোনো মোবাইল ফোনে আড়ি পাতার ক্ষমতা রাখে বলে তিনি তথ্য প্রকাশ করেছিলেন। আসলেই কি তাই? ইন্টারনেটসহ কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার এখন আমাদের দৈনন্দিন বাস্তবতা। প্রয়োজনে কিংবা ব্যক্তিগত কাজে-বিনোদনে আমাদের নিত্য অনুষঙ্গ মোবাইল ও কম্পিউটার। জীবনে স্বাচ্ছন্দ্য ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি এসব অ্যাপের মাধ্যমে মানুষের তথ্য চুরির ঝুঁকি আছে। কোনো মোবাইল ফোনে আড়ি পাতা হচ্ছে কি না বা গুপ্তচরবৃত্তি হচ্ছে কি না, তা একটু খেয়াল করলেই বোঝা যায়।

আড়ি পাতলে বুঝবেন যেভাবে

  • আড়ি পাতা বা গুপ্তচরবৃত্তিতে ব্যবহৃত ফোনে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়া, অপরিচিত কোনো অ্যাপ ইনস্টল হয়ে যাওয়া, ফোন অতিরিক্ত গরম হওয়া, তথ্য বা ডেটা হারিয়ে যাওয়া, যন্ত্রের ত্রুটি, কথা বলার সময় নেপথ্য শব্দ বা ইন্টারনেট ব্যবহারের সময় এমন ওয়েবসাইট দেখা যায়, যেটিতে আপনি যাননি।
  • যন্ত্রের অস্বাভাবিক আচরণের দিকে খেয়াল রাখুন। স্বাভাবিকভাবে মোবাইলের কর্মক্ষমতা সব সময়ই এক রকম হয়। যদি আপনার ফোন ঘন ঘন কাজে সাড়া না দেয় অর্থাৎ হ্যাং হয়ে যায়, তখন সতর্ক থাকুন। আবার নিয়মিত ফোন বন্ধ হয়ে চালু হলে (রিবুট) বা ধীরে ধীরে সাড়া দিলে সতর্ক থাকুন। স্পাইওয়্যার আপনার মোবাইলের সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলে এমন অনিয়মিত আচরণ দেখতে পাবেন।
  • মোবাইলে আড়ি পাতলে আপনার মোবাইল ডেটার ব্যবহার বেড়ে যেতে পারে। ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাওয়া বা বেশি ব্যবহার কেন হচ্ছে, তা পর্যবেক্ষণ করুন। স্পাইওয়্যার যেহেতু আপনার অজান্তেই ডেটা প্রেরণ করে থাকে, তাই ইন্টারনেট ব্যবহার হয় অজান্তেই।
  • মোবাইলে অদ্ভুত বার্তা পেলে আড়ি পাতার আশঙ্কা আছে। দুর্বোধ্য কোনো চিহ্নসহ বার্তা স্পাইওয়্যার ইনস্টলেশন বা পরিচালনা প্রক্রিয়ার অংশ হতে পারে। অদ্ভুত সংকেত দেওয়া বার্তার মাধ্যমে অনেক সময় নির্দেশ বা কমান্ড পাঠানো হয়। এসব ফাঁদে পা রাখলে মোবাইল ফোনে আড়ি পাতা বা হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ে।
  • সাধারণ নিরাপত্তার অংশ হিসেবে সুরক্ষার জন্য ফ্যাক্টরি রিসেট, নিয়মিত অ্যাপ হালনাগাদ করা, অপরিচিত অ্যাপ মুছে ফেলা, অ্যান্টিভাইরাস ব্যবহারসহ পিন (পারসোনাল আইডেন্টিফিকেশন নাম্বার) ব্যবহার করা, স্ক্রিন লক ব্যবহার করার অভ্যাস করতে হবে।
  • কলের সময় নেপথ্যে কোনো আওয়াজ এলে মনোযোগ দিন। কিছু গুপ্তচর ধরনের অ্যাপ ফোন কথোপকথন রেকর্ড করতে পারে। কল চলাকালে ক্ষীণ আওয়াজের কোনো ব্যাকগ্রাউন্ড শব্দ বা প্রতিধ্বনি শুনলে মনোযোগ সহকারে তা শুনুন।

নিরাপত্তার জন্য যা করবেন

যন্ত্র নিরাপদ রাখতে মোবাইলের ফ্যাক্টরি রিসেট করে দেখুন। এই প্রক্রিয়া কোনো অচেনা বা আপনার অজান্তে কোনো অ্যাপ যন্ত্রে থাকলে তা মুছে দেবে। ফ্যাক্টরি রিসেট করার আগে গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখতে ভুলবেন না। আর সর্বোত্তম নিরাপত্তার জন্য আপনার যন্ত্রের অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন নিয়মিত হালনাগাদ করতেই হবে। সফটওয়্যার হালনাগাদে নতুন নিরাপত্তা প্যাচ ও ত্রুটি কেটে যায়।

স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমেও গুপ্তচরবৃত্তি করা হয়। কোন অ্যাপ স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করতে পারে, তা আপনি সেটিংসে গিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। ইন্টারনেট সংযোগ না থাকলেও স্মার্টফোন হ্যাকড হতে পারে। হ্যাকাররা আপনার যন্ত্রকে নানা প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। কখনো হ্যাকিংয়ের শিকার মনে হলে দ্রুত ডেটা ও তথ্য ব্যাকআপে নিয়ে ফেলুন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ই–মেইলের পাসওয়ার্ড দ্রুত বদলে ফেলুন।

সূত্র: মোলফার ওপেন সোর্স ইন্টেলিজেন্স এজেন্সি ও ক্যাসপারস্কি

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleজুমে ভিডিও কলের সময় চেহারার বদলে অ্যাভাটার ব্যবহার করা যাবে
Next Article সাইবার হামলার কবলে ইন্টারনেট আর্কাইভ, ৩ কোটিরও বেশি পাসওয়ার্ড চুরি
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ

April 30, 2026
টেক ব্লগ

সাইবার নিরাপত্তায় আস্থার সংকট: মাত্র ৫% প্রতিষ্ঠান পুরোপুরি নির্ভরশীল

April 29, 2026
টেক ব্লগ

জিমেইলে যুক্ত হচ্ছে শক্তিশালী এআই ফিচার: বদলে যাবে ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতা

April 27, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

May 5, 202699 Views

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202585 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202580 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

adminMay 5, 2026
টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

adminMay 4, 2026
টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

adminMay 3, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft