Close Menu
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

টেক সম্পর্কিত সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন "Technology News Network"

সর্বশেষ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন
May 4, 2026
৬ মিনিটেই প্রায় পূর্ণ চার্জ: বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে নতুন যুগের সূচনা
May 2, 2026
আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ
April 30, 2026
অ্যান্ড্রয়েডে ‘গড মোড’ ম্যালওয়্যারের হুমকি—স্মার্টফোন নিরাপত্তায় নতুন সতর্কবার্তা
April 21, 2026
Facebook
Facebook X (Twitter) Instagram
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
  • হোম
    • সর্বশেষ খবর
    • ট্রেন্ডিং স্টোরি
  • টেক নিউজ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার
TechnologyNewsNetwork – Talk StoryTechnologyNewsNetwork – Talk Story
Home»টেক ব্লগ»স্মার্টফোন চুরি হলেও ব্যবহারকারীদের কোনো তথ্য জানতে পারবে না কেউ
টেক ব্লগ

স্মার্টফোন চুরি হলেও ব্যবহারকারীদের কোনো তথ্য জানতে পারবে না কেউ

adminBy adminOctober 9, 2024No Comments2 Mins Read
Share Facebook Twitter LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

স্মার্টফোন হারিয়ে বা চুরি যাওয়ার পর অনেকেই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকেন। কারণ ফোন চুরি হলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্যও হারিয়ে যায়। ফলে বিপাকে পড়েন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘থেফট প্রোটেকশন লক’ সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা এরই মধ্যে বিভিন্ন মডেলের স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মিশাল রহমান জানিয়েছেন, ফোন হারিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে লক করার জন্য গুগলের থেফট ডিটেকশন লক, অফলাইন ডিভাইস লক ও রিমোট লক নামের তিনটি সুবিধা ব্যবহার করা যাচ্ছে। তবে কোনো কোনো ব্যবহারকারী জানিয়েছেন, তিনটি সুবিধার মধ্যে থেফট ডিটেকশন লক ও অফলাইন ডিভাইস লক ব্যবহার করা যাচ্ছে। কেউ আবার শুধু রিমোট লক সুবিধা ব্যবহার করতে পারছেন।

থেফট ডিটেকশন লক সুবিধাটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ফোনের পর্দায় অস্বাভাবিক বা সন্দেহজনক নড়াচড়া শনাক্ত হলেই ফোন স্বয়ংক্রিয়ভাবে লক করে দেবে। এর ফলে ফোন চুরি হলেও ব্যবহারকারীদের তথ্য অন্য কেউ জানতে পারবে না। অফলাইন ডিভাইস লক সুবিধাটির মাধ্যমে কোনো ফোন দীর্ঘ সময় ধরে সক্রিয় না থাকলে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। আর রিমোট লক সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারী দূর থেকে ফোন নম্বর দিয়ে নিজের ফোন লক করতে পারবেন।

থেফট ডিটেকশন লক ও অফলাইন ডিভাইস লক এ সুবিধা দুটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ও তার পরবর্তী অপারেটিং সিস্টেমের ফোনে ব্যবহার করা যাবে। তবে অনেক ব্যবহারকারীর দাবি, তাঁরা এ তিনটি সুবিধার কোনোটিই ব্যবহার করতে পারছেন না। ধারণা করা হচ্ছে, শিগগিরই ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter LinkedIn Email
Previous Articleজেন-জিদের নজর কাড়তে নকশায় পরিবর্তন আনছে ফেসবুক
Next Article ব্লুটুথের মাধ্যমে এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার যেভাবে
admin
  • Website

Related Posts

টেক ব্লগ

আইফোন ১৭ সিরিজে ‘ডিপ ব্যাটারি’ বাগ? চার্জ দিলেও চালু হতে দেরি—ব্যবহারকারীদের অভিযোগ

April 30, 2026
টেক ব্লগ

সাইবার নিরাপত্তায় আস্থার সংকট: মাত্র ৫% প্রতিষ্ঠান পুরোপুরি নির্ভরশীল

April 29, 2026
টেক ব্লগ

জিমেইলে যুক্ত হচ্ছে শক্তিশালী এআই ফিচার: বদলে যাবে ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতা

April 27, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

শীর্ষ পোস্ট

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

May 5, 202698 Views

“আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

May 26, 202585 Views

মেয়েদের জন্য আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব — “গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০

November 5, 202580 Views
সাথে থাকুন
  • Facebook
সর্বশেষ পর্যালোচনা
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

adminMay 5, 2026
টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

adminMay 4, 2026
টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

adminMay 3, 2026

নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন

আমাদের পরিচিতি

টেকনোলজি নিউজ নেটওয়ার্ক” এ আপনাকে স্বাগতম।আমাদের মিশন হচ্ছে আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে নির্ভুল,আপডেট এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করা।আপনি যদি প্রযুক্তির অনুরাগী ও প্রযুক্তির নতুন ট্রেন্ডগুলি নিয়ে আগ্রহী হন,তবে আমাদের নিউজ ওয়েবসাইত টি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান।

জনপ্রিয় খবর

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

গ্রামের ছেলে থেকে আইসিটি যোদ্ধা: ফরিদপুরের রাকিবুল থেকে রাজশাহীর আসিফ — গালা রাউন্ডের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের স্বপ্নবাজ প্রজন্ম

টেক রিভিউ

বাজেট সেগমেন্টে গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা—দেশে এলো ইনফিনিক্স ‘হট ৭০’ স্মার্টফোন

টেকটক

জেন-আলফার নতুন আগ্রহে ফিরে আসছে ল্যান্ডলাইনধর্মী ফোন, আলোচনায় ‘টিন ক্যান’

ক্যাটাগরি

  • প্রযুক্তি খবর
  • ট্রেন্ডিং
  • টেক রিভিউ
  • টিপস ও টিউটোরিয়াল
  • টেক ব্লগ
  • টেকটক
  • ক্যারিয়ার

স্বত্ব

+880 1333 118 666

© 2026 Copyright Technology News Networks. Loved by 🤍 NexKraft