Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন
May 4, 2026
৬ মিনিটেই প্রায় পূর্ণ চার্জ: বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে নতুন যুগের সূচনা
May 2, 2026
আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ
April 30, 2026
অ্যান্ড্রয়েডে ‘গড মোড’ ম্যালওয়্যারের হুমকি—স্মার্টফোন নিরাপত্তায় নতুন সতর্কবার্তা
April 21, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»বার্তা আদান–প্রদানের অ্যাপগুলো আয় করে কীভাবে
টেক ব্লগ

বার্তা আদান–প্রদানের অ্যাপগুলো আয় করে কীভাবে

adminBy adminOctober 25, 2024No Comments3 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

সিগন্যাল, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের লোগো

সিগন্যাল, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের লোগো||কোলাজ

হোয়াটসঅ্যাপে দিনে শতাধিক বার্তা আদান–প্রদান করলেও ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হয় না। যদিও এই সামাজিক যোগাযোগমাধ্যমের গোপনীয়তা বেশ শক্তিশালী। বিশ্বের বিভিন্ন দেশে তাদের তথ্যকেন্দ্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব বন্দোবস্ত মুখের কথা নয়। বিপুল অর্থ প্রয়োজন হয়।

এত এত মানুষ বিনা মূল্যে এই মাধ্যম ব্যবহার করলেও তারা কীভাবে অর্থ উপার্জন করছে। হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি ‘মেটা’, যারা ফেসবুক ও ইনস্টাগ্রামেরও মালিক। এটা হোয়াটসঅ্যাপের জন্য সহায়ক, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাদের আয় ঠিক কোত্থেকে আসে।

হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত অ্যাকাউন্ট বিনা মূল্যে ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপ ব্যক্তিপর্যায়ের গ্রাহকের কাছ থেকে অর্থ না নিলেও করপোরেট গ্রাহকদের কাছ থেকে অর্থ উপার্জন করে। অর্থাৎ কোম্পানিগুলো যে মানুষের সঙ্গে যোগাযোগ করে, তা থেকে অর্থ উপার্জন করে হোয়াটসঅ্যাপ।

তবে কোম্পানিগুলো গত বছর থেকে বিনা মূল্যে হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করতে পারছে। তাদের অর্থ উপার্জনের উৎস হলো, ব্যক্তিপর্যায়ের গ্রাহকদের সঙ্গে কোম্পানিগুলোর কথোপকথনমূলক ও লেনদেনমূলক বার্তা আদান-প্রদান। যুক্তরাজ্যে এর ব্যবহার এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু ভারতের বেঙ্গালুরু শহরে এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাসের টিকিট কেনা ও আসন সংরক্ষণ করা যায়।

মেটার বিজনেস মেসেজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নিকিলা শ্রীনিবাসন বলেন, লক্ষ্য হলো, চ্যাটের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন কাজ করার সুযোগ করে দেওয়া। যেমন বাসের আসন সংরক্ষণ বা ফেরত দেওয়া বা মূল্য পরিশোধ করা, চ্যাট থেকে না বেরিয়েই মানুষ যেন এসব করতে পারে, তা নিশ্চিত করা।

এখন ফেসবুক বা ইনস্টাগ্রামের অনলাইন বিজ্ঞাপন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রবেশের জন্য যে লিংক দেওয়া হয়, তার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অর্থ পরিশোধ করতে পারে। শ্রীনিবাসন বলেন, শুধু এই সেবা থেকেই এখন হোয়াটসঅ্যাপের কয়েক শ কোটি ডলার আয় হচ্ছে।

অন্যান্য মেসেজিং অ্যাপ ভিন্ন ভিন্ন পথে এগিয়েছে। সিগন্যালের নিরাপত্তাব্যবস্থা এই জগতের মধ্যে আদর্শ বিবেচনা করা হয়, যদিও এটি অলাভজনক প্রতিষ্ঠান। সিগন্যাল বলেছে, তারা কখনোই বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেয়নি (টেলিগ্রাম আবার এ রকম নয়। তারা বিনিয়োগকারীদের ওপর নির্ভরশীল); বরং সিগন্যাল অনুদানের ওপর নির্ভরশীল। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটনের থেকে ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার নগদ অনুদান পেয়েছিল তারা।

তরুণ গেমার কাছে জনপ্রিয় ডিসকর্ড প্রিমিয়াম মডেল অনুসরণ করে এটি বিনা মূল্যে সাইন আপ করা যায়, যদিও অতিরিক্ত ফিচারগুলোর জন্য অর্থ দিতে হয়। এ ছাড়া অর্থের বিনিময়ে সদস্যপদও দেওয়া হয়; এর নাম নির্ট। এর যেসব সুবিধা আছে,  সেগুলো হলো উচ্চমানের ভিডিও স্ট্রিমিং ও কাস্টম ইমোজি, মাসিক ৯ দশমিক ৯৯ ডলারে এর সাবস্ক্রিপশন পাওয়া যায়।

স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ বিভিন্ন মডেলের সংকর তৈরি করেছে। এতে যেমন বিজ্ঞাপন থাকে, তেমনই তার ১ কোটি ১০ লাখ গ্রাহক আছে। স্ন্যাপচ্যাট স্পেকটলেস নামের অগমেন্টেড রিয়েলিটি গ্লাসও বিক্রি করে। এ ছাড়া স্ন্যাপের আরও একটি কৌশল আছে। ফোর্বসের তথ্যানুসারে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতিষ্ঠানটি শুধু সুদ থেকেই প্রায় ৩০ কোটি ডলার সুদ আয় করেছে। তবে স্ন্যাপের আয়ের মূল উৎস বিজ্ঞাপন। এই খাত থেকে বছরে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলারের বেশি আয় হয়।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এলিমেন্ট সরকার বড় কোম্পানিগুলোকে নিরাপদে বার্তা আদান-প্রদানের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে মাশুল আদায় করে। গ্রাহকেরা এলিমেন্টের প্রযুক্তি ব্যবহার করে ঠিক, কিন্তু ব্যক্তিগত সার্ভার থেকে তা পরিচালনা করে। ১০ বছর বয়সী প্রতিষ্ঠানটি বর্তমানে লাখ লাখ ডলার আয় করছে। কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ম্যাথিউ হজসন জানিয়েছেন, কোম্পানিটি মুনাফা করার কাছাকাছি চলে গেছে। তিনি বিশ্বাস করেন, মেসেজিং অ্যাপগুলোর জন্য সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়িক মডেল এখনো সেই পুরোনো ডিজিটাল বিজ্ঞাপন মডেল।

ম্যাথিউ হজসন আরও বলেন, মূলত [বেশির ভাগ মেসেজিং প্ল্যাটফর্ম] বিজ্ঞাপন বিক্রি করে মানুষের কার্যকলাপ পর্যবেক্ষণ করে; মানুষ কার সঙ্গে কথা বলে বা কী করে, এরপর তাদের জন্য প্রযোজ্য বিজ্ঞাপনগুলো পাঠায়।

এনক্রিপশন বা গোপনীয়তা বজায় থাকলেও এটা সম্ভব। কারণ, মানুষ কী বার্তা আদান-প্রদান করছে, তা সরাসরি না দেখলেও তাদের সম্পর্কে ধারণা করা সম্ভব। এই তথ্য ব্যবহার করে তারা বিজ্ঞাপনের ব্যবসা করে।

হজনস আরও বলেন, সেই পুরোনো গল্প-গ্রাহক যদি বিনা মূল্যে এসব অ্যাপ ব্যবহার করেন, তাহলে সম্ভাবনা আছে, গ্রাহক নিজেই পণ্য হয়ে যাবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleস্মার্টফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও ফোন নম্বর সংরক্ষণ করা যাবে
Next Article মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে দ্রুত শনাক্ত করা যাচ্ছে সাইবার হামলার হুমকি
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ

April 30, 2026
টেক ব্লগ

সাইবার নিরাপত্তায় আস্থার সংকট: মাত্র ৫% প্রতিষ্ঠান পুরোপুরি নির্ভরশীল

April 29, 2026
টেক ব্লগ

জিমেইলে যুক্ত হচ্ছে শক্তিশালী এআই ফিচার: বদলে যাবে ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতা

April 27, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

May 5, 202698 Views

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202585 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202580 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

adminMay 5, 2026
টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

adminMay 4, 2026
টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

adminMay 3, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft